Home খেলাধুলা প্রতিটি ম্যাচে উন্নতি করার সুযোগ থাকে: রহমত মিয়া

প্রতিটি ম্যাচে উন্নতি করার সুযোগ থাকে: রহমত মিয়া

16

স্পোর্টস ডেস্ক।।

নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচে আশানুরুপ তেমন পারফর্ম করতে পারেনিন কোচ হ্যাভিয়ার কাবরেরার শিষ্যরা। আজ রবিবার প্রেস কনফারেন্সে দলের হয়ে কথা বলেছেন বাংলাদেশের ফুটবলার রহমত মিয়া। তার মতে প্রতিটি ম্যাচেই দলের উন্নতি করার সুযোগ থাকে।

দলের পারফরম্যান্স নিয়ে তার কথা, ‘প্রতিটা খেলোয়াড়ই চেষ্টা করে নিজেদের জায়গা থেকে মাঠে ভালো করার। আমরা এখানে আসার আগে যেই অনুশীলন করেছিলাম সেটাই চেষ্টা ছিল ম্যাচে প্রতিফলিত করার। কিন্তু ফলাফল নির্ভর করে ভাগ্যর ওপর। আমরা চেষ্টা করছি, আমাদের ফরোয়ার্ডরা আলাদা ভাবে চেষ্টা করছে কিন্তু আমরা সফল হয়নি। তবে আমি মনে করি প্রতিটি দলেরই উন্নতি করার সুযোগ থাকে প্রতিটি দিন।’

কোন জায়গাটা বেশি ভুগিয়েছে এই প্রশ্নের জবাবে রহমত বলেন, ‘অবশ্যই আমাদের মূল দলের অনেকে নেই এটিই বেশি ভুগিয়েছে আমাদের দলকে। তবে গেল চার-পাঁচ বছর ধরে দলের সাথে রয়েছে তারা সবাই আছে। তবে বিশেষ কয়েকজন যেমন শামিত সোম নেই হামজা আসতে পারেনি। অনুর্ধ্ব ২৩ দলে কয়েকজন খেলোয়াড় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘মূলত এই ম্যাচ কিংবা দেশে অনুশীলন ক্যাম্প সব কিছুর মূল লক্ষ্যই কিন্তু আগামী মাসের হংকংয়ের বিপক্ষে ম্যাচকে ঘিরে, ঐ ম্যাচে কিভাবে ভালো করতে পারি এবং এখান থেকে যদি ভালো ফলাফল নিয়ে যেতে পারি এইটা আমাদের জন্য বুস্ট আপ হবে হংকংয়ের বিপক্ষের ম্যাচে।’

নেপাল আর হংকং এই দুই দলের ব্যাপারেও কথা বলেছেন রহমত। তিনি বলেন, ‘নেপাল কিছুদিন আগে সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে, কম্পিটিটিভ ম্যাচ খেলেছে কিছুটা হংকং এর সাথে মিল রয়েছে। পাশাপাশি নেপালের বিপক্ষে তাদের ঘরের মাটিতে এসে খেলা সহজ নয়। যারা আগে এসেছে এবং খেলেছে তারা বলতে পারবে। তো এটা সহজ নয় নেপালের মাঠে এসে তাদের সঙ্গে লড়াই করা। কিন্তু আমি মনে করি আমাদের দল ভালো করছে এবং সামনেও ভালো করবে।’

নেপালের মাঠ নিয়েও কথা বলেছেন তিনি। রহমতের ভাষ্যমতে, ‘এখানের মাঠের অবস্থা ভালো না। বাইরে দেখে যেমনটা দেখা যায় ভেতরটা কিন্তু সেই রকম নয়। মাঠটা ভারি এবং ধীর গতির, বড় বড় ঘাস পাশাপাশি পানিও দেওয়া থাকে না। সাধারণত আমরা দেশে যখন অনুশীলন করি তার আগে মাঠে পানি দেয়। আগে করেছি কিংস অ্যারেনাতে এখন জাতীয় স্টেডিয়ামে। সবখানেই আমরা অনুশীলন বা ম্যাচের আগে পানি দিয়ে নেই মাঠ দ্রুত হওয়ার জন্য। আর এখানের মাঠ এমনিতেই ভারি, তার সঙ্গে ঘাস বড়, আবার পানিও দেয়না।’

এর সাথে আরও যোগ করেন তিনি, ‘এইসব তো আছেই পাশাপাশি উঁচু জায়গারও বিষয় রয়েছে বাংলাদেশের তুলনায়। আর নেপালের ঘরের মাঠে তারা সবসময় শক্তিশালী প্রতিপক্ষ। তো সব প্রতিকুলতার মধ্যেও আমাদের দল ভালো করছে, সামনেও করবে।’

দ্বিতীয় ম্যাচের আগে কোথায় উন্নতি করা প্রয়োজন এই বিষয়ে রহমত বলেছেন, ‘রাতে ম্যাচে খেলে আসার পর আজ সকাল থেকে ট্রিটমেন্ট, রিকোভারি সেশন, সুইমিং, জিম এমন আলাদা আলাদা কর্মসূচি করা ছিল। তো এখন পর্যন্ত প্রথম ম্যাচের ফিডব্যাক দেওয়া হয়নি। এমনিতে আমাদের প্রতিটা ম্যাচ কিংবা অনুশীলনের ভিডিও থাকে। পরবর্তী ম্যাচে আমাদের কোথায় উন্নতি করতে হবে সেইসবের ভিডিও কোচিং স্টাফ এবং টিম ম্যানেজম্যান্টের কাছে আছে। আমরা রিকোভারি সেশন শেষ করে যখনই সময় পাবো তখনই তারা আমাদের জানাবে আসলে আমাদের কোথায় কোথায় ঘাটতি রয়েছে আর কোথায় আরও উন্নতি করতে পারি।’

হামজার অভাবে দলের পারফরম্যান্সে ঘাটতি কী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আসলে আমরা সেইরকম ভাবে এটা ভাবিনি। অবশ্যই হামজা দলে আসলে এটা আমাদের বুস্টআপ করে, তিনি থাকলে আমরা আরও ভালো খেলার অনুপ্রেরণা পাই। যেহেতু এখানে হামজা নেই তাই যারা আছে তাদের নিয়েই খেলতে হবে। আর যেটা বললাম মাঠের বিষয়ে। শেষ দিন আমরা যখন এই মাঠে অনুশীলন করেছিলাম, তার আগে কিন্তু বৃষ্টি হয়েছিল তো ঐ সময় যে পাস দিতে পারছিলাম সেটা ম্যাচের দিন হচ্ছিল না।’

তিনি আরও বলেন, ‘তাই প্রথম ১০ মিনিট মানিয়ে নিতে পারছিলাম না আমরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবাই ম্যাচে ফিরেছে।’

তেমন জোরালো কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি বাংলাদেশ এনিয়ে তিনি বলেছেন, ‘স্বাভাবিক ভাবেই শামিত-হামজা আমাদের থেকে ভালো মানের খেলোয়াড়। তো তারা মাঠে থাকা মানেই দলের পারফর্মম্যান্সে আরও ভালো ইম্প্যাক্ট পরা। তো স্বাভাবিক ভাবেই তারা মাঠে থাকলে আক্রমণ ভাগের খেলোয়াড়রা বেশি বল পাবে। কিন্তু এই ম্যাচে আমাদের যেই মিডফিল্ডাররা ছিল তারাও চেষ্টা করেছে পারেনি, পরবর্তী ম্যাচে আবার চেষ্টা করবে।’

হংকং ম্যাচের অনেকে নেই নেপালে এই বিষয়ে রহমত বলেছেন, ‘এখন আমাদের হংকং ম্যাচের প্রস্তুতির জন্য সময় আছে এক মাসের বেশি। তো হামজা-শোমিত তারা সামর্থ্যবান অল্প সময়ে দলের সঙ্গে মানিয়ে নিতে পারে। আমার মনে হয় কোচ ইতিমধ্যে তাদের সঙ্গে যোগাযোগ করছে। ঐ ম্যাচ নিয়ে আমাদের কি পরিকল্পনা হয়তো তাদের জানিয়ে দেওয়া হয়েছে আমরা যতটুকু জানি। তাই আমার মনে হয় যে কোনো কমতি থাকবে বা আমাদের দলের মধ্যে কোনো প্রভাব পরবে।’