Home খেলাধুলা রউফের পর এবার নাশরার বিতর্কিত ‘৬-০’ ইঙ্গিত

রউফের পর এবার নাশরার বিতর্কিত ‘৬-০’ ইঙ্গিত

20


স্পোর্টস ডেস্ক।।
ভারতের বিপক্ষে হ্যারিস রউফের ‘৬-০’ ও বিমান ভূপাতিত করার ভঙ্গিমায় বিতর্কিত উদ্‌যাপন করেছিলেন। এবার পাকিস্তানের নারী ক্রিকেটার নাশরা সান্ধুও প্রায় একই ধরনের ঘটনায় আলোচনায় এসেছেন।

সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ম্যাচে পাকিস্তানের এই তারকা বোলার অবশ্য ৬ উইকেট শিকার করেন। এর মাধ্যমে তিনি রেকর্ড গড়েন—সবচেয়ে দ্রুত সময়ে ১০০ উইকেট নেওয়া পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে। তবে অসাধারণ পারফরম্যান্সের পর তার ‘ছয় আঙুল দেখানো’ ভঙ্গি নিয়ে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে চলমান এশিয়া কাপে ভারত–পাকিস্তান বিতর্কের প্রেক্ষাপটে এই ইঙ্গিতকে অনেকেই অপ্রাসঙ্গিক বলে মনে করেছেন।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও সেই ভঙ্গির ছবি শেয়ার করেন নাশরা। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পেরে এবং ম্যাচসেরা হতে পেরে সত্যিই কৃতজ্ঞ। আমার পরিবার, সতীর্থ ও সাপোর্ট স্টাফদের প্রতি আমি কৃতজ্ঞ। সামনের পথচলার জন্য কৃতজ্ঞতা ও দৃঢ়তা নিয়ে এগিয়ে যেতে চাই।’

পাকিস্তানি সমর্থকরা দ্রুতই নাশরার এই পোস্টকে হ্যারিস রউফের আগের দিনের বিতর্কিত সেলিব্রেশনের সঙ্গে মিলিয়ে ফেলেন।

উল্লেখ্য এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে ম্যাচে হ্যারিস রউফ মাঠে একাধিক বিতর্কিত ইঙ্গিত করে সমালোচনার মুখে পড়েছেন। শুধু তিনিই নন, পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানও অর্ধশতক পূর্ণ করার পর ব্যাট দিয়ে বন্দুকের মতো ভঙ্গি করে সমালোচিত হয়েছেন।