স্টাফ রিপোর্টার।।
শিশুদের জন্য প্রাপ্তবয়স্কদের নাটক ‘গার্ডিয়ানস অব দ্য গডস’। বাংলাদেশ ও সুইডেনের সম্মিলিত প্রয়াসে নাটকটি পরিচালনা করেছেন গুস্তাভ দাইনফ। নাটকটি বাংলাতে রূপান্তর করেছেন প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াত। নাটকটি আজ সন্ধ্যা ৭টা ও ৮টা ১৫ মিনিটে ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতে মঞ্চস্থ হবে। নাটকটির মূল লক্ষ্য- বিশ্বব্যাপী শিশু ও তরুণদের জন্য সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা।











































