Home আঞ্চলিক কয়েক লাখ টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ

কয়েক লাখ টাকার জাল নোটসহ একজনকে আটক করেছে মহানগর ডিবি পুলিশ

120


স্টাফ রিপোর্টার।।
কয়েক লাখ জাল টাকাসহ একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তির নাম নয়ন (২৭)। সে খালিশপুর থানার বঙ্গবাসি এলাকার খাদেমুল ইসলাম মাদ্রাসার পিছনের বাসিন্দা মোতালেব হোসেনের পুত্র।


মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সেপেক্টর তৈমুর ইসলামের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে তাকে কয়েক লাখ জাল টাকার নোটসহ আটক করেছেন।


ডিবি ইন্সেপেক্টর তৈমুর ইসলাম খুলনাঞ্চলকে জানান, টাকা গননা চলছে। কয়েক লাখ টাকা হবে বলে ধারণা করা যাচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।