Home আঞ্চলিক তুহিনের মৃত্যু রহস্য উদঘাটন হয়নি, মুচলেকায় ছাড়া পেল স্ত্রী

তুহিনের মৃত্যু রহস্য উদঘাটন হয়নি, মুচলেকায় ছাড়া পেল স্ত্রী

42


স্টাফ রিপোর্টার
নগরীর সদর থানা সংলগ্ন আবাসিক হোটেল থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) এর লাশ উদ্ধারের একদিনে তার মৃত্যুর রহস্য উদঘাটন হয়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পর নিহতের স্ত্রীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। তবে মামলার তদন্ত কর্মকর্তা এ বিযয়ে কিছুই জানেন না।
সদর থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানোয়ার পারভেজ মাসুম জানান, নিহত তুহিনের ময়না তদন্তের পর লাশ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখনো পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি। নিহতের স্ত্রী সুমি একটি মামলার এজাহার দাখিল করেন। তবে তা এখনো রেকর্ড করা হয়নি বলে তদন্ত কর্মকর্তা এসআই মাহিদুল জানান। তিনি এই মৃত্যুর কোন রহস্য উদঘাটন করতে পারেনি এখনো।
তবে এই মৃত্যুকে ঘিরে নগরীতে বেশ রহস্য সৃষ্টি হয়েছে। তুহিন মহানগরের ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের একজন নেতা। তবে তার পদ সম্পর্কে নিশ্চিত করা যায়নি। সে তৌহিদুর রহমান তুহিন লবণচরা থানাধীন মতিয়াখালী পঞ্চম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে।
উল্লখ্য, রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টা নগরীর স্টার আবাসিক হোটেলের চারতলার একটি কক্ষ থেকে তুহিনের লাশটি উদ্ধার করা হয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হোটেলে তুহিনের সঙ্গে যে নারী উঠেছিলেন, তিনি দিনের বেলায় চলে যান। তবে ওই নারীর বিষয়ে অনুসন্ধান চলছে।