Home খেলাধুলা ছিটকে গেছেন বার্সার লোপেজ

ছিটকে গেছেন বার্সার লোপেজ

8


স্পোর্টস ডেস্ক।।
পায়ের পেশির চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন ফারমিন লোপেজ। এই মিডফিল্ডারের দল বার্সেলোনা সোমবার এ তথ্য নিশ্চিত করেছে।

২২ বছর বয়সী এই স্প্যানিশ এ মাসের শুরুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৬-০ ব্যবধানে জয়ের ম্যাচে দুটি গোল করেছিলেন। তবে রোববারের গেতাফের বিপক্ষে ৩-০ জয়ের লা লিগা ম্যাচের দ্বিতীয়ার্ধে তিনি মাঠে নামার পর পায়ের পেশিতে চোট পান।

বার্সেলোনা এক্স অ্যাকাউন্টে জানিয়েছে, ‘খেলোয়াড় ফারমিন লোপেজের বাঁ পায়ের ইলিওপসোয়াস মাসলের চোট আছে। তিনি আনুমানিক তিন সপ্তাহের জন্য খেলা থেকে বাইরে থাকবেন।’

এই চোটের কারণে লোপেজ ১ অক্টোবর পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচও খেলতে পারবেন না।

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা বৃহস্পতিবার ওভিয়েদোর বিপক্ষে ম্যাচ খেলবে। তারা শীর্ষস্থানে থাকাদ রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে।