Home বিনোদন অভিনয় ছেড়ে জাপানে অপর্ণা

অভিনয় ছেড়ে জাপানে অপর্ণা

30


স্টাফ রিপোর্টার।।
ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। স্বীকৃতিস্বরূপ দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। তবে, অভিনয় ছেড়ে এখন জাপানে বসবাস করছেন তিনি। আর সেখানেই একটি স্কুলে শিক্ষকতা করছেন। অপর্ণা ঘোষের স্বামী সাতরাজিৎ দত্ত জাপানে চাকরি করেন। সেই সুবাদে তিনিও এখন সেখানেই থিতু হচ্ছেন। অভিনয় জগৎ থেকে দূরে থাকার বিষয়ে অপর্ণা ঘোষ বলেন, অভিনয় থেকে দূরে থাকতে তো খারাপ লাগছেই। শুটিংয়ের দিনগুলো খুব মিস করি। আমরা একটা পরিবারের মতো ছিলাম। সবার কথা মনে পড়ে। এখানে যে স্কুলে শিক্ষকতা করছি, সেখানকার প্রিন্সিপাল জানেন আমি একজন অভিনয়শিল্পী। এজন্য আমাকে খুব সম্মান করেন। আমার শিক্ষার্থীরাও বিষয়টি জেনে গেছে। ওরাও খুব পছন্দ করে আমাকে। শিক্ষকতা পেশাটাও উপভোগ করছি। অপর্ণা আরও বলেন, জাপানের ডিসিপ্লিন খুব ভালো লাগে। সবাই খুব শান্তিপ্রিয়। সাধারণত ছুটির দিনে স্বামীর সঙ্গে ঘুরে বেড়াই। আমার স্বামী ছবি তুলতে ও বেড়াতে ভালোবাসেন। আমিও বেড়াতে পছন্দ করি। এই দেশের অনেক কিছু দেখেছি। অনেক ঘুরেছি। অপর্ণা বলেন, শুরুতে এখানকার খাবার বেশি ভালো না লাগলেও এখন লাগে। বলতে গেলে এই দেশের খাবার এখন আমার পছন্দ। তবে, যত দূরেই থাকি নিজের দেশকে মনে পড়ে। পরিচিত সবার কথাই মনে পড়ে।