Home আঞ্চলিক ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার শ্রীমতী রিভা গাংগুলি দাস বেনাপোল চেকপোস্ট দিয়ে...

ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার শ্রীমতী রিভা গাংগুলি দাস বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে ফিরে গেছেন

10

বেনাপোল প্রতিনিধি

ঢাকায় নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার শ্রীমতী রিভা গাংগুলি দাস আজ শুক্রবার বিকেলে যশোর বিমানবন্দর হয়ে বেনাপোল দিয়ে ভারতে ফিরে গেছেন।

শ্রীমতী রিভা গাংগুলি দাস যশোর বিমানবন্দরে অবতরন করলে, ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ’র পরিচালক মতিয়ার রহমান তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ভারত-বাংলাদেশ এর মধ্যে  বৈধ ব্যবসা বাণিজ্য নিয়ে কথা বলেন দীর্ঘ সময়।

রেলকে প্রাধান্য দিয়ে ভারতের বঁনগার কালিতলা পার্কিং এর জিম্মিদশা থেকে আমদানিকারকদের উদ্ধার করার জন্য শ্রীমতী রিভা গাংগুলি দাস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সময় উপস্থিত ছিলেন খুলনার সহকারী হাইকমিশনার মিঃ রাজেশ কুমার রায়না, সহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাগণ। পরবর্তিতে বেনাপোল চেকপোষ্টে

কাস্টমস এর ডেপুটি কমিশনার জনাব শামিমুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলোক কুমার মন্ডল সহ দুই দেশের সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত থেকে তাকে বিদায় জানান।