Home আঞ্চলিক সবজির লাগাম টানতে পারছেনা সংশ্লিষ্ট সংস্থা, বাজারে মাছ-মাংস ধরাছোঁয়ার বাইরে

সবজির লাগাম টানতে পারছেনা সংশ্লিষ্ট সংস্থা, বাজারে মাছ-মাংস ধরাছোঁয়ার বাইরে

44


স্টাফ রিপোর্টার।।
খুলনার সবজির বাজারের লাগামটানতে পারছেনা সরকারি কোন সংস্থায়। দিন দিন সবজির দর বেড়েই চলেছে। আগে কিছুটা সহনীয় ছিল। কিন্তু সম্প্রতি সবজির দাম যে হারে বেড়েছে, তাতে কোনো সবজিতেই হাত দেওয়ার জো নেই। সবজির বাজারে যেন আগুন বইছে। এতে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর সংসার চালানোই এখন দায় হয়ে দাড়িয়েছে। মাছের দাম সাধারণের নাগালের বাইরে চলে গেছে অনেক আগেই। বাজার তদারকিতে নেই সরকারি সংস্থার কোন তদারকি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনার কর্মকর্তারাও রয়েছে নিরব।
শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুলনার সোনাডাঙ্গা, নিউমার্কেট, চিত্রালী,দৌলতপুর, সন্ধ্যা বাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, আলু ছাড়া কোনো সবজির দাম ৭০ থেকে ৮০ টাকার নিচে নেই। ফলে যে কোনো সবজি কিনতে গেলে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি অর্থ। এতে বেশিরভাগ ভোক্তাই অল্প পরিমাণে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। সবজির মধ্যে কম দাম শুধু আলুর ২০ থেকে ২৫ টাকা কেজি।
খুলনায় বাজার তদারকির নেই সরকারের কোন সংস্থার কোন তদারকি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনার কর্মকর্তারাও রয়েছেন নিরব। নগরবাসী এই সকল দ্বায়িত্বশীল সংস্থার গাফিলতির কারনে বাজার ব্যবস্হার এই পরিনতি বলে অভিযোগ করেন। তারা উল্লেখ্য করেন গত সপ্তাহ থেকে দেখা গেছে খুলনা নগরী ছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্য সকল জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নানান বাজারে অভিযান এবং জরিমানা করার নজির থাকলেও খুলনায় কোন তদারকি বা পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার বিরাজ করছে। কিন্তু সেখানে বিভাগীয় শহর খুলনার কর্মকর্তারা নিরব এবং ব্যর্থ বলেও অভিযোগ করেন সাধারণ ক্রেতারা। এদিকে গরু-খাসির মাংস অনেক আগেই চলে গেছে সাধারণের ধরাছোঁয়ার বাইরে।
বাজারে আসা ক্রেতাদের একজন আব্দুল হামিদ বলেন, ‘আমার মতো নিম্ন মধ্যবিত্তের এই বাড়তি দাম দিয়ে সবজি কিনে সংসার চালানো এখন দায় হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে আধাকেজি বা ২৫০ গ্রাম সবজি কিনতে হচ্ছে। মাসখানেক আগেও সবজির দাম কিছুটা সহনীয় ছিল। তখন মোটামুটি সংসার চালাতে পারছিলাম। এখন সংসার চালাতে খুব টানাটানি হচ্ছে।
আরেক ক্রেতা মজিদ খান বলেন, সব সময় আমি বাজার করি। প্রায় এক মাস আগেও ৩০ থেকে ৪০ টাকার মধ্যে ছিল সবজির দাম। এখন দেখি আর কোনো সবজি ৮০ টাকার নিচে নেই। তাই অল্প করলা ও দুই কেজি আলু কিনেই ফিরে যাচ্ছি। এ ছাড়া মাছের দামও বাড়তি থাকায় কোনো মাছ কিনতে পারছি না। আমার মতো মধ্যবিত্তদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।
মাছ সব থেকে কম দামে রয়েছে শুধু তেলাপিয়া আর পাঙ্গাস মাছ। তাও কেজি প্রায় দুই শত টাকার উপরে। রুই কাতলা প্রতি কেজির দাম ৩৮০ থেকে ৪৫০ টাকা। চিংড়ি মাছের কেজি ছোট সাড়ে ৫ শ’ টাকা, মাঝারি ৬ শত ও বড় ৭ শ থেকে ৮ শত টাকা কেজি। চিংড়ি মাছের দাম সর্বনিম্ন ৭০০ টাকা কেজি। ভরামৌসুমেও ইলিশ মাছ এখন ধরাছোঁয়ার বাইরে। মাঝারি সাইজের ইলিশ ১৯০০ টাকা কেজি। বড় সাইজের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকা কেজি দরে। অন্যান্য প্রায় সকল মাছই এখন কেনা তো দুরে থাক এখন সকলের ধরাছোঁয়ার বাইরে। সাধারণ ও মধ্যবিত্তদের নাগালের বাইরে ভরা মৌসুমে ইলিশ। সাধারন মানুষের অভিযোগ সরবরাহ ঘাটতি দেখিয়ে ব্যবসায়ীরা বাজার অস্থির করছেন। নেই খুলনার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোন তদারকি বা অভিযান। খুলনার সাধারন মানুষের অভিযোগ, তাদেরকে শুধু অভিযোগ দিলেই পরে তারা সেখানে যতসামান্য অভিযানে যায় এবং কিছু জরিমানা করে দায়সারা তাদের কাজ সম্পন্ন করেন।
আর গরু ও খাসির মাংস তো এখন অধিকাংশের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে অনেক আগেই। গরুর মাংস সাত থেকে সাড়ে সাত টাকা কেজি। খাসির মাংস ১০৫০ থেকে ১১ শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।