Home বিনোদন বাদ পড়লেন পুনম

বাদ পড়লেন পুনম

8


বিনোদন ডেস্ক

ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে মন্দোদরীর চরিত্র থেকে বাদ পড়লেন পুনম পাণ্ডে? জানা গেছে, এমনই সিদ্ধান্ত নিয়েছে দিল্লির ‘লব কুশ রামলীলা কমিটি’। এই বছরের রামলীলা উদ্‌যাপনে রাবণের স্ত্রীর চরিত্রে প্রথমে পুনমের অভিনয় করার কথা ছিল। কিন্তু, বেশ কিছু গোষ্ঠীর আপত্তির মুখে সেই সিদ্ধান্ত বদল করা হলো। আয়োজকদের তরফে বলা হয়, একজন শিল্পীর পরিচয় তার কাজ। অতীত দিয়ে কারও বিচার করা উচিত নয়। কিন্তু, সাধারণ মানুষের আবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।