বিনোদন ডেস্ক।।
চলে গেলেন ইতালিয়ান সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী ক্লাউডিয়া কার্ডিনালে। গত মঙ্গলবার ফ্রান্সের নেমুরস শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ১৯৩৮ সালের এপ্রিল মাসে তিউনিসে সিসিলিয়ান পরিবারে জন্মগ্রহণ করেন ক্লাউডিয়া। মাত্র ১৬ বছর বয়সে ‘তিউনিসের সবচেয়ে সুন্দর ইতালিয়ান নারী’ খেতাব পান তিনি। প্রথমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখলেও পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন ক্লাউডিয়া।











































