Home আঞ্চলিক মোড়েলগঞ্জের খাউলিয়ায় জেলেদের চাল বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ

মোড়েলগঞ্জের খাউলিয়ায় জেলেদের চাল বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ

6

ইউএনওর সামনে দু’নেতার বাকবিতান্ডা

এম.পলাশ শরীফ/আরিফুল ইসলাম আরিফ :

বাগেরহাটের মোড়েলগঞ্জে জেলেদের চাল বিতরনে অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার খাউলিয়া ইউনিয়নের ১১ শত জেলের মাঝে চাল বিতরণ করা হয়। সুবিধাভোগীদেরকে ৩০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেকেরে ২৫-২৬ কেজি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে নির্বাহী কর্মকর্তার সামনেই দুই নেতার বাকবিতান্ডা।

এ ঘটনায় বেলা ১টার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের দু’টি দ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি শান্ত করেন।

এ সময় আওয়ামী লীগ নেতা মাষ্টার সাইদুর রহমানসহ অনেকে চেয়ারম্যানের বিরুদ্ধে বস্তা পরিবর্তন করে চাল কম দেওয়া ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন। সুবিধাভোগী মৎস্যজীবী চিপা বারইখালী গ্রামের জয়নাল মাতুব্বর চাল পেয়েছেন ২৬ কেজি ৫শ’ গ্রাম, চালিতাবুনিয়া গ্রামের ইসাহাক হাওলাদার, খাউলিয়া গ্রামের আব্দুস ছোবাহান ২৭ কেজি ৫শ’ গ্রাম এরকম অনেকে অভিযোগ করে বলেন, আমাদেও ৩০ কেজি চাল পাওয়ার কথা পেয়েছি কম। সরকারিভাবে দেওয়া বস্তাটিও রেখে দেওয়া হচ্ছে। তালিকায় নাম রয়েছে অথচ চাল না পেয়ে বাড়ি ফিরতে হয়েছে ৮জন সুবিধাভোগীর।

এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান মাষ্টার আবুল খায়ের বলেন, চাল বিতরণে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।