Home খেলাধুলা সাকিবকে নিয়ে এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশ

সাকিবকে নিয়ে এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশ

16


স্পোর্টস ডেস্ক।।

সংযুক্ত আরব আমিরাতে আগামী মঙ্গলবার পর্দা উঠছে এশিয়া কাপের। টুর্নামেন্ট শুরুর আগে এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে জনপ্রিয় ক্রীড়া ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ঐতিহাসিক এই দলে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

ক্রিকইনফোর বিশ্লেষকদের তৈরি করা একাদশে সবচেয়ে বেশি চারজন খেলোয়াড় রয়েছেন ভারত থেকে। শ্রীলংকা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং বাংলাদেশ ও আফগানিস্তান থেকে একজন করে খেলোয়াড় জায়গা করে নিয়েছেন।

উদ্বোধনী ব্যাটার হিসেবে দলে আছেন শ্রীলংকার সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। তিন নম্বরে বিরাট কোহলি, চার নম্বরে সুর্যকুমার যাদব। পাঁচ নম্বরে উইকেটরক্ষক ও অধিনায়ক হিসেবে রয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে জায়গা পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

তার পরের অবস্থানে রয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আট নম্বরে আছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। বোলিং ইউনিটে আছেন পাকিস্তানের উমর গুল, ভারতের জাসপ্রিত বুমরাহ এবং শ্রীলংকার লাসিথ মালিঙ্গা।

দ্বাদশ ব্যক্তি হিসেবে দলে রাখা হয়েছে পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাঈদ আজমলকে।

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ: সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।

দ্বাদশ ব্যক্তি- সাঈদ আজমল।