স্টাফ রিপোর্টার
শুক্রবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর সদর থানাধীন বাগমারা চেয়ারম্যান বাড়ির মোড়ে পারিবারিক কলহের জেরে মোঃ শাহাদাত হোসেন দিপু (৩২,) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের কারণে মেজো ভাই মোঃ তাহাজ্জত হোসেন অপু(২৯) ধারালো দা দিয়ে বড় ভাই শাহাদাত হোসেন দিপুর বাম ও ডান হাতের কব্জিতে কুপিয়ে রক্তাক্ত জখম করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর জখম শাহাদাত হোসেন দিপুকে তাৎক্ষণিকভাবে বাড়ির লোকজন উদ্ধার করে দুপুর সাড়ে ১২ টায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে সার্জারি বিভাগের (৯-১০) ওয়ার্ডে ভর্তি রয়েছেন। এ ব্যপারে খুলনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
শাহাদাত হোসেন দিপু ও তাহাজ্জত হোসেন অপু উভয়ে বাগমারা চেয়ারম্যান বাড়ি এলাকার মোজাফফর হোসেনের পুত্র











































