বিনোদন ডেস্ক
ওপার বাংলার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। তাকে নাকি বাড়ি থেকে মারধর করে বের করে দেয়া হয়েছে। এই রটনায় সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে ইমন লিখেছেন, বিনোদনের নামে মানুষ কোথাও গিয়ে ক্ষতি করে দিচ্ছেন না তো? ভেবে দেখতে বলবো না। কারণ ভাবনা থাকলে এভাবে খবরটা করা হতো না। যারা করেছেন, তাদের ধিক্কার। নোংরামির সব সীমা অতিক্রম করেছেন আপনারা।











































