Home আঞ্চলিক নগরীতে শরীকের জমি দখল করে পাকা ঘর নির্মাণ, উত্তেজনা

নগরীতে শরীকের জমি দখল করে পাকা ঘর নির্মাণ, উত্তেজনা

140

শামিম শিকদার।।


নগরীতে পৈত্রিক সম্পত্তি দখল করে পাকা ইমারত নির্মাণকে কেন্দ্র করে টানটান উত্তেজনা বিরাজ করছে। প্রকৃত শরীকদার বাধা দিলে বহিরাগতদের দিয়ে তাকে নানা রকম হুমকি ধামকি ও মামলার ভয় দেখানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সদর থানার এক অফিসারের বিরুদ্ধে সহযোগিতার অভিযোগ রয়েছে। খুলনা প্রেসক্লাব সংলগ্ন স্যার ইকবাল রোডে রাতের অন্ধকারে বহিরাগতদের সহযোগিতায় এ ঘটনা ঘটেছে।


অভিযোগ পাওয়াগেছে, এই পৈত্রিক সম্পত্তির মেজো ভাইয়ের পুত্রের অংশ দখলকে নিতে ছোট ভাইয়ের স্ত্রী ও দুই কন্যা এখন পাকা ইমারত তৈরি করছে। সম্পত্তির মুল ও প্রকৃত শরীকদার ইমন তাদের বাঁধা দেয়। কিন্তু তারা তার বাঁধা উপেক্ষা করে বহিরাগতদের সহযোগিতা এখন পাকা ঘর নির্মান করেছে। আর তাদের সাথে সদর থানার পুলিশ প্রত্যক্ষভাবে ইন্ধন যুগাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ফলে এখন কোন প্রতিকার না পেয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রকৃত মালিক ইমন।


অভিযোগে জানাযায়, স্যার ইকবাল রোডের আকবর আলী সেলিমের মা বৃদ্ধ নারী জীবদ্দশায় তার সব সম্পত্তি তিন সন্তানের পুত্র ও কন্যাদের মধ্যে লিখিতভাবে দিয়ে যান। কিন্তু তার ছোট ছেলের স্ত্রী ও কন্যারা তাদের ভাগের সম্পত্তির বাইরে ওই বৃদ্ধার মেজো ছেলের পুত্রের ভাগের সম্পত্তির জায়গা দখল করে এখন পাকা ইমারাত নির্মাণ করছে । এ ঘটনায় সদর থানার এস আই নান্নুর মধ্যস্থতায় একটি বৈঠক হয়। এস আই নান্নু দাবি করেন, তিনি তাদের আদালতের শরণাপন্ন হতপ বলেন। কিন্তু ভুক্তভোগী ইমনের দাবি সদর থানার এস আই নান্নুর প্ররচনায় ও বহিরাগতদের সহযোগিতা তার নামের অংশের জমিতে তার চাচি ও চাচাতো দুই বোন জোর দখল করে এখন পাকা ঘর নির্মান করছে। তাদের বাঁধা দিলে তারা তাকে নানা রকম হুমকি ধামকি ও মামলার ভয় দেখাচ্ছেন।


অভিযোগ উঠেছে, ওই বৃদ্ধ নারীর বড় সন্তান আলী আকবর সেলিম, মেজো সন্তান মৃত ও ছোট সন্তান কাজল। তাদের মধ্যে বড় সেলিম অবিবাহিত। মেজো ভাই মৃত তার একটি পুত্র সন্তান রয়েছে। আর ছোট ভাই কাজলের দুই স্ত্রী। তার প্রথম পক্ষের দুই কন্যা রয়েছে। তাদের নাম অথৈ ও চৈতী। কাজল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নগরীর খালিশপুরে বসবাস করেন। সম্পত্তির মুল মালিক তার জীবদ্দশায় তার মেজো সন্তানের পুত্র ইমনকে সামনের ১০ কাঠা ও তার ছোট সন্তান কাজলের দুই মেয়ে অথৈ ও চৈতীকে একদম পেছনের দিকে ৪ কাঠা জমি লিখে দিয়ে যান। যেহেতু তার বড় সন্তান এখনো অবিবাহিত তাই বাকি সম্পত্তি তার নামে রয়েছে।

এ ব্যপারে কাজলের স্ত্রী ও কন্যারা এই প্রতিনিধিকে জানান,তারা তাদের সহানে ঘর তুলছেন বলে দাবি করেন। তবে এই জমির মুল মালিক ইমন অভিযোগ করেন, যে তার দাদীর লিখে দেয়া সম্পত্তিতে তার চাচী এবং চাচাতো দুই বোন বহিরাগতদের নিয়ে এসে জোরপূর্বক দখল করে ইমারত নির্মাণ করছেন। এতে বাধা দিতে গেলে এবার তারা তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদর্শন করেন। ইমন অভিযোগ করেন বহিরাগতদের দিয়ে তার নামে মিথ্যা মামলাসহ জীবননাশেরও হুমকি প্রদর্শন করা হয়।