খুলনা জেলা আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সভা ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
বৃহস্পতিবার দুপুর ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির হল রুমে খুলনা জেলা আইনজীবী ঐক্য পরিষদের সাধারণ সভা ও দোহা মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক এড. আমিনুল ইসলাম (মিঠু) ও পরিচালনা করেন সদস্য সচিব এড. দেবানন্দ হুই। অনুষ্ঠানে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। করোনাকালীন মৃত আইনজীবী এবং অসুস্থ আইনজীবীদের শারীরিক সুস্থতা কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র এড. মঞ্জুর-উল আলম। বিশেষ অতিথি ছিলেন এড. মোঃ লতিফুর রহমান লাবু, এড. মঞ্জুর আহমেদ, এড. মিনা মিজানুর রহমান, এড. চৌধুরী আব্দুস সবুর। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ও উপস্থিত ছিলেনÑএড. আলফাজ হোসেন শেখ, এড. কানিজ ফাতিমা আমিন, এড. পূর্ণিমা ইয়াসমিন, এড. কার্ত্তিক চন্দ্র ম-ল, এড. সুমঙ্গল রায়, এড. হালিমা আক্তার খানম, এড. লাভলী শেখ, এড. আখতার-উজ-জামান, এড. মোল্যা সেলিম রশীদ, এড. কাজী সাববীর হোসেন, এড. সুনীল পাল, এড. অসিত তরফদার, এড. আতাউর রহমান খোকন, এড. আতাউর হোসেন জোয়ার্দ্দার, এড. আলকাজ হোসেন প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির পাঞ্জেখানা মসজিদের ইমাম মোঃ জাহাঙ্গীর আনাম।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতামূল্যায়ণ করছে সিলেবাজের সাথে যুক্ত নয় এমন ব্যক্তিরা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার খাতা মূল্যায়ন করছে প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা, প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে প্রকৃত পেশার শিক্ষকগণ। কাসে পাঠদান করাচ্ছে সংশ্লিষ্ট শিক্ষকগণ আর খাতামূল্যায়ন করছে প্রশাসনিক দায়িত্বে থাকা কর্মকর্তাগণ ফলে খাতার সঠিক মূল্যায়ন হচ্ছেনা । এমনই একজন কর্মকর্তা শেখ মোহতাশামুল হক (মারুফ) তিনি খুলনা এইচএসটিটিআই এর উপ-পরিচালক(সংযুক্ত) এর দায়িত্বে থেকে খুলনার বিএল কলেজের শিক্ষক পরিচয়ে প্রায় ৮ বছর যাবত জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতা মূল্যায়ন করছে । তার বিরুদ্ধে ভূয়া পরিচয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতামূল্যায়ন, সংযুক্তিতে থেকে কর্মস্থলের আর্থিক কার্মকান্ডের সাথে জড়িত না থাকার কথা থাকলেও তিনি প্রায় প্রতিটি আর্থিক কমিটির সাথে নিজেকে যুক্ত রাখাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।
বঙ্গবন্ধুর দেশ প্রেমিক সৈনিক নামের একটি সংগঠনের লিখিত অভিযোগের সুত্রে জানাগেছে, খুলনার এইচএসটিটিআই’র বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা(মউশি) উপ-পরিচালক(সংযুক্ত) শেখ মোহতাশামুল হক(মারুফ) প্রশাসনিক দায়িত্বে থেকে খুলনা বিএল কলেজের ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে ভূয়া পরিচয়ে বছরের পর বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষক, প্রধান পরীক্ষক, মৌখিক পরীক্ষা বোর্ডের পরীক্ষক এবং পরীক্ষার প্রশ্ন প্রণেতার অবৈধ সুযোগ নিচ্ছে। সর্বশেষ তিনি বিএল কলেজের সহযোগী অধ্যাপক পরিচয়ে কলেজের টিএমআইএস এবং পরীক্ষাকোড -৩৫৭৪৮ এর মাধ্যমে গত ২১ জুলাই খাতা গ্রহন করেন। অথচ বিএল কলেজের ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগে অনেক শিক্ষক আছে যারা শ্রেনীতে পাঠদান করায় কিন্তু ইচ্ছা থাকলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার খাতামূল্যায়নের সুযোগ পায়না। বর্তমান কর্মস্থলের আর্থিক কার্মকান্ডের সাথে জড়িত না থাকার কথা থাকলেও তিনি প্রায় প্রতিটি আর্থিক কমিটির সাথে নিজেকে যুক্ত রেখেছেন। অভিযোগকারীদের দাবী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পদোন্নতি, বদলী সংক্রান্ত বিভিন্ন কাজের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তার ব্যপোক পরিচিতি রয়েছে। তার অপকর্মের বিরুদ্ধে কেহ কথা বল্লে অদৃশ্য শক্তির মাধ্যমে তিনি অভিযোগকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সবকিছু করে থাকেন। নাম প্রকাশে অনিচ্ছুক, একাধিক কলেজের শিক্ষক(ভুক্তভোগী) বলেন তার অপকর্মের শেষ নাই তিনি একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে র্দীর্ঘদিন এ সকল কাজ করে আসছে। তার হাত খুবই শক্তিশালী হওয়ায় এ সকল বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের উচ্চ পর্যায়ের ব্যক্তিগণ অবগত থাকলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা যায়না।
এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রধান পরীক্ষক আঞ্জুম সুলতানা বলেন, মোহতাশামুল হক এই প্রতিষ্ঠানের শিক্ষক না হয়ে খাতা দেখছেন ঠিক আছে, কিন্তু তিনি তো একা নন আরো অনেকে আছে। বিএল কলেজসহ দেশের বড় বড় নামীদামী কলেজের নামে এমন অনেকেই করছে। তিনি বলেন যারা সিলেবাস জানেনা এবং এর সাথে কোন ভাবেই জড়িত নয়, প্রশ্ন করে না, কাস নেয়না, তারা যদি পরীক্ষক হিসাবে খাতা দেখে তাহলে খাতার কি সঠিক মুল্যায়ন হবে। বহু শিক্ষক আছে যারা সংশ্লিষ্ট বিষয়ে কাশে পাঠদান করায় অথচ ইচ্ছা থাকা সত্বেও তারা খাতা দেখার সুযোগ পাচ্ছেনা। তাছাড়া সিনিয়র শিক্ষকদের বাদ দিয়ে জুনিয়র শিক্ষকদের দেওয়া হচ্ছে পরিক্ষার খাতা। বিষয় গুলো নিয়ে অনেক শিক্ষকদের মাঝে ক্ষোভ ও আছে। এ বিষয় গুলো সংশ্লিষ্টদের উপলব্দি করে সঠিক ব্যবস্থা গ্রহন করতে হবে।
বিএল কলেজের ইসলামের ইতিহাস ও সংষ্কৃতি বিভাগের প্রধান ও শিক্ষক পরিষদের নির্বাচিত সাধারণ সম্পাদক প্রফেসর ড. খন্দকার হামিদুল ইসলাম বলেন আমি ২০০২ সাল থেকে এই কলেজে আছি, আমার জানামতে তিনি বিএল কলেজের শিক্ষক হিসাবে কখন ছিলো না। তবে তার স্ত্রী ড. হোসনে আরা রোজি বর্তমানে এই কলেজের শিক্ষক। তিনি বলেন এই কলেজের শিক্ষক নয়, কিন্তু তিনি কলেজের সহযোগী প্রফেসর হিসাবে খাতামূলায়ন করে থাকলে নৈতিক দিক দিয়ে তিনি পরাজিত হয়েছেন। কেননা তিনি শিক্ষকের পদে নাই এখন তিনি প্রশাসনিক কর্মকর্তার পদে দায়িত্ব পালন করছেন। তিনি আরো বলেন আমার বিভাগে অনেক শিক্ষক আছে যারা কাসে পাঠ দান করান অথচ খাতা ব্ াউত্তরপত্র দেখার সুযোগ পায় না। ফলে শিক্ষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং শিক্ষার্থীদের খাতার সঠিক মূল্যায়ন করা হচ্ছেনা। বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু দৃষ্টি কামনা করেছেন সমাজের শিক্ষাবিদসহ খ্যাতনামা ব্যক্তিবর্গ।
এ ব্যাপারে খুলনা এইচএসটিটিআই এর উপ-পরিচালক(সংযুক্ত) শেখ মোহতাশামুল হক মারুফের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমি খুলনা এইচএসটিটিআইতে কর্মরত আছি । কখনো বিএল কলেজের শিক্ষক ছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন উত্তর না দিয়ে কিছু সময় পর ফোনটি কেটে দেন। পরে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
প্রাথমিক শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন ও মানোন্নয়নে বর্তমান সরকারের সাফল্য অনেক: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন ও মানোন্নয়নে বর্তমান সরকারের সাফল্য অনেক। শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, বছরের প্রথমদিনেই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়া, দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষা গ্রহণের সুযোগ প্রদানসহ বিভিন্ন সময়ে শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। এছাড়া শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধিসহ রেজিষ্টার্ড স্কুলের শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করা হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে সরকারি সুবিধা ভোগ করার পরেও কিছু শিক্ষক সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। এ ধারা থেকে বেরিয়ে এসে শিক্ষিত জাতি ও উন্নত দেশ গঠনের স্বার্থে তিনি শিক্ষকদের আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান। সিটি মেয়র বৃহস্পতিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিতরণের জন্য শিক্ষা উপকরণ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একতা বলেন। ইউনিসেফ-বাংলাদেশের সহযোগিতায় এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে নগরীর ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ হাজার ২’শ দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স ও সাবান বিতরণ করা হবে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এএসএম সিরাজুদ্দোহা, সদর থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ নূরুল ইসলাম, ইউনিসেফ-এর খুলনা ডিভিশনাল চীফ এমডি কাউসার হোসেন, প্রোগ্রাম অফিসার সুফিয়া আকতার, এডুকেশন অফিসার মোঃ সাজিদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কেসিসি’র সচিব (উপসচিব) মোঃ আজমুল হক।
দেবহাটায় পিকআপে করে ছাগল চুরির সময় ছাগলসহ ২ চোর আটক
কে.এম রেজাউল করিম, দেবহাটা
দেবহাটায় পিকআপে করে ছাগল চুরির সময় ছাগলসহ ২ চোর আটক। আটককৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে ইং- ০১/১০/২০২০ তারিখ এসআই(নিঃ) নয়ন কুমার চৌধুরী ফোর্স এর সহায়তায় দেবহাটা থানাধীন জগন্নাথপুর সাকিনস্থ জনৈক কাশেম বিশ্বাসের বাড়ীর সামনে পাকা সড়কের উপর হইতে পিকআপযোগে ২ ব্যাক্তি ১ টি ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় রফিকুল ইসলাম (২৮) (পিকআপ গাড়ির চালক), পিতা- মৃত মোবারক শেখ, গ্রাম- মধুমল্লারডাঙ্গী, উপজেলা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরা এবং ইব্রাহিম ইসলাম ওরফে বাবু (২৮), পিতা- সাজ্জাদ হোসেন গ্রাম- ধুলিহর, উপজেলা- সাতক্ষীরা সদর, সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ বিষয়ে দেবহাটা থানায় চুরি আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
আদালতের আদেশ অমান্য করায় মহেশপুর থানার ওসিকে শোকজ
ঝিনাইদহ প্রতিনিধি
আদালতের আদেশ অমান্য করে আইন বর্হিভুত কাজ করায় ঝিনাইদহের মহেশপুর থানার ওসিকে শোকজ করেছে আদালত। বুধবার বিকেলে সিনিয়র সহকারী জজ মহেশপুর আদালতের বিচারক মোঃ ফরিদুজ্জামান এ আদেশ দেন। ওসির বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না সে মর্মে আগামী ৭ দিনের মধ্যে আদালতে শ্বশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।
আদালত সুত্রে জানা যায়, ২০১৭ সালের ৩ জুলাই মহেশপুর আদালতে জমি সংক্রান্ত একটি দেওয়ানি মামলা করেন মহেশপুরের কুষাডাঙ্গা গ্রামের ফজজুল হক। ৬২.৫ শতক জমির বিবাদী রয়েছে একই গ্রামের ফজের আলী। আদালতে বিচারাধীন ওই মামলার বিরোধপুর্ন জমিতে স্থিতিবস্থা বজায় রাখার আদেশ দেয় আদালত। সম্প্রতি মামলার বাদী উক্ত জমিতে স্থাপনা নির্মাণ শুরু করেন। স্থিতিবস্থা চালু থাকার পরও স্থাপনা তৈরী হচ্ছে এমন অভিযোগ বিবাদী মহেশপুর থানাকে অবহিত করলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। বিষয়টি নিয়ে বিবাদী পক্ষের আইনজীবি আদালতে আবেদন করলে আদালত নথি যাচাই ও পর্যালোচনা করে ওসিকে এই কারণ দর্শানোর নোটিশ প্রদাণ করেন।
খুলনায় অসুস্থ শ্রমিক পরিবার ও সদস্যদের মাঝে চেক বিতরণ
তথ্য বিবরণী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে অসুস্থ শ্রমিকের চিকিৎসা, উচ্চ শিক্ষা ও মৃত শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান নয় জন অসুস্থ শ্রমিকের চিকিৎসা, উচ্চ শিক্ষা ও মৃত শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে চার লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। চেক বিতরণকালে তিনি জানান, ইতোমধ্যে খুলনা বিভাগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। পরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা অঞ্চলের শ্রমিকের কল্যাণে অত্যন্ত আন্তরিক। সচ্ছতার সাথে অসহায় শ্রমিকদের তালিকা করে এ অর্থ বিতরণ করা হয়েছে। সরকার শ্রমিকের কল্যাণার্থে যুগোপযোগী কল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। চেক বিতরণকালে মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ, দৌলতপুর মহিলা লীগের নেত্রী মাহফুজা শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সকল মসজিদে মাস্ক পরা বাধ্যতামূলক
তথ্য বিবরণী
সাধারণ জনগণ এবং মসজিদে নামাজের জন্য আগত মুসল্লিদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করাসহ সরকারি নিদের্শনা মেলে চলার আহবান জানিয়ে খুলনার জেলা প্রশাসক পত্র জারি করেছেন। বিশ^ব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাব এখনও লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশেও এ ভাইরাসে আক্রান্ত হওয়া ও মৃত্যু অব্যাহত রয়েছে। আগামী শীত মৌসুমে এ রোগের প্রকোপ আরও তীব্রতর হওয়ার আশঙ্কা আছে। সরকার ইতোমধ্যে মাস্ক পরিধান বাধ্যতামূলক করলেও সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে মসজিদসহ বিভিন্ন স্থানে অধিকাংশ সাধারণ জনগণ মুখে মাস্ক ব্যবহারসহ সরকারের নিদের্শনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন করছেন না। ফলে করোনাভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্তের হার আবারও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন আজ সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেসনের পরিচালক ও ইমাম পরিষদের সভাপতি এবং সম্পাদককে এই বিষয়ে পত্র প্রেরণ করেছেন।
আজ শুক্রবার শ্রমিক মহাসমাবেশ
খবর বিজ্ঞপ্তি
অবিলম্বে বন্ধ সকল পাটকল চালু এবং শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওনা এককালীন পরিশোধের দাবীতে ০২ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় খালিশপুর ক্রিসেন্ট মিল গেট চত্বরে অনুষ্ঠিত ‘শ্রমিক মহাসমাবেশ’-এ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের রাজনৈতিক এবং শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ গুরুপূর্ণ বক্তব্য রাখবেন। মহাসমাবেশে বক্তব্য রাখবেনÑজাতীয় গণফ্রণ্টের কেন্দ্রীয় সমন্বয়ক প্রবীণ রাজনীতিবিদ টিপু বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সম্পাদক ফয়জুল হাকিম লালা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম উদ্দিন খান, অধ্যাপক মোশাহিদা সুলতানা, লেখক ও গবেষক মাহা মির্জা, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য জাতীয় জুট মিল নেতা শহীদুল ইসলাম, আমিন জুট মিল চট্টগ্রামের শ্রমিকনেতা কামাল উদ্দিন। আরও বক্তব্য রাখবেন, খুলনা-যশোর অঞ্চলের রাজনৈতিক, শ্রমিক সংগঠন এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ। মহাসমাবেশে সভাপতিত্ব করবেন ঐক্য পরিষদের সমন্বয়ক শ্রমিকনেতা রুহুল আমিন। সমাবেশে সকল শ্রেণীপেশার মানুষদের উপস্থিত থেকে সমাবেশকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন পাটকল রক্ষায় শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্য পরিষদ-এর নেতৃবন্দ।
স্মার্ট ফোন ক্রয়ের জন্য কুয়েট শিক্ষার্থীদের সুদমুক্ত ঋণ এবং বিনামূল্যে ইন্টারনেট ডাটাপ্যাক প্রদান
খবর বিজ্ঞপ্তি
বৈশি^ক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ¯œাতক কোর্সে অধ্যয়নরত অস্বচ্ছল শিক্ষার্থীদের অনলাইন কাসে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে স্মার্ট ফোন ক্রয়ের জন্য বিনাসুদে ঋণ প্রদান এবং বিনামূল্যে ইন্টারনেট ডাটাপ্যাক প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ^বিদ্যালয়ের অর্থ কমিটির ৪৪তম জরুরী সভার সুপারিশক্রমে সিন্ডিকেটের ৭০তম সভার অনুমোদনক্রমে বিভিন্ন বিভাগের ১০৫ জন শিক্ষার্থীর প্রত্যেকের ব্যাংক একাউন্টে =১০,০০০.০০ (দশ হাজার) টাকার প্রদান করা হয়। এছাড়া, বিম্ববিদ্যালয়ের অস্বচ্ছল ৪৫০ জন শিক্ষার্থীকে বিনামূলে (জিপি-১৫ জিবি) ইন্টারনেট ডাটাপ্যাক প্রদান করা হয়েছে। এ বিষয়ে বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন বলেন, “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবং বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহযোগিতায় শিক্ষার্থীদের শিক্ষা কর্যক্রম পরিচালনার জন্য অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বিনাসুদে ঋণ এবং বিনামূল্যে ইন্টারনেট ডাটা প্রদান করা সম্ভব হয়েছে। এতে শিক্ষার্থীরা নির্বিঘেœ অনলাইন কাসে অংশ নিতে পারবে”।
পাটকল চালু ও শ্রমিকদের পাওনা পরিশোধের দাবীতে দিঘলিয়ায় ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
বন্ধ ঘোষিত রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহ রাষ্ট্রীয় খাতে রেখেই পুনরায় চালু ও আধুনিকায়ন করা এবং শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবীতে বৃহস্পতিবার সকাল ১০টায় ষ্টার জুট মিল সংলগ্ন চন্দনীমহল বাজার (চৌরাস্তা মোড়) ওয়ার্কার্স পার্টি দিঘলিয়া শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন দিঘলিয়া পার্টির সদস্য ও শ্রমিকনেতা জসিম গাজী এবং পরিচালনা করেন শ্রমিকনেতা শামসুর রহমান। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টির খুলনা মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পার্টির জেলা কমিটির সম্পাদকম-লীর সদস্য ও জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর পার্টির সম্পাদকম-লীর সদস্য কমরেড খলিলুর রহমান ও কমরেড আব্দুস সাত্তার মোল্লা। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑপার্টির মহানগর নেতা কমরেড হাফিজুর রহমান, ১৩নং ওয়ার্ড ওয়ার্কার্স পাটির সভাপতি কমরেড হান্নান শেখ, শ্রমিকনেতা রমজান হোসেন, শওকত আলী, সুজিত বর্মণ, জলিল হাওলাদার, ওজিয়ার রহমান, খাদিজা খানম, ছাত্রনেতা নাজমুর রাকিব উজ্জ্বল, আলামিন গাজী প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকার কর্তৃক রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে ওয়ার্কার্স পার্টি একমত পোষণ করেনি। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহ বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার ও রাষ্ট্রীয় খাতে রেখেই আধুনিকায়ন করে চালুর দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটি কর্তৃক গত ২০ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। তিনি আরও বলেন, ২০১৯ সালের শ্রমিকদের ৬টি মজুরী বিলসহ সকল পাওনাদি সঠিক হিসাবের ভিত্তিতে পরিশোধ করে রাষ্ট্রীয় খাতে পাটকলগুলো অবিলম্বে চালু করতে হবে। একই সাথে আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও যুগোপযোগী করে বিশ্বে পাটজাত দ্রব্যের বাজার ধরে রাখার ব্যবস্থা করতে হবে।
করোনা ভাইরাস প্রতিরোধে ওয়ার্কার্স পার্টি’র উদ্যোগে সার্জিক্যাল মাস্ক বিতরণ
খবর বিজ্ঞপ্তি
করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনাঞ্চলের উদ্যোগে সার্জিক্যাল মাস্ক বিতরণ কর্মসূচি আজ থেকে শুরু হয়। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সামগ্রিক আচরণে জনগণ হতাশ ও ক্ষুব্ধ। নেতৃবৃন্দ বলেন, এ দুর্যোগ মুহূর্তে কোনোভাবেই স্বাস্থ্য ব্যবস্থার উপর জনগণ আস্থা রাখতে পারছে না। সে কারণে জনগণকেই স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেদেরই তুলে নিতে হবে। নিয়মিত হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করা স্বাস্থ্যবিধি অনুসরণে জনগণকে উদ্বুদ্ধ করার কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা ১১:৩০টায় ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক ডাঃ মোঃ আতিয়ার রহমান শেখ ও বেলা ১২:৩০টায় খুলনা সদর হাসপাতালের আরএমও ডাঃ মোঃ মুরাদ হোসেনের নিকট সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেনÑওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপংকর সাহা দিপু, কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম, পার্টির জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড খলিলুর রহমান, কমরেড আব্দুর সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, ছাত্রনেতা সাইফুল ইসলাম সাদ্দাম প্রমুখ। ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রেরিত সার্জিক্যাল মাস্ক হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেনÑখুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (বিটিসি) ডাঃ মোঃ জিল্লুর রহমান (তরুণ), খুলনা সদর হাসপাতালের নাক-কান-গলা বিশেষজ্ঞ ডাঃ কাজী আবু রাশেদ, সিনিয়র কনসালট্যান্ট সার্জারী ডাঃ মোঃ রফিকুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডাঃ শাফায়াত প্রমুখ। ওয়ার্কার্স পার্টির সার্জিক্যাল মাস্ক বিতরণ এ কর্মসূচি সপ্তাহব্যাপী অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ: ওয়াহিদা আক্তার শিলা
আসাদ, দিঘলিয়া প্রতিনিধিঃ
গতকাল দিঘলিয়া উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে উপকূলীয় অঞ্চলের নারীর জীবন যাত্রার মান উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর পিএস (অতিরিক্ত সচিব) বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে এক অনন্য শিখরে নিয়ে গেছেন তিনি বাংলাদেশের জন্য আশীর্বাদ স্বরূপ। দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেনের সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন, ইঞ্জিনিয়ার শেখ মনির আহমেদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান মারুফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সদস্য শেখ সাইদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা মমতাজ শিরিন ময়না, বীর মুক্তিযোদ্ধা নজির আহমেদ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক নাহিদা আক্তার ইলা, বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগণ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, প্রেসকাবের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সাংবাদিকবৃন্দ।
প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সফলের লক্ষ্যে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের প্রস্তুতিমূলক সভা
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচি সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় খালিশপুর টিইউসি কার্যালয়ে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ-এর এক সভা অনুষ্ঠিত হয়। পরিষদের যুগ্ম আহ্বায়ক, ভারপ্রাপ্ত সদস্য সচিব ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নাণ্টু। সভায় বক্তব্য রাখেনÑবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশ, গণসংহতি আন্দোলন খুলনা জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল, ইউনাইটেড কমিউনিস্ট লীগ-খুলনা জেলা সম্পাদকম-লীর সদস্য মোস্তফা খালিদ খসরু ও আনিসুর রহমান মিঠু, সিপিবি নেতা মিজানুর রহমান বাবু, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট খুলনা জেলা সাধারণ সম্পাদক আব্দুল করিম, গণসংহতি আন্দোলন ফুলতলা উপজেলা আহ্বায়ক অলিয়ার রহমান, শ্রমিকনেতা মোঃ নূরুল ইসলাম, মোঃ আবুল হাসেম প্রমুখ। সভায় আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও এবং খালিশপুর-আটরা-রাজঘাট শিল্পাঞ্চলে পরিষদের উদ্যোগে বিকেল ৪টায় ভুখা মিছিল কর্মসূচি সফলের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।
যশোরে বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৫
যশোর প্রতিনিধি
যশোরে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত ও বোমা ফাটিয়ে এনামুল হক নামে এক মোটর পার্টস ব্যবসায়ীর কাছ থেকে ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৫জনকে আটক করেছে পুলিশ। ছিনতাইকৃত টাকার মধ্যে ২ লাখ ৪৮ হাজার ৫শ’টাকা, দুটি চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন তার নিজ কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আটককৃতরা হলো যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার মুনসুর মোল্লার ছেলে টিপু (২৪), বারান্দি মোল্লাপাড়া রবিউল ইসলামের সাঈদ ইসলাম(২৪), ধর্মতলা হ্যাচারিপাড়ার রুহুল আমীনের ছেলে ভাগনে বিল্লাল (২২), সিটি কলেজপাড়ার নিজাম উদ্দিনের ছেলে রায়হান (২৮) ও পূর্ব বারান্দি মালোপাড়ার মৃত মুফতি আলী হুসাইনের ছেলে ইমদাদুল হক (২১)। পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন জানান, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনাটিকে চ্যালেঞ্জ হিসেবে নেয় পুলিশ। ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও মোবাইলফোনের তথ্য বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্ত করে অভিযান চালানো হয়। দুইদিন যশোর শহরসহ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৫জনকে আটক করা হয়। এছাড়া তাদের হেফাজত থেকে লুট করা ২ লাখ ৪৮ হাজার ৫শ’ টাকা, দুটি চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরও জানান, মোটরপার্টস ব্যবসায়ী এনামুল হকের ফলের আড়তের শ্রমিক টিপু এ ছিনতাইকা-ের মাস্টারমাইন্ড। সে চিহ্নিত সন্ত্রাসী জামাই রাজা ও তার সহযোগীদের সহায়তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটায়। পুরো ছিনতাইকা-ে ৮ থেকে ১০ জন জড়িত। আটককৃতদের এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ সুপার। এদিকে, এ অভিযানকালে পুলিশের একটি টিম ৩০ সেপ্টেম্বর রাতে যশোর সদরের মালঞ্চী এলাকা থেকে ৪ ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩টি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড গুলি ও ৪টি হাসুয়া উদ্ধার করা হয়। আটককৃতরা হলো যশোর শহরের রায়পাড়ার তৈয়ব আলীর ছেলে সাব্বির হোসেন, বারান্দি মোল্লাপাড়ার নজরুল ইসলামের ছেলে রাকিব ইসলাম, সদর উপজেলার লেবুতলা দক্ষিণপাড়ার সাত্তার গাজীর ছেলে সোহেল রানা ও একই এলাকার নাসির। পুলিশ সুপার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মালঞ্চী ইটভাটার সামনে যশোর-বেনাপোল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে একদল ডাকাত। এরপর রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করে। এসময় তাদের কয়েক সহযোগী পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি শাটারগান, একটি পাইপগান, ৮ রাউন্ড গুলি ও চারটি বড় হাসুয়া উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রচেষ্টার মামলা করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
শিরোমনিতে ক্রেতা সেজে ফার্নিচার ব্যাবসায়ির খোয়া যাওয়া মোবাইল উদ্ধার
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
শিরোমনি বাজারের ফার্নিচার ব্যাবসায়ি মেসার্স মিরাজ ফার্নিচারের স্বত্তাধিকারি ও শিরোমনি পুর্বপাড়ার মৃত মতিয়ার রহমানের পুত্র শেখ মিরাজুল ইসলামের দোকান থেকে গত জুন মাসে ক্রেতা সেজা কৌশলে তার দামি মোবাইল ফোনটি চুরি হয়ে যায় । এ ব্যাপারে ভুক্তভোগি খানজাহান আলী থানায় সাধারন ডায়েরি করে। কেএমপি সহকারি পুলিশ কমিশনার ( দৌলতপুর জোন) বায়জিত ইবনে আকবার, খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস এর দিক নির্দেশনা মোতাবেক খানজাহান আলী থানার এস আই লুৎফুল হায়দার চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনটি ৩০ সেপ্টেম্বর বুধবার উদ্ধার করে। রাত সাড়ে ১০ টায় খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস ও এসআই লুৎফুল হায়দার মোবাইল এর মুল মালিক ব্যাবসায়ি মিরাজ এর কাছে মোবাইলটি হস্তান্তর করে ।
মহসেন জুট মিলস শ্রমিকদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের ব্যক্তিমালিকানাধীন মহসেন জুট মিলস শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা পরিশোধের দাবীতে সার্বিক পরিস্থিতি নিয়ে পুর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার বিকাল ৫ টায় মিলের শ্রমিক কলোনিতে স্থানিয় সামাজিক , রাজনৈতিক, ট্রেড ইউনিয়ন,জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । মত বিনিময় সভায় আগামি ৬ অক্টোবর খুলনা জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি প্রদানের সিদ্ধান্তগৃহিত হয় । মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন জাতিয় মুজুরি বোর্ডের সদস্য শহিদুল্লাহ খা। বক্তৃতা করেন খানজাহান আলী থানা আওয়ামীলীগের যুগ্নসম্পাদক ও ১ নং আটরা গিলাতলা ইউপি চেয়ারম্যান আলহাজ ¡শেখ মনিরুল ইসলাম , খুলনা জেলা তাতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরোক , ,ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিলের সাবেক সিবিএ সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, প্রচার সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক , পল্লিবিদুৎ হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, মুক্তিযোদ্ধা ক্বারী আছহাব উদ্দিন ,আমির মুন্সি, এরশাদ আলী, সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ ।
আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে গাছের চারা বিতরণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১ কোটি চারা রোপণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত বাস্তবায়নের ধারাবাহিকতায় সরকার প্রদত্ব ফলজ, বনজ ঔষধী গাছের চারা বিতরণ অনুষ্ঠান ১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায় আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটরিয়মে অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সচিব তুলসী দাশ, খানজাহান আলী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার স,ম রেজওয়ান আলী, ফুলতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আছহাব উদ্দিন, ইব্রাহীম কাগজি , মাহাতাব উদ্দিন, মনোয়ার হোসেন, খালেক বাবুর্চি, আবুল কালাম আজাদ প্রমুখ ।
হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদকের পিতার পরলোকগমণ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানা হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক পল্টু কুন্দার পিতা ও ইষ্টার্ণ জুট মিলের অবসরপ্রাপ্ত কর্মচারী পথের বাজার এলাকার খোকন কুন্দা(৭০) আর নেই। ৩০ সেপ্টেম্বর বুধবার দিবাগত রাত ১ টায় ফুলতলা উপজেলা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন । বৃহস্পতিবার বেলা ১ টায় খুলনা সাহেবপাড়া খ্রিষ্টান কবরস্থানে ধর্মীয় রীতি অনুসারে দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান । হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদকের পিতার পরলোকগমন শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন খানজাহান আলী থানা হিন্দুবৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমল পাল, সহ সভাপতি যোশেফ সিকদার , সন্তোষ পাল , ইউপি সদস্য খোকন কুমার নন্দি, সাধারন সম্পাদক মিলন মজুমদার, সুভাষ পাল , সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস , আনন্দ কুমার স্বর, রিন্টু নন্দি , সজল , লিল্টু প্রমুখ।
রামপালের বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াসের মৃত্যুতে শোক
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রবীন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী ইলিয়াছ শেখ মারা গেছেন (ইন্না ইল্লাহি—-)। বৃহস্পতিবার সকাল ৮ টায় মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারনে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। বৃহস্পতিবার বিকাল ৫ টায় গিলাতলা হাইস্কুল মাঠে তার জানাযা সম্পন্ন হয়েছে। এ সময় রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আঃ ওহাব, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সহসভাপতি মোল্ল্যা আঃ রউফ, সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোঃ আবু সাইদ, বাঁশতলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, মাওলানা এ্যাড আঃ ওয়াদুদ সহ অসংখ্য গুনগ্রাহী জানাযায় অংশগ্রহন করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
দেবহাটা প্রেসকাবের সভাপতি লিটু, সম্পাদক শাওন, সাংগঠনিক খায়রুল
কে এম রেজাউল করিম দেবহাটা
উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে দেবহাটা প্রেসকাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত চলে ভোট গ্রহন অনুষ্ঠান। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় দৈনিক খুলনা টাইমস আব্দুর রব লিটু সভাপতি, সিনিয়র সহ-সভাপতি রেডিও নলতার আব্দুর রশিদ, সহ-সভাপতি দৈনিক বর্তমান কথা’র আবু হুরাইরা, দৈনিক পত্রদূতের প্রভাষক রাজু আহম্মেদ, যুগ্ম্ন-সম্পাদক দৈনিক আজকের সাতক্ষীরার মোমিনুর রহমান ও দৈনিক কালের চিত্রের নির্মল কুমার মন্ডল, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ ও সুপ্রভাত সাতক্ষীরা’র মীর খায়রুল আলম, অর্থ সম্পাদক দৈনিক দক্ষিণের মশালের কবির হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক যায়যায়দিনের আজিজুল হক আরিফ, সাহিত্য ও ক্রীড়া দৈনিক আজকের সাতক্ষীরার আরাফাত হোসেন লিটন বিষয়ক সম্পাদক পদ মনোনিত হয়েছে। এছাড়া সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বীতা করেন যার মধ্যে দৈনিক কালের চিত্রের মাহামুদুল হাসান শাওন ১৬ ভোট এবং দৈনিক ভোরের কাগজের রিয়াজুল ইসলাম ৪ ভোট পান। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ৩ জন প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার এম,এ মামুন ১৫টি, দৈনিক দক্ষিণের মশালের এস,এম নাসির উদ্দীন ১৫টি এবং দৈনিক খুলনাঞ্চলের কে,এম রেজাউল করিম ৯টি ভোট পান। এদিকে, দেবহাটা প্রেসবকাবের ২০২০-২১ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠান পরিদর্শনে আসেন দেবহাটা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জি,এম স্পর্শ, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা জাসদের সভাপতি আব্দুল হামিদ, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ, শিক্ষক সাইফুল্লাহ আল তারিক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। নির্বাচন সম্পন্ন করতে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সরকারি খানবাহাদুর আহছান উল্লা কলেজের সাবেক অধ্যক্ষ আনিছুর রহমান। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর গাজী এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন প্রেসকাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব। দীর্ঘ প্রায় কয়েক যুগ পর এবং উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সর্বস্তরের সাংবাদিকদের মাঝে নব চাঞ্চল্যতা ফিরে এসেছে।
মোড়েলগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত
এম.পলাশ শরীফ, স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে মোড়েলগঞ্জে যুবলীগের উদ্যোগে ব্যাপক কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির মধ্যে রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবনীর ওপর আলোচনা, কেক কাটা, দোয়া মাহফিল ও আনন্দ মিছিল। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় কাপুড়িয়াপট্টিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদ ও মাস্টার সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেয়ারম্যান মাহমুদ আলী, আজমীন নাহার, যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজিনুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইলিয়াস হোসেন দুলাল, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, হোগলাবুনিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক অধ্যাপক শামীম আহসান পলাশ, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. আল আমীন শেখ। সভায় আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যোগদান করেন।
এমপি শেখ হেলালের মায়ের সুস্থ্যতা কামনা করে মোড়েলগঞ্জ পৌরসভায় দোয়া অনুষ্ঠিত
মোড়েলগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের মা বেগম রাজিয়া নাসের এর সুস্থ্যতা কামনা করে মোড়েলগঞ্জ পৌরসভার মিলনায়তনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি পৌরসভার মেয়র এ্যাড. মনিরুল হক তালুকদার। পৌরসভার কাউন্সিলরবৃন্দ। দোয়া শেষে তাবারক বিতরণ করা হয়। এ ছাড়াও বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ৩ হাজার মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। #
মোড়েলগঞ্জ সমবায় সমিতির কমিটি গঠন
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড এর কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট ত্রি-বাষিক এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এজেএম সালেহ। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা মাষ্টার মুনীরুজ্জামান হাওলাদার। এ ছাড়া অপর সদস্যরা হলেন, মো. রেজাউল করিম, মো. শহিদুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, কহিনুর বেগম ও রিলিয়া খানম। বুধবার বেলা ১১টায় বিশেষ সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সামছুর রহমান।
ফকিরহাটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে ৬জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও ৬জনকে ক্রাস বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার ও ক্রাস বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান ও উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার নন্দীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির, এ্যাড: হিটলার গোলদার, উপজেল্ াসিনিয়র মৎস্য অফিসার অভিজিৎ শীল, সহকারি শিক্ষা অফিসার পিন্টু রঞ্জন দাশ,সরোজ কুমার রায়, এস এম ওয়াহিদুজ্জামান প্রমূখ।
ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা ভাইরাস রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এবার মারা গেছেন উপজেলার মূলঘর ইউনিয়নের গোয়ালবাড়ী গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক সুবোল চন্দ্র রায় (৬৫)। তিনি ৩০সেপ্টেম্বর সকাল ১০টায় খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার। ফকিরহাটে এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়ে ১৩জনের মৃত্যু হয়েছে। এবং করোনা শনাক্তের সংখ্যা ২১০জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১৯৫জন।
কয়রায় কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা
কয়রা প্রতিনিধি
আওয়ামীলীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ কৃষকলীগের খুলনা জেলা কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কৃষকলীগের পূনবির্ন্যাসের লক্ষে কয়রা উপজেলা কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলার নেতাকর্মীদের নিয়ে কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কয়রা উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহবায়ক প্রভাষক শাহাবাজ আলীর সভাপতিত্বে ও শাহনেওয়াজ শিকারী ও শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বিশেষ এ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা। মুখ্য বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক মানিকুজ্জামান অশোক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার সরদার, সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা কৃষকলীগ প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, দিদারুল ইসলাম, নিরঞ্জন সরকার, জয় গোপাল সরকার, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সুমাইয়া সুলতানা লতা, বাবু রমেশ চন্দ্র সরকার, কয়রা সদর কৃষকলীগ আহবায়ক এফএম সিরাজুল ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের পাঁচ শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিশেষ বর্ধিত সভায় বক্তারা কয়রা উপজেলায় কৃষকলীগ কে জেলার একটি মডেল কৃষকলীগ হিসেবে রুপান্তরিত করতে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিশেষ বর্ধিত সভায় নেতৃবৃন্দ কয়রা উপজেলা কৃষক লীগ কে শক্তিশালী করতে প্রভাষক শাহাবাজ আলীকে আহবায়ক, প্রভাষক শাহনেওয়াজ শিকারীকে যুগ্ম আহবায়ক এবং শাহিনুর রহমান শাহিনকে সদস্য সচিব করে ৪৩ সদস্য বিশিষ্ঠ একটি সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদন দেন। সভায় সকল নেতকর্মী কয়রা উপজেলা কৃষকলীগের নতুন সম্মেলন প্রস্তুত কমিটি কে অভিনন্দন জানান।
কয়রায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কৃষক প্রশিক্ষণ
কয়রা প্রতিনিধি
কয়রায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সরেজমিন গবেষণা বিভাগ, দৌলতপুর খুলনা এর আয়োজনে ও গোপালগঞ্জ জেলার বিএআরআইবি এর কৃষিগবেষণা কেন্দ্র স্থাপন ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল পরিবেশ প্রতিবেশ উপযোগী গবেষণা কার্যক্রম জোরদার করনের মাধ্যমে কৃষির উন্নয়ন পকল্পের অর্থায়নে কয়রায় বিএআরআইবি বিভিন্ন ফল চাষের আধুনিক কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে দিন ব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট সরেজমিন গবেষণা বিভাগ এমএলটি সাইট কয়রার বৈজ্ঞানিক সহকারি মোঃ জাহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে কৃষকদের প্রশিক্ষণ দেন উপ প্রকল্প পরিচালক খুলনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. হারুনর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম, কৃষি বৈজ্ঞানিক কর্মকর্তা মাশরুকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার এসএম মিজান মাহমুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কয়রা উপজেলা প্রেসকাবের সাবেক সভাপতি সদরউদ্দীন আহম্মদ, কয়রা প্রেস কাবের সভাপতি এসএম হারুন অর রশীদ., কৃষক রবীন্দ্র ঢালী,কৃষ্ণা ঢালীও আঃ হালিম। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন কৃষককে ফল চাষের আধুনিক কলাকৌশল শেখানো হয়। এসময় কৃষক প্রশিক্ষনে বক্তারা বলেন এখন বর্ষাকাল । গাছ লাগানোর উপযুক্ত সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলেছেন দেশে এক ইঞ্চি জায়গাও যেন খালি পড়ে না থাকে। সে জন্য সকলকে গাছ লাগানোর জন্য উদ্ধুদ্ধ করেন। আলোচনা শেষে কৃষকদের মাঝে অতিথিরা ফলের চারা বিতরণ করেন এবং কয়রায় ২ জন কৃষক কে ১ বিঘা করে ২ বিঘা জমিতে মিশ্র ফলের বাগান স্থাপন করতে তাদের পেয়ারা, মাল্টা ও আমের চারা বিতরণ করেন। মিশ্র ফলের বাগান পেয়ে রবীন্দ্র ঢালী খুশিতে বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমার ১ বিঘা জায়গায় মিশ্র ফলের বাগান করতে ফলের চারা, বেড়া সরঞ্জাম, সার, কীটনাশক দিয়েছেন এবং আমাকে খেত তৈরী ও চারা রোপনের প্রশিক্ষণ দিয়েছেন।
ঝিনাইদহে বিষমুক্ত সবজির লোকজ বাজারের উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি-
কৃষকদের উৎপাদিত সবজির ন্যায্য মুল্য নিশ্চিত করতে ও ভোক্তাদের নিরাপদ, বিষমুক্ত সবজি সরবরাহ করতে ঝিনাইদহে লোকজ বাজারের আউটলেট উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পুরাতন হাটখোলায় ফিতা কেটে আউলেটের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার কমিশনার মাহবুবুর রহমান শেখর, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মন্টু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিয়ার রহমান, জেলা ছাত্র লীগের সভাপতি রানা হামিদ, স্বাধীন কৃষক সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি খুরশীদ আলম রুবায়েত, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক ডা: মসিউর রহমান, লোকজ বাজারের সমন্বয়কারী আসির আহনাফ, উন্নয়ন ধারার রুবেল আলী, কৃষ্ণদাস সাহা, মীর হুমায়ুন কবীর, তানভীর আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, উন্নয়ন ধারা ও স্বাধীন কৃষক সংগঠন নামের ২ সংগঠন তাদের প্রশিক্ষিত কৃষকদের মাধ্যমে বিষমুক্ত উপায়ে উৎপাদিত সবজি এখানে বাজারমুল্যেই বিক্রি করবে। জৈব পদ্ধতিতে উৎপাদিত সবজি ছাড়াও এখানে পাওয়া যাবে হাতে ভাজা খই, মুড়ি, সেমাই, ডাল, ঘানিতে ভাঙ্গানো সরিষার তেল, গরুর খাটি দুধসহ নানা উপকরণ। প্রতিদিন সকাল থেকে রাত অবধি চলবে বেচা-কেনা।
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও ধর্ষনের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি
দেশব্যাপী ধর্ষন, নারী সহিংসতার প্রতিবাদ ও ধর্ষনের দ্রুত বিচার আইন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড’র দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের পায়রাচত্বরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচী পালিত হয়। এসময় সংগঠনটির জেলা ও কেন্দ্রীয় শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা, দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ধর্ষনের দ্রুত বিচার আইন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড’র দাবি জানান। এর আগে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে সেখানেই সমাবেশ করেন তারা।
ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, মেডিকেল অফিসার ডা: প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, ডা. তালাত তাসমিন, ঝিনাইদহ প্রেসকাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপুসহ চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালা থেকে জানানো হয়, আগামী ৪ থেকে ১৫ অক্টোবর জেলার ৬ টি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৬’শ ৪৬ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯৯ হাজার ৭’শ ৫২ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ঝিনাইদহে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর উদ্বোধন
ঝিনাইদহ প্রতিনিধি
‘মুজিববর্ষের অঙ্গিকার, সড়ক হবে সংস্কার’ এ শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার হরিশংকরপুর-গোয়ালপাড়া সড়কের রাজধরপুর নামক স্থানে সড়ক সংস্কারের উদ্বোধন করেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন। এসময় এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী শাহাবুল আলম, সদর উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, উপ-সহকারী প্রকৌশলী এনামুল কবির, নাজমুল বাহার, মহসিন আলীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় জানানো হয়, এলজিইডির অধীনে মাসব্যাপী জেলার ৬ উপজেলার ২’শ কিলোমিটার সড়ক মেরামত করা হবে। এতে ১২৭ জন দুস্থ্য অসহায় নারী শ্রমিক কাজ করবেন। এছাড়াও বছরব্যাপী সংস্কারসহ নানা কর্মসূচী পালন করা হবে বলে জানানো হয়।
এসময় নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, প্রধানমন্ত্রির নির্দেশে হাজার বছরের শ্রেষ্ট বাংঙ্গালী, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যয় ঝিনাইদহ জেলার ৬টি উপজেলায় ১লা অক্টোবর থেকে আনুষ্টানিক ভাবে সড়ক রক্ষণাবেক্ষণ এর কাজ শুরু করা হয়েছে, যা বছরব্যাপি চলমান থাকবে। ২০২০-২০২১ অর্থবছরে প্রায় ২’শ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করা হবে। ইতিমধ্যে প্রায় ২০ কিলোমিটার সড়ক রক্ষণাবেক্ষণ করা হয়েছে। এছাড়া গ্রামীণ অতিদরিদ্র ও কোভিড-এ এ সৃষ্ট বেকারত্ব নিরসণের লক্ষ্যে সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের শ্রমঘণ কাজে স্থানীয় ভাবে ১২৭ জন নারী নিয়োগ করে বছরব্যপী সড়ক সংস্কার কর্মসূচীতে গতিশীলতা বৃদ্ধির উদ্যোগ গ্রহন করা হয়েছে।
মহেশপুরে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালাল সহ আটক-৫
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরের খোসালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালাল সহ ৫ জনকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে ৫৮ বিজিবির অধিনস্ত খোসালপুর বিওপির টহল দল উপজেলার খোশালপুর থেকে তাদেরকে আটক করে। বিজিবি সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবির অধিনস্ত খোসালপুর বিওপির টহল দল উপজেলার খোশালপুর থেকে নড়াইল জেলার মাইজ পাড়া গ্রামের দীপক সরকারের ছেলে প্রসেনজিৎ সরকার(২৫), প্রসেনজিৎ সরকারের স্ত্রী তিথি সরকার(১৮), ঝন্টু রায়ের মেয়ে রিয়া রায়(১৮) ও গাইবন্দা জেলার শিবপুর গ্রামের জাবেদ আহম্মেদের স্ত্রী তানিয়া আক্তার(২০)। এছাড়া প্রবেশে সহায়তা করার অপরাধে দালাল উপজেলার জলিলপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি আহম্মেদ(২১)কে আটক করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। আসামীদেরকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
ফকিরহাটে এলজিইডির মোবাইল মেইনটেন্স টিম এর উদ্ভোধন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে মুজিব বর্ষের অঙ্গিকার সড়ক হবে সংস্কার এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গ্রামীন সড়ক রক্ষনা-বেক্ষন মাস উপলক্ষে মোবাইল মেইনটেন্স টিম এর উদ্ভোধন বৃহস্পতিবার সকাল ১১টায় শুকদাড়া মোড়ে অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিভাগের শ্রেষ্ট ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এটির উদ্ভোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী এমএ বকর, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মাহম্মুদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী কেএম শহিদুল ইসলাম, মোঃ আলতাপ হোসেন, মোঃ হারুনার রশিদ ও বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আব্দুর সাত্তার প্রমুখ। উল্লেখ্য গ্রামীন সড়ক ও সড়ক অবকাঠামো ক্ষয় ক্ষতির হার কমিয়ে আনা ও সড়কে স্থায়ীত্বকাল বৃদ্ধি করার জন্য ৩০জন শ্রমিক সর্বক্ষনিক মেরামতের কাজে নিয়োজিত থাকার জন্য মোবাইল মেইনটেন্স টিম গঠন করা হয়েছে। যার ফলে সড়কে ক্ষায় ক্ষতির হার কমিয়ে আনা ও সড়কে স্থায়ীত্বকাল বৃদ্ধি পাওয়ার জন্য এই টিম গঠন করা হয়েছে।
ডুমুরিয়ায় পৃথক হামলায় কলেজ ছাত্রী ও এক শিশু আহত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় পৃথক হামলার ঘটনায় দেবী সরদার (২০) নামের এক কলেজ ছাত্রী ও সাহাদ সরদার ৮ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত শিশু সাহাদ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজ ছাত্রী দেবী ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার দুপুওে উপজেলার শরাফপুর ইউনিয়নের দত্তডাঙ্গা ও গত রোববার দুপুরে উপজেলার আখড়া পল্লীতে পৃথক এ ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রী দেবী রানী জানান,একই এলাকার আকবর শেখের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে প্রতিপক্ষ আকবর শেখ,তার ছেলে জাহাঙ্গীর শেখসহ ৪/৫ জন লাঠিসোটা নিয়ে পরিকল্পিত ভাবে তাদেও বসত ভিটা জবর দখল করতে আসে। এসময় বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় ওই কলেজ ছাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। অপর দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাহাদ সরদার নামের এক শিশুকে বেধড়ক পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ। শিশুটির পরিবার সূত্রে জানা যায়, উপজেলার আখড়া এলাকার আবু মুছা সরদারের সাথে একই এলাকার আমান উল্লাহ বিশ্বাসের সাথে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই জের ঘটনার দিন দুপুরে আমান উল্লাহ বিশ্বাসের ছেলে সিয়াম বিশ্বাস (৮) ও আহত শিশু সাহাদ সরদারের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে বাক-বিতন্ড হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ শিশু সিয়াম বিশ্বাসের বাবা আমান উল্লাহ ও দাদা শাহাবুদ্দিন বিশ্বাস ঘটনাস্থলে এসে শিশু সাহাদ কে বেধড়ক মারপিট করে। এরপর সে গুরুতর আহত হয়ে পড়লে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘটনায় মামলার প্রস্তÍতি চলছিল।
ডুমুরিয়ায় মৎস্য ঘের বিরোধে থানায় পাল্টা-পাল্টি অভিযোগ
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে পাল্টা-পাল্টি হামলায় উভয় গ্রুপে মহিলাসহ ১৫জন আহত’র ঘটনায় থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। ্ ঘটনায় শহীদ গাজী ও বেলাল উািদ্দন শেখ বাদি হয়ে থানায় পৃথক ভাবে দুটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার বাগআঁচড়া এলাকায় এক মৎস্য ঘের নিয়ে একই এলাকার সোহরাব গাজীর ছেলে শহীদ গাজী ও শোভনা এলাকার মৃত ফজর শেখের ছেলে বেল্লাল শেখের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে ঘটনার দিন গত সোমবার সকালে ওই মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে পাল্ট-পাল্টি হামলার ঘটনা ঘটে।এতে দা,লাঠি-সোটার আঘাতে বিল্লাল শেখ গ্রুপের বিল্লাল,মনিরুল ইসলাম,ইলিয়াজ শেখ,মহাসিন দফাদার,আনছার মোল্ল্যা,নুরজাহান বেগমসহ ৭/৮ জন ও সহিদ গাজী গ্রুপের শহীদ গাজী,ফরিদ গাজী,জাহিদ গাজী,আঃ রশিদ গাজী,নাজমুল শেখ,বিল্লাল সানা সহ ৭/৮ জন আহত হয়। আহতদের মধ্যে ১০জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা প্রসংগে ওসি মোঃ আমিনুল ইসলাম বিপ্লব জানান,উভয় ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
তালায় পল্লীসমাজের ওরিয়েন্টেশন
ইলিয়াস হোসেন ,তালাঃ
তালায় পল্লীসমাজ রেজিষ্ট্রেশন পূর্ববর্তী/পরবর্তী করণীয় বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) তালা ব্র্যাক অফিসে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর বাস্তবায়নে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। ওরিয়েন্টেশন স ালনা করেন ব্র্যাকের এসআরডিএম সিইপি মোঃ হুমায়ুন কবীর। ব্র্যাকের প্রগতি প্রোগ্রামের এরিয়া ম্যানেজার আহাদ চৌধুরী, সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পিওসিইপি মোরশেদা রহমান প্রমুখ। ওরিয়েন্টেশনের গোপালপুর ও নলতা পল্লীসমাজের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গোপালপুর পল্লীসমাজ সভানেত্রীর হাতে ট্যাব তুলে দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারসহ অতিথিবৃন্দ।
শেখ সিরাজ উদ্দীনের ৩৬তম মৃত্যু বার্ষিকী আজ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানাধীন ১নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যাপক শেখ মেজবাহ উদ্দীন জুয়েলের পিতা মরহুম শেখ সিরাজ উদ্দীনের ৩৬তম মৃত্যু বার্ষিকী আজ শুক্রবার। মৃত্যুবার্ষিকি উপলক্ষে শিরোমণি মধ্যপাড়া জামে মসজিদে কোরআনখানি ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শেখ সিরাজ উদ্দীন ১৯৭৪ সালের ২৮ এপ্রিল থেকে ১৯৮৪ সালের ৯ মার্চ পর্যন্ত ১০ বছর অতি সুনামের সাথে ইউনিয়ন বাসির সেবা করে গেছেন। ১৯৮৪ সালের ২ অক্টোবর সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে নিহত হন মরহুম শেখ সিরাজ উদ্দীন।
ঝিনাইদহের কুশাবাড়িয়া বাজারে পুলিশের উঠান বৈঠক
ঝিনাইদহ প্রতিনিধি
বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এ স্লোগানকে সামনে রেখে পুলিশি সেবা জনগণের দৌরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কুশাবাড়িয়া বাজারে সদর থানা পুলিশের আয়োজনে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঘোড়শাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুরসন্ধি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম, নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বদিউর রহমান।
উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর কুশাবাড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই আকমল খাঁ এর লঠির আঘাতে হারুন খাঁ নিহত হয়। এলাকার একটি কুচক্রিমহল এই হত্যাকান্ডকে পুজি করে সামাজিক আধিপত্য বিস্তারের জন্য ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করে। সেই লক্ষ্যে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে উঠান বৈঠকের আয়োজন করা হয়। পরে নিহত হারুন খাঁর বাড়িতে গিয়ে সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ও ইউপি চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন শোকাহত পরিবারকে শান্তনা দেন এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
শ্রীউলায় প্লাস্টিকের বস্তা ব্যবহারে মোবাইল কোর্টে জরিমানা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ইউনিয়নের নাকতাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া বাজারের ব্যবসায়ী মফিজুল করিম চাউলের দোকানে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তায় চাউল সংরক্ষণ করেছেন। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর আওতায় দোকানীকে ৫০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা।
আশাশুনি দয়ারঘাটে দোকান উচ্ছেদ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি সদরের দয়ারঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা এস এম মোস্তফা কামালের নির্দেশনা মোতাবেক এবং উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সার্বিক তত্বাবধানে দয়ারঘাট এলাকায় বাইপাস সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় বাইপাস সড়কের পাশে অবৈধ ভাবে গড়ে উঠা ৭ টি দোকান (টং ঘর) উচ্ছেদ করা হয়।
আশাশুনি থানায় আইন শৃংখলা বিষয়ক সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি থানায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা বিষয় নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের সাথে মতবিনিময় করেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির। এবিএম মোস্তাকিম বলেন, উপজেলার প্রতাপনগর, আনুলিয়া, খাজরা ও শ্রীউলা ইউনিয়নে নতুন করে স্বাধীনতাবিরোধী নাশকতা মামলার আসামি সন্ত্রাসী চাঁদাবাজ ও মাদকসেবীরা এক হয়েছে। তারা অরাজকতা সৃষ্টিসহ সরকারবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আইন শৃংখলার অবনতি ঘটাতে তৎপর। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির বলেন, স্বাধীনতাবিরোধী সন্ত্রাসী চাঁদাবাজ নাশকতা পরিকল্পনাকারী এবং মাদক ব্যবসায়ীরা যত শক্তিশালী ও ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সবকিছু করতে আমি প্রস্তুত আছি। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডল, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোসাদ্দেক, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেন, শোভনালী ইউপি চেয়ারম্যান প্রভাষক মোনায়েম হোসেন, কাদাকাটি ইউপি চেয়াারম্যান দীপঙ্কর কুমার সরকার দ্বীপ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদিস চন্দ্র সানা প্রমুখ উপস্থিত ছিলেন।
হাড়ীভাঙ্গা নাটানা বাজার কমিটি থেকে ৪ জনের পদত্যাগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার হাড়ীভাঙ্গা নাটানা বাজার ব্যবস্থাপনা কমিটি থেকে আরও ৪ জন পদত্যাগ করেছেন। এনিয়ে ৭ জন সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করলেন। বাজারের ব্যবসায়ী মধু সরকার, বাবুল ঢালী, সুখদেব সরকার ও রুহুল কুদ্দুছ লিখিত ভাবে জানান, বাজার ব্যবস্থাপনা কমিটি নির্বাচনের মাধ্যমে গঠনের পক্ষে তারা। কমিটি গঠনের দিন অধিকাংশ ব্যবসায়ীর অনুপস্থিতিতে কমিটি গঠন করা হয়। তারা নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের পক্ষে। কিন্তু নির্বাচন না করে সকল ব্যবসায়ীকে না নিয়ে গঠিত কমিটিতে তাদের মতামত ছাড়াই অন্তর্ভূক্ত করা হয়েছে। ফলে তারা কমিটি থেকে পদত্যাগ করছেন এবং নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবী জানিয়েছেন। ইতিপূর্বে নূর ইসলাম সরদার, আতিয়ার রহমান গাজী ও মহাসিন গাজী পদত্যাগ করার কথা ঘোষণা করেছেন।
খাজরার উন্নয়ন ও নৌকার বিজয়ে লড়াকু সৈনিক চেয়ারম্যান ডালিম
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের উন্নয়নের কান্ডারী ও নৌকা প্রতীকের বিজয়ে লড়াকু সৈনিক ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শাহ নেওয়াজ ডালিমের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে খাজরা ইউনিয়নের মানুষ ঐক্যবদ্ধ আবেদন জানিয়েছেন। খাজরা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধ্ াদীনেশ মন্ডল, ইউপি সদস্য হোসেন আলি, মহিলা মেম্বার তহমিনা খাতুন, সাইফুল ইসলাম বাচ্চু, ইমাম মাওঃ শহিদুল ইসলাম, পুরোহিত দীপক কুমার চক্রবর্তী, খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহির উদ্দিন, সহকারী শিক্ষক মফিজুল ইসলাম, বঙ্গবন্ধু এতিমখানার শিক্ষক হাফেজ আজিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিলন কান্তি মন্ডল, যুবলীগ নেতা সাইফুল ইসলাম কাজল, ছাত্রলীগ সাবেক সভাপতি সাব্বির হোসেন প্রমুখ জানান, খাজরা ইউনিয়নে আওয়ামীলীগের অবস্থা ছিল শোচনীয়। যুবক শাহনেওয়াজ ডালিম প্রানপণ লড়াই করে খাজরাকে আওয়ামীলীগের ঘাটিতে পরিণত করেছেন। তিনি নজির বিহীন ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকে অসহায় মানুষের পাশে থেকে বিপদে আপদে নিজ অর্থ ব্যয় করে সংকটমুক্ত করিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ অন্যরা বলেন, আমরা কখনো দেখিনি তিনি কাউকে মারধর করেছেন। তিনি জনগণের বন্ধু ১০০%। ইউনিয়নের হিংসাত্মক রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধীতার খাতিরে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। সংঘর্ষের দিন তিনি এলাকায় ছিলেন না, তারপরও তাকে হত্যা মামলার আসামী করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় তাকে আসামী করার পাশাপাশি যারা ঘটনাস্থানে ছিলেননা এমন বহু মানুষের নাম অন্তর্ভূক্ত করে ৫৭ জনকে আসামী করা হয়েছে। তিনি কেবল খাজরা নয় বরং আশাশুনির প্রদীপ। এপ্রদীপ নিভে গেলে খাজরায় আ’লীগের হাল ধরার মত যোগ্য মানুষ পাওয়া মুশকিল হবে। এলাকাবাসীর পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা দীনেশ মন্ডল আরও বলেন, চেয়ারম্যান ডালিম ছাত্রজীবনে ছাত্রলীগের তুখোড় নেতা হিসাবে উপজেলা ছাত্রলীগের আহবায়কের দায়িত্ব পালন করেন। তার কর্মকান্ডের ফলশ্রুতিতে পরবর্তীতে তাকে উপজেলা যুবলীগের আহবায়ক করা হয়। এরপর আর থেমে থাকেননি, তিনি উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হন। বর্তমানে উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় ছিনিয়ে আনতে আপ্রাণ চেষ্টা চালান এবং নিজস্ব অর্থ ও লোকবল কাজে লাগিয়ে বিপুল ভোটের ব্যবধানে নৌকার বিজয় নিশ্চিত করেন। এহেন পরীক্ষিত ও জননন্দিত নেতাকে কোনঠাসা করতে ষড়যন্ত্রকারী প্রতিপক্ষ একের পর এক ষড়যন্ত্র ও মিথ্যা অভিযোগের ঝুলি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। তারা আ’লীগের বীর সেনানী ডালিমের মুক্তি ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য আইন প্রয়োগকারী সংস্থা, প্রশাসন ও আওয়ামীলীগের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
কালীগঞ্জে কৃষকদলের উদ্যোগে কৃষকদের মাঝে বীজ বিতরণ
কালিগঞ্জ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষকদলের উদ্যোগে কৃষক-কৃষাণীদের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়েছে। এ সময় প্রান্তিক কৃষকদের মাঝে প্রায় ২০০ প্যাকেট শীতকালীন বিভিন্ন ধরনের সবজির বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে শহরের চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর কৃষকদলের উদ্যোগে সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে কৃষকদল নেতা লিয়াকত আলী মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহবুবার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়ির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, যুগ্ম আহবায়ক জবেদ আলী। অপরদিকে, কালীগঞ্জ উপজেলা কৃষকদলের উদ্যোগে পাইকপাড়া মাদ্রাসা মাঠে কৃষকদল নেতা আমিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আহম্মদ আলী পাতা, প্রভাষক মুসা করিম, পিয়ার আলী, হুমায়ুন কবির, পৌর বিএনপির সদস্য গোলাম সরোয়ার বকুল, ফারুক হোসেন, হানেফ আলী লস্কর, তৌহিদ মুন্সী, সিরাজুল ইসলাম, কৃষক দল নেতা মোকছুদুল মোমিন, বশীর উদ্দিন, রুহুল আমিন, আফরোজ আলী, আলমগীর হোসেন, আ. মালেক, রবিউল ইসলাম, আতিয়ার রহমান, মহসীন আলী প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, তাঁতীদল, মৎস্যজীবি দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।











































