স্পোর্টস ডেস্ক।।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ উপলক্ষে আজ সোমবার সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সূচি অনুযায়ী, ঢাকায় ৩ টি ওয়ানডে ও চট্টগ্রামে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ১৮ অক্টোবর শুরু হয়ে সিরিজটি শেষ হবে ৩১ অক্টোবর। ওয়ানডের ৩ ম্যাচ ১৮, ২০ এবং ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই হবে ডে-নাইট। খেলা শুরু হবে দেড়টায়।
২৪-২৫ অক্টোবর বিরতি দিয়ে ২৬ অক্টোবর থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সিরিজের বাকি দুই ম্যাচ ২৮ এবং ৩১ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হবে। সিরিজ দুটি খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা রয়েছে ক্যারিবিয়ানদের।










































