Home আঞ্চলিক ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা সুজন বহিষ্কার

ডাকসু নির্বাচনে ভোট চেয়ে ছাত্রদল নেতা সুজন বহিষ্কার

28

স্টাফ রিপোর্টার।।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোট চাওয়ায় খুলনার পূর্ব রুপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


শনিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী, কোনোরূপ সাংগঠনিক নির্দেশনা না থাকা সত্ত্বেও আসন্ন ডাকসু নির্বাচনে ভোটারদের কাছে অযাচিতভাবে ভোট চেয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে খুলনা জেলার পূর্ব রূপসা থানা ছাত্রদলের সদস্য সচিব ইমতিয়াজ আলী সুজনকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।