স্পোর্টস ডেস্ক
গত মঙ্গলবার ইংলিশ প্রিমিয়ার লীগে লিভারপুলের কাছে ৩-১ গোলে হারে আর্সেনাল। বৃহস্পতিবার সেই হারের বদলা তারা নিলো লীগ কাপের শেষ ষোলোতে। পেনাল্টি শুটআউটে অলরেডদের ৫-৪ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্সোনাল। অ্যানফিল্ডে গোলশূন্য সমতায় শেষ হয়েছিল ম্যাচটির নির্ধারিত ৯০ মিনিট।
পেনাল্টি শুটআউটে প্রথম দুই শটেই লক্ষ্যভেদ করে লিভারপুল-আর্সেনাল। তৃতীয় শটে আর্সেনোলের মোহাম্মদ এলনেনি মিস করেন। চতুর্থ শটে গোল করতে ব্যর্থ হন লিভারপুলের ডিভগ অরিগি। প্রথম ৫ শটে ৪-৪ সমতা ছিল। ষষ্ঠ শটে লিভারপুলের হ্যারি উইলসন মিস করেন। আর জো উইলকের গোলে নিশ্চিত হয়ে যায় আর্সেনালের জয়।
ইংলিশ লীগ কাপের (কারাবাও কাপ) শেষ আট নিশ্চিত করা ৮ দল হলো- টটেনহ্যাম, নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রেন্টফোর্ড, এভারটন, স্টোক সিটি ও আর্সেনাল।
।











































