Home আলোচিত সংবাদ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের আঘাত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্পের আঘাত

12

ঢাকা অফিস।।


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১১ মিনিট ৫১ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। বেশ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ২৯ কিলোমিটার।

মার্কিন এই ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশ। বাংলাদেশ, ভারত, মিয়ানমার, ভুটান ও চীনে এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, প্রাথমিকভাবে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে আমাদের কাছে রেকর্ড আছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে।