খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর ২৫)। ২০২২ সালের এই দিনের বেলা সাড়ে ১১ টায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রয়াত বিএনপির নেতা আজিজুল হাসান দুলুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর বিএনপি।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছেন, আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ০৫ টায় বিএনপি দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক মরহুম আজিজুল হাসান দুলু’র ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। স্মরণসভা ও দোয়া মাহফিলে, খুলনা মহানগর বিএনপি, থানা বিএনপি, ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সহযোদ্ধাদের উপস্থিত থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।
উল্লেখ্য, ২০২২ সালের ২০ আগস্ট সকালে দুলু অসুস্থ অনুভব করলে প্রথমে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করেন। তাৎক্ষণিক তাকে রিং পরানো হয়। এরপর অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় ১৯ সেপ্টেম্বর ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।











































