।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও খুলনা-২ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী শফিকুল আলম তুহিন বলেছেন, প্রতিবছর সনাতনীদের মিলনমেলায় পরিণত হয় দুর্গাপূজা। ঐতিহাসিককাল থেকে এদেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। এবারও এর ব্যতিক্রম হবে না। উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপনে বিএনপির সকল স্তরের নেতৃবৃন্দ মাঠে রয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা ও সদর থানা বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শনকালে ভক্ত পুজারীদের উদ্যোশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর পর্যায়ে বিএনপির স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তারা পূজা নির্বিঘ্নে করার জন্য স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। কোনো রকম সমস্যা যাতে না হয় বিএনপি মনিটরিং টিম গঠন করা হয়েছে। বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। চব্বিশের ৫ আগস্টের পর বিএনপির নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাইবোনদের পাশে থেকে কাজ করছে। তুহিন বলেনন, নতুন বাংলাদেশ গড়তে প্রবীণদের পাশাপাশি তরুণদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্র মেরামতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ বাস্তবায়ন করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। দূর্গাপুজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে-হিংসা, লোভ ও ক্রোধরুপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা উল্লেখ করে বিএনপির এই নেতা আরো বলেন, নির্যাতন, নিপীড়ণ ও প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে যারা সমাজকে, মানব সভ্যতাকে ধ্বংস করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায় কুশাসন তাদের বিরুদ্ধে সংগ্রাম করে মানবকল্যাণ প্রতিষ্ঠাই এই উপাসনার অন্তর্নিহিত তাগিদ। তিনি আশা প্রকাশ করেন, শারদীয় দুর্গোৎসব দেশের প্রতিটি ঘরে ঘরে আনন্দের বার্তা বয়ে এনে সকল অশান্তি ও বিভেদের কালো ছায়া দুর করবে। বাংলাদেশ হবে শান্তি, সমৃদ্ধি ও সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এসময় উপস্থিত ছিলেন, বেগম রেহেনা ঈসা, মজিবর রহমান, হাফিজুর রহমান মনি, আজিজা খানম এলিজা, আসাদুজ্জামান আসাদ, একরামুল কবির মিল্টন, ইশতিয়াক উদ্দিন লাভলু, জাকির ইকবাল বাপ্পি, আহসান হাবিব বাবু, খান সাইফুল, হেলাল ফারাজি, জুলহাস হোসেন, মোস্তফা কামাল, শেখ আজিজুর রহমান, শওকত আলী লাবু বিশ্বাস, মোঃ সাইফুল ইসলাম, ইয়াসিন, এ্যাড. সমীর ঘোষ অধ্যাপক ডাঃ পরিতোষ রায় চৌধুরী, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শেখ ফারুক হোসেন, রকিবুল ইসলাম মতি, আহসান মৃধা খোকন, মিজানুর রশিদ মিজান প্রমূখ।











































