শামিম শিকদার।।
নগরীতে পৈত্রিক সম্পত্তি নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। খুলনা প্রেসক্লাব সংলগ্ন স্যার ইকবাল রোডে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, পৈত্রিক সম্পত্তির মেজো ভাইয়ের পুত্রের অংশ দখলকে নিতে ছোট ভাইয়ের স্ত্রী ও দুই কন্যা মরিয়া হয়ে উঠেছেন। থানা সদর থানার পুলিশ দখলদারদের পক্ষ নেয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন প্রকৃত মালিক কলেজ ছাত্র ইমন।
অভিযোগে জানাযায়, স্যার ইকবাল রোডের জনৈক এক নারীর সম্পত্তি জীবদ্দশায় তার তিন সন্তানের পুত্র ও কন্যাদের মধ্যে লিখিতভাবে দিয়ে যান। ওই নারীর বড় সন্তান আলী আকবর সেলিম, মেজো সন্তান মৃত ও ছোট সন্তান কাজল। তাদের মধ্যে বড় সেলিম অবিবাহিত। মেজো ভাই মৃত তার একটি পুত্র সন্তান রয়েছে। আর ছোট ভাই কাজলের দুই স্ত্রী। তার প্রথম পক্ষের দুই কন্যা রয়েছে। তাদের নাম অথৈ ও চৈতী। কাজল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নগরীর খালিশপুরে বসবাস করেন। সম্পত্তির মুল মালিক তার জীবদ্দশায় তার মেজো সন্তানের পুত্র ইমনকে সামনের ১০ কাঠা এবং তার ছোট সন্তান কাজলের দুই মেয়ে অথৈ ও চৈতীকে একদম পেছনের দিকে ৪ কাঠা করে মোট ৮ কাঠা জমি লিখে দিয়ে যান। যেহেতু তার বড় সন্তান এখনো অবিবাহিত তাই বাকি সম্পত্তি তার নামে রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, খুলনা সদর থানার একজন এসআইয়ের ইন্ধনে কাজলের স্ত্রী ও কন্যারা নিজেদের কিছু বহিরাগতদের দিয়ে ইমনের অংশের জমি দখল করে পাকা ইমারত নির্মান করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হলেও পুলিশ পেশীশক্তির প্রভাবে কাজলের স্ত্রী ও কন্যাদের পক্ষ নেয়।
ওই যুবক অভিযোগ করেন,থানা পুলিশের ছত্রছায়ায় তার চাচিও চাচাতো বোনেরা তার সম্পত্তি দখল করে স্থাপনা নির্মান করছেন। তবে কাজলের স্ত্রী এ অভিযোগ অস্বীকার করেন। তারা দাবি করেন, এটা তাদের দাদী তার দুই মেয়ের নামে লিখে দিয়েছে।
এ ব্যাপারে সদর থানার ওই এসআইয়ের নম্বরে কয়েকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। উল্লেখ্য, কাজল তার প্রথম স্ত্রী ও কন্যাদের প্রতি মাসে ২০ হাজার টাকা করে সংসার খরচ দেন।











































