Home আঞ্চলিক জামায়াত ভোট হাইজ্যাক কৌশল অবলম্বন করছে: আজিজুল বারী হেলাল

জামায়াত ভোট হাইজ্যাক কৌশল অবলম্বন করছে: আজিজুল বারী হেলাল

16

রূপসা বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত জনসভা

।। খবর বিজ্ঞপ্তি।।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হওয়া ও জামায়াতের প্রস্তাবিত আনুপাতিক প্রতিনিধিত্ব (চজ) পদ্ধতি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। তিনি অভিযোগ করেন, জামায়াত এই পদ্ধতির মাধ্যমে জনপ্রিয়তাহীন শীর্ষ নেতাদের সংসদে আনার চেষ্টা করছে। এটি রাজনৈতিক বিশ্লেষকরা “ভোট হাইজ্যাক” কৌশল হিসেবে দেখছেন।


খুলনার রূপসা উপজেলার বাস স্ট্যান্ড চত্বরে উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজিজুল বারী হেলাল আরো বলেন, জামায়াত ছাত্রলীগের কৌশল শিখে একই ধরনের কৌশল প্রয়োগ করছে। পুলিশ বাদী না হয়ে জনগণকে মামলা করার জন্য আহ্বান দিচ্ছে, যা জামায়াতকে আওয়ামী লীগের কাছে “বন্ধু” হিসেবে উপস্থাপন করছে। তিনি নির্বাচনের অনিশ্চয়তাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন। বিএনপিকে দেশের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র রক্ষাকবচ হিসেবে উল্লেখ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, আওয়ামী লীগ কোটি কোটি টাকা লেনদেন করে বিভিন্ন স্থানে মিছিল ও জনসভা করছে, যা জনগণ রক্ত দিয়ে প্রতিষ্ঠা করা সরকারের মানকে কলঙ্কিত করছে।


উপজেলা বিএনপির আহবায়ক মোল্লা সাইফুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু, সাবেক সদস্য-সচিব মনিরুল হাসান বাপ্পি, যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মোঃ তৈয়েবুর রহমান, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রি, জেলা শ্রমিকদলের সভাপতি উজ্জ্বল সাহা, জেলা কুষক দলের সভাপতি মোল্লা কবীর হোসেন, সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, গোলাম মোস্তফা তুহিন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক ও উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মল্লিক আব্দুস সালাম, শেখ আব্দুর রশিদ, এনামুল কবির, আছাফুর রহমান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সেতারা সুলতানা, সিনিয়র সহ সভাপতি শাহানাজ ইসলাম, জেলা তাতী দলের সদস্য সচিব শেখ মাহমুদ আলী লোটাস, জেলা জাসাস এর সদস্য সচিব একে আজাদ, জেলা ওলামা দলের সভাপতি ফারুক হোসেন,বিকাশ মিত্র, মনিরা বেগম, উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা আব্দুল মালেক,আনোয়ার হোসেন, মিকাইল বিশ্বাস ,দিদারুল ইসলাম সহ-বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।