স্টাফ রিপোর্টার।।
খুলনায় ছুরিকাঘাতে মো. রিয়াজ (২৩) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সোনাডাঙ্গা থানাধীন গাবতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রিয়াজ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রিয়াজ সোনাডাঙ্গা থানার বাসিন্দা ইকবাল হোসেনের ছেলে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, বিকেলে রিয়াজ গোবরচাকা গাবতলা মোড়ে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন যুবক তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।











































