রিফাত আল মাহামুদ,বাগেরহাট।।
বাগেরহাটে ব্যক্তিগত স্বার্থে সরকারি ফুয়েল ও সরকারী গাড়ি নিয়ে জেলার বিভিন্ন বে-সরকারী হাসপাতাল ও ক্লিনিকে রোগি দেখে যান খোদ সিভিল সার্জন। অনিয়মটাই যেন তার কাছে নিয়মে পরিনত করেছেন।
জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম এর সচিবালয়সহ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায় নিকটতম আত্মীয় স্বজন থাকায় অনিয়মটাই তার কাছে নিয়ম? এমন প্রশ্ন বাগেরহাটের সচেতন মহলের।ঘটনাটি টক অব দা বাগেরহাটে পরিনত হয়েছে।
চলতি বছরের ৪ মার্চ ডা. মাহবুবুল আলম বাগেরহাট জেলা সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। এর আগে জেলার কচুয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
সরকারি চাকুরির বিধি অনুযায়ী শুধুমাত্র অফিসিয়াল এবং রাষ্ট্রের কাজে সরকারি গাড়ি ব্যবহারের নিয়ম থাকলেও বাগেরহাটের খোদ জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম সরকারি নিয়মনিতীর তোয়াক্কা না করে ব্যক্তি স্বার্থে সরকারি ফুয়েল ও সরকারী গাড়ি ছুটে বেড়ান জেলার বিভিন্ন বে-সরকারী হাসপাতাল ও ক্লিনিকে।
জেলার একটি গুরুত্ত্বপুর্ন দায়িত্বশীল পদে থেকে তিনি অনিয়মটাই নিয়ম করে সরকারি গাড়ি ব্যবহার করছেন ব্যক্তিগত কাজে।ছুটে বেড়ান জেলার বিভিন্ন বে-সরকারী হাসপাতাল ও ক্লিনিকে রোগী দেখার কাজে।
এ ঘটনাকে প্রশাসনিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের দাবীও করেছেন সচেতন মহল।
সংশ্লিষ্ট দপ্তরের উর্ধতন কর্মকর্তা বলছেন,সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের কোন নিয়ম নেই।
গেল বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে বাগেরহাট জেলার রামপাল উপজেলার ফয়লা বাজারে ল্যাব ওয়ান প্রাঃ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সামনে দাড়িয়ে আছে জেলা সিভিল সার্জনে সাদা রংয়ের সরকারী গাড়ী।যার নাম্বার ঢাকা মেট্রো ঘ-১৫-১৪১১।
কাছে গেলে দেখা যায় গাড়ির ভেতরে ড্রাইভার বসা।গাড়িটি কার? জানতে চাইলে,গাড়ী চালক শেখ নাসির উদ্দিন বলেন,এটা জেলা সিভিল সার্জন স্যারের গাড়ী। সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম স্যার ল্যাব ওয়ান প্রাঃ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ভেতরে গেছেন।
ল্যাব ওয়ান প্রাঃ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার -এর ভেতরে গিয়ে দেখা যায়,জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম গ্লাস দিয়ে ঘেড়া একটি রুমের মধ্য বসে রোগী দেখছেন।
ল্যাব ওয়ান প্রাঃ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার ম্যানেজার কৌশিক মহল বলেন, বাগেরহাটের সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম স্যার নিয়মিতভাবে আমাদের এখানে রোগী দেখেন। তিনি সপ্তাহের প্রতি বুধবার বিকেল ৪টার দিকে আসেন এবং চেম্বার করেন।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম বলেন, আমি তিন মাস আগে বাগেরহাটে যোগদান করেছি। আমার ব্যক্তিগত গাড়ি নেই। সে কারণে সরকারি গাড়ি ব্যবহার করছি।
ব্যক্তিগত স্বার্থে সরকারি ফুয়েল ও সরকারী গাড়ি ব্যবহার করা যাবে কি না ? এমন প্রম্ন করলে জেলা সিভিল সার্জন ডা. মাহবুবুল আলম কোন উত্তর না দিয়ে চুপ করে থাকেন।
তাঁর এমন বক্তব্যকে দায়িত্ব এড়ানোর কৌশল হিসেবে মনে করেন সচেতন মহল। কারণ সরকারি চাকরিজীবী হিসেবে দায়িত্বে যোগদানের আগেই সরকারি যানবাহন ব্যবহারের নিয়ম-কানুন জানার কথা।
বাগেরহাট জেলা সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারন সম্পাদক এস.কে.এ. হাছিব বলেন,
একজন জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তা(সিভিল সার্জন)হিসেবে দায়িত্ব পালন করছেন।উনি যদি সরকারি কাজে গাড়ি ব্যবহার করেন এটা ন্যায়সঙ্গত।কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে সরকারী ব্যবহার করে তবে এটা উনি নীতি বর্হিভুত কাজ করেন। এবং এ থেকে সিভিল সার্জন রাষ্ট্রের রাজ্বসের ক্ষতি করেন।যেহেতু গাড়িটি সে ব্যবহার করছেন সেহেতু তার ফুয়েণ থেকে শুরু করে গাড়ির যাবতীয় ডেমারেজ করছেন ব্যক্তিগত প্রয়োজনে।সরকারী গাড়ী ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করা এটি নৈতিকতা বিরোধী একটি কাজি।এটি তিনি(সিভিল সার্জন) করতে পারেন না।
সিভিল সার্জন দীর্ঘ দিন সরকারী গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন,এ ব্যপারটি তদন্তপুর্বক আইনগত পদক্ষেপ নেওয়া উচিৎ বলে আমি মনে করি।
নাম প্রকাশ না করা অনিচ্ছুক একজন সরকারী কর্মকর্তা বলেন,সরকারী কর্মকর্তার দায়িত্ব পালনে যদি নিয়ম না মানেন, তবে তা অন্য কর্মকর্তাদের জন্য নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে। এতে প্রশাসনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।এ ধরনের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষ মনে করবে সরকারি কর্মকর্তারা তাদের সুবিধার জন্য ক্ষমতার অপব্যবহার করেন। এতে প্রশাসনের প্রতি আস্থা কমবে এবং সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হবে।
অর্থাৎ দায়িত্বে থাকা অবস্থায় সরকারি গাড়ি ব্যবহার করে নিয়মিতভাবে বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখা একটি দীর্ঘদিনের প্রক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, তিনি ফেসবুকে প্রচার চালিয়েও রোগী দেখার বিষয়টি প্রকাশ করছেন।
সচেতন মহলের দাবি, একজন সিভিল সার্জনের মতো উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে আইন-শৃঙ্খলা ও সরকারি নিয়ম মেনে চলার দৃষ্টান্ত স্থাপন করা উচিত। অথচ তিনি নিজেই নিয়ম ভঙ্গ করছেন। এজন্য তাঁকে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।
এ বিষয় উপ-পরিচালক (স্বাস্থ্য)এর দপ্তর খুলনা বিভাগ,ডাঃ মোঃ মুজিবুর রহমান বলেন,সরকারী গাড়ী তো সরকারী কাজ ছাড়া ব্যবহারে কথা না।
সরকারি গাড়ী শুধু মাত্র সরকারী কাজে ব্যবহারের জন্য।কেউ যদি প্রাইভেট প্রাক্টিস করতে যায,সে তার ব্যক্তিগত জানবাহন ব্যবহার করতে হবে এটাই নিয়ম।জেলা সিভিল সার্জন সরকারী গাড়ী ব্যক্তিগত কাজে ব্যবহার করছে এটা আপনার কাছেই শুনলাম।সরকারি গাড়ি ব্যবহার ব্যক্তিগত ব্যবহারের যদি তথ্য প্রমান পাওয়া যায়,তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।











































