Home Lead খাগড়াছড়িতে ৩ পাহাড়ি নিহত, আহত ১৬ সেনা-পুলিশ সদস্য

খাগড়াছড়িতে ৩ পাহাড়ি নিহত, আহত ১৬ সেনা-পুলিশ সদস্য

6

খুলনাঞ্চল রিপোর্ট।।

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সেনাবাহিনীর মেজরসহ ১৩ সদস্য, পুলিশের তিন সদস্যসহ আরও অনেকে।

আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গভীর দুঃখ প্রকাশ করেছে জানিয়ে ফয়সল হাসান বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ মর্মে আশ্বস্ত করা হয়েছে যে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করা হয়েছে।