স্পোর্টস ডেস্ক।।
এশিয়া কাপের ম্যাচটি ছিল নেহাত নিয়ম রক্ষার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সুপার ফোরের ভারত-শ্রীলঙ্কা রুপ নিল রুদ্ধশ্বাস নাটকে। ব্যার্টিংয়ে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে করে ২০২ রান। জবাবে শ্রীলঙ্কাও ৫ উইকেটে একই রান তুলে নেয়। ম্যাচ গড়ায় সুপার ওভারে। শেষপর্যন্ত জয় তুলে নেয় ভারত।
সুপার ওভারে ভারতে জয় এনে দেওয়ার নায়ক হলেন বাঁহাতি পেসার আর্শদীপ সিং। বল হাতে মাত্র দুই রান দিয়ে দুই উইকেট তুলে নেন।ভারত জিতে যায় প্রথম বলেই তিন রান করে।
এর আগে অভিষেক শর্মার ৬১ রার ও তিলক বার্মা অপরাজিত ৪৯ রানে ভর করে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২০২ রান। জবাবে শ্রীলঙ্কাও ২০২/৫ রান তোলে। ম্যাচ হলো টাই। পাথুম নিশাঙ্কা ৫৮ বলে ১০৭ রান করেন, কুশল পেরেরা করেন ৩২ বলে ৫৮ রান।
শেষ পর্যন্ত ম্যাচটির মীমাংসা হয় সুপার ওভারে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২০২/৫ (আভিশেক ৬১, গিল ৪, সুরিয়াকুমার ১২, তিলাক ৪৯, স্যামসন ৩৯, পান্ডিয়া ২, আকসার ২১; থুসারা ৪-০-৪৩-০, থিকশানা ৪-০-৩৬-১, চামিরা ৪-০-৪০-১, হাসারাঙ্গা ৪-০-৩৭-১, শানাকা ২-০-২৩-১, আসালাঙ্কা ২-০-১৮-১)
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২০২/৫ (নিসাঙ্কা ১০৭, কুসাল মেন্ডিস ০, পেরেরা ৫৮, আসালাঙ্কা ৫, কামিন্দু মেন্ডিস ৩, শানাকা ২২, লিয়ানাগে ২; পান্ডিয়া ১-০-৭-১, আর্শদিপ ৪-০-৪৬-১, হার্শিত ৪-০-৫৪-১, আকসার ৩-০-৩২-০, কুলদিপ ৪-০-৩১-১, ভারুন ৪-০-৩১-১)
ফল: ম্যাচ টাই ও সুপার ওভারে জয়ী ভারত
ম্যান অব দা ম্যাচ: পাথুম নিসাঙ্কা











































