আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি বলেছেন, তিনি যদি মেয়র নির্বাচিত হন এবং নেতানিয়াহু তার শহরে যায় তবে তিনি পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন।বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।
মামদানি বলেন, নেতানিয়াহু একজন যুদ্ধাপরাধী। তিনি গাজায় গণহত্যা চালাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানাকে সম্মান জানিয়ে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান।
তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, এমন গ্রেপ্তার করা মামদানির মতো ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে করে ট্রাম্প প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধ বাড়বে তার। এ ছাড়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইহুদি সম্প্রদায়ের বাসও নিউ ইয়র্কে।










































