ঢাকা অফিস
বঙ্গোপসাগরে আগামী বুধবারের মধ্যে আবারও লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী (অক্টোবর) মাসের প্রথম সপ্তাহেই দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার প্রাক্কালে সাধারণত দেশে বৃষ্টি বাড়ে। আবহাওয়া অধিদপ্তরও দেশের বৃষ্টি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘আগামীকাল মঙ্গলবারও দেশে বৃষ্টি কম থাকতে পারে। আগামী ১ অক্টোবর (বুধবার) থেকে আবার বৃষ্টি বাড়তে পারে। এতে গরমের অনুভূতি কিছুটা কমতে পারে। ২ ও ৩ অক্টোবর মূলত বৃষ্টি বেশি থাকতে পারে দেশে। এ দুইদিন দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বৃষ্টিও হতে পারে। ৪ অক্টোবর থেকে আবার বৃষ্টি কমতে পারে। ৫ বা ৬ অক্টোবরের দিকে তা অনেকটাই কমে যেতে পারে।’
আগামীকাল সন্ধ্যার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সম্ভাব্য লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চলই ছিল বৃষ্টিহীন। দেশজুড়ে ছড়িয়ে থাকা আবহাওয়া অধিদপ্তরের ৫১টি পর্যবেক্ষণাগারের মধ্যে মাত্র ৭টিতে বৃষ্টির রেকর্ড পাওয়া গেছে এ সময়। সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১৯ মিলিমিটার। ঢাকায় এ সময় রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১ মিলিমিটারেরও কম।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবারও দেশে বৃষ্টি কম থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।
তবে আগামীকাল থেকে সারা দেশে আবার ধীরে ধীরে বৃষ্টি বাড়তে পারে, যা অব্যাহত থাকতে পারে অন্তত ৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কুড়িগ্রামের রাজারহাট ও চুয়াডাঙ্গায়, ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩.৩ ডিগ্রি











































