খুলনাঞ্চল ডেস্ক
করোনায় আক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সুস্থতা কামনা করেছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা।
স্থানীয় সময় বৃহস্পতিবার এই দম্পতির করোনা শনাক্ত নিশ্চিত হওয়ার পর তারা বিভিন্ন মাধ্যমে তাদের জন্য সুস্থ কামনা করেন বলে বিবিসির প্রতিবেদেনে বলা হয়েছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জসনস এই টুইট বার্তায় ট্রাম্প-মেলানিয়ার ‘দ্রুত সুস্থতা’ কামনা করেন। বরিস যখন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন; ট্রাম্পও একইভাবে তার সুস্থতা কামনা করেছিলেণ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে বলেছেন, দ্রুতই সেরে উঠুন এই দম্পতি। তাদের শারীরিক সুস্থতা কামনা করছি।
ট্রাম্প-মেলানিয়ার ‘দ্রুত সুস্থতা’ কামনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের প্রধান চার্লেস মিসেল।
মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সুস্থতা কামনা করে ফরাসির সরকারের মুখপাত্র বলেছেন, এর মাধ্যমে বোঝা গেল এই ভাইরাস কাউকেই ছাড় দেয় না। তাদের সুস্থতা কামনা করছি।
বৃহস্পতিবার এক টুইটে ট্রাম্প জানান, তার উপদেষ্টা হোপ হিকসের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে এবং তিনি ও মেলানিয়া কোয়ারেন্টাইনে আছে। এর কিছু সময় পর আবার টুইটে তাদের শরীরে করোনা শনাক্তের কথা জানান তিনি।











































