স্টাফ রিপোর্টার||
খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন নিউজপ্রিন্ট গেট সংলগ্ন বিআইডিসি রোডে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সারে ৯ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় মাসুম ও মামুন গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
প্রত্যাক্ষদর্শীরা জানান, ওই সময়ে খালিশপুরের পোড়া মসজিদ রেল লাইন এলাকার ফজুলর ছেলে খুলনা মাসুম ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন ওরফে পেস্টিং মামুন গ্রুপের মধ্যে মাদক ব্যবসা ও এলাকা নিয়ন্ত্রনের বিষয় নিয়ে গোলাগুলির ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে।
উল্লেখ্য, মাসুম টেস্টিং মামুনের বোন জামাই।











































