বিনোদন ডেস্ক।।
কন্যা রাহার জন্মের পরেও কাজ থেকে বিরতি নেননি আলিয়া ভাট। এমনকি প্রেগন্যান্সি পর্বেও হলিউড সিনেমার অ্যাকশন সিকোয়েন্সের শুট করে কটাক্ষের মুখে পড়েছিলেন আলিয়া। এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাহাকে বাড়িতে রেখে কাজে যাই বলে মাঝেমধ্যে অপরাধবোধে ভুগি। তবে বর্তমানে শুটিংয়ের ফাঁকে সেটে কন্যার দায়িত্ব তিনি এবং রণবীর সমানভাবে ভাগ করে নিচ্ছেন বলে জানালেন আলিয়া।










































