Home আঞ্চলিক খুলনায় ফ্যানে ওড়না পেঁচিয়ে গৃহবধুর জীবনাবসান

খুলনায় ফ্যানে ওড়না পেঁচিয়ে গৃহবধুর জীবনাবসান

114

এইচ এম নাসির উদ্দীন।।

খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন রায়ের মহল মোল্লাপাড়া রোডে এক গৃহবধূ ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।

গৃহবধু তানিয়া (২৬) তার স্বামী বায়জিদ বোস্তামী শনিবার ৬ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটায় । পারিবারিক কলহের জের ধরে তানিয়া নিজ কক্ষে ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুপুর ১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এলাকায় নানান গুঞ্জন শোনা যাচ্ছে।