মিলি রহমান।।
বাংলাদেশি নারীর পোশাক-সংস্কৃতিতে শাড়ির বিকল্প নেই। প্রতিটি উৎসব, আনুষ্ঠানিকতা কিংবা পারিবারিক আয়োজনে শাড়িই যেন নারীর আভিজাত্য আর সৌন্দর্যের পরিচয় তুলে ধরে। আর এই শাড়ির আবেদনকে সম্পূর্ণ করে ব্লাউজ। সময় বদলেছে, শাড়ি-স্টাইলের সঙ্গে তাল মিলিয়ে ব্লাউজের ডিজাইনও বদলেছে। আধুনিক নকশা, ফ্যাব্রিকের বৈচিত্র্য এবং কাটিংয়ের ভিন্নতা ব্লাউজকে আলাদা মাত্রা দিচ্ছে প্রতিনিয়ত।
বর্তমানে ব্লাউজ ডিজাইনে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে- ডিপ নেক ও ব্যাক ডিজাইন, ফ্রিল স্লিভ, কেপ স্টাইল, হাই-নেক ব্লাউজ। অনেকেই সিকুইন, জরি বা পাথর বসানো কাজ পছন্দ করছেন পার্টি বা ব্রাইডাল শাড়ির সঙ্গে। আবার অফিস বা নিত্যব্যবহারের জন্য কটন, লিনেন কাপড়ের সিম্পল কাটই বেশি মানায়।
স্লিভ ট্রেন্ড : ছোট হাতা বা স্লিভলেস ব্লাউজ চিরকালই জনপ্রিয়। তবে সাম্প্রতিককালে পাফ স্লিভ, বেল স্লিভ কিংবা এলবো-লেন্থ স্লিভের ব্যবহার বেড়েছে।
নেকলাইন ট্রেন্ড : ভি-নেক, ইউ-নেক, বোট-নেকের পাশাপাশি হাল্টার-নেক ও কোল্ড শোল্ডার নেক ডিজাইনও তরুণীদের পছন্দের তালিকায়।
কোন শাড়ির সঙ্গে কেমন ব্লাউজ
সিল্ক শাড়ি : ভারী কাজ করা ব্লাউজ যেমন জরি বা বিডস ওয়ার্ক- উৎসবের জন্য উপযুক্ত।
কটন শাড়ি : হাই-নেক বা ফুল স্লিভ ব্লাউজ সরল আভিজাত্য যোগ করে।
অর্গানজা/নেট শাড়ি : কেপ ব্লাউজ বা কুঁচিযুক্ত ডিজাইন মানানসই।
জামদানি/তাঁত : ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে হাতকাটা বা বোট-নেক ব্লাউজে ভিন্নতা আসে।
ব্রাইডাল শাড়ি : ফুল স্লিভ, এমব্রয়ডারি করা ব্লাউজ কিংবা জ্যাকেট-স্টাইল ব্লাউজ জনপ্রিয়।
হাতা ও গলার ডিজাইনে বৈচিত্র্য : ডিপ ইউ-নেক, ভি-নেক বা বোট-নেক। উৎসব বা বিয়ের অনুষ্ঠানে ভারী নকশা করা শাড়ির সঙ্গে গভীর গলার ব্লাউজ মানায়। ছোট হাতা বা থ্রি-কোয়ার্টার স্লিভ সব সময়ই মানানসই। কনের সাজের জন্য ফুল স্লিভে জরি বা বিডস-ওয়ার্ক করা ব্লাউজ জনপ্রিয়।
গলা : হাই-নেক, বোট-নেক বা সাধারণ রাউন্ড নেক। অফিস বা নিত্যব্যবহার্য শাড়ির সঙ্গে এ ধরনের গলা আভিজাত্য আনে।
হাতা : ফুল স্লিভ, এলবো লেন্থ বা হালকা পাফ স্লিভ সবচেয়ে ভালো মানায়।
জামদানি বা তাঁত শাড়ি
গলা : ক্লাসিক বোট-নেক, স্কয়ার নেক বা রাউন্ড নেক। ঐতিহ্যবাহী শাড়ির সঙ্গে খুব বেশি ডিপ গলা মানায় না। এলবো লেন্থ বা পাফ স্লিভ সুন্দর মানায়। চাইলে হাতকাটা ব্লাউজেও আধুনিক ছোঁয়া আনা যায়।
অর্গানজা বা নেট শাড়ি
গলা : হাল্টার নেক, কোল্ড শোল্ডার বা ডিপ ভি-নেক। ফ্যাশনেবল ও হালকা লুকের জন্য উপযুক্ত।
হাতা : স্লিভলেস, কেপ স্লিভ বা ফ্রিল স্লিভ। তরুণীরা বেশি এক্সপেরিমেন্টাল ডিজাইন বেছে নিচ্ছেন।
ব্রাইডাল (বেনারসি বা ভারী এমব্রয়ডারি শাড়ি)
গলা : ডিপ ইউ-নেক বা ভি-নেকের সঙ্গে কাজ করা বর্ডার। অনেকেই এখন হাই-নেক বা কলার-স্টাইল ব্লাউজও পছন্দ করছেন।
হাতা : ফুল স্লিভ সবচেয়ে মানানসই। জরি বা এমব্রয়ডারি করা হাতা কনের সাজকে পূর্ণতা দেয়।
জর্জেট বা শিপন শাড়ি
ভি-নেক, বোট-নেক বা অফশোল্ডার নেকলাইন। ছোট হাতা, স্লিভলেস বা ফ্লোই স্লিভ। হালকা কাপড়ের শাড়ির সঙ্গে হালকা হাতার ডিজাইন মানায়।
ব্লাউজ বানানোর খরচ ও মজুরি
ঢাকায় ব্লাউজ সেলাইয়ের মজুরি বিভিন্ন এলাকায় ভিন্নরকম।
সাধারণ কাট ব্লাউজ ৫০০-৭০০ টাকা, প্যাডযুক্ত বা ডিজাইন ব্লাউজ ১০০০-১৫০০ টাকা, হ্যান্ড এমব্রয়ডারি/জটিল নকশা র ব্লাউজ ১৫০০-৩০০০ টাকা বা তার বেশি। ডিজাইনার ব্লাউজ বা এক্সক্লুসিভ কাটিং হলে খরচ আরও বাড়ে।
কোথায় বানাবেন
ঢাকায় জনপ্রিয় টেইলার্স এলাকা : বসুন্ধরা সিটি, নিউমার্কেট, গাউছিয়া, ধানমণ্ডি।
ডিজাইনার বুটিক : গুলশান-বনানীতে আধুনিক কাটিং ও প্রিমিয়াম কাপড়ের ব্লাউজ।
অনলাইন সার্ভিস : অনেক ফেসবুক পেজ ও বুটিক এখন মাপ অনুযায়ী ব্লাউজ বানিয়ে হোম ডেলিভারি দিচ্ছে।
অনলাইন উদ্যোগ ড্যাজলিং ডিজায়ার বাই অমৃতা-এর উদ্যোক্তা অমৃতা সাহা বলেন, ‘আগে নারীরা শাড়ির সঙ্গে মিলিয়ে সাধারণ ব্লাউজ চাইতেন। এখন প্রায় প্রতিদিনই নতুন কাট, ব্যাক ডিজাইন, স্লিভ ডিজাইন। বর্তমান সময়কে মাথায় রেখে আমাদের কাজগুলো করা হয়, হাতে আঁকা, কাঁথা স্টিচের নতুন রূপ, থিম বেজড কাজ করা হয়। নিয়মিত কাজ করার ভেতর দিয়ে অনেক কিছু শিখতে পারি।
ফ্যাশন ও স্বাচ্ছন্দ্য একসঙ্গে
আজকের নারীরা কেবল ফ্যাশন নয়, স্বাচ্ছন্দ্যকেও প্রাধান্য দিচ্ছেন। অফিসগামী নারীরা সুতি বা লিনেন ব্লাউজে আরাম পান।
তরুণীরা পার্টি ও উৎসবে নেট, সাটিন বা ভেলভেট কাপড়ে স্টাইলিশ ব্লাউজ পছন্দ করছেন।
ফ্যাশনের ধারা যেভাবেই পাল্টাক না কেন, ব্লাউজ সব সময়ই নারীর ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাধ্যম। শাড়ি ও ব্লাউজের রঙ, নকশা এবং কাপড়ে সঠিক ভারসাম্য আনতে পারলেই সৌন্দর্য সম্পূর্ণ হয়।











































