ঢাকা অফিস
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু ও ১,১৮২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৩২৫ জনের মৃত্যু হলো।
এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর ফলে জুন থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত, চারমাস পর ২৪ ঘণ্টায় সবচেয়ে কম রোগী শনাক্ত এবং মৃত্যুর তথ্য জানা গেল। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৪৪২ জন। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৮০ হাজার ৬৯ জন। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯,৫৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৯ লাখ ৭৯ হাজার ৮০৫ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১২.৩৭ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.৫৭ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় সারাবিশ্বে আরো ৩১২,৮৬৮ জন করোনায় আক্রান্ত ও ৮,৭০৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সারাবিশ্বে ৩৪,৩৯৬,২২২ জন আক্রান্ত ও ১,০২৪,৬৭৫ জনের ম্ত্যৃু হয়েছে।











































