Home আঞ্চলিক বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে: মিডিয়া উপ-কমিটিরপ্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে: মিডিয়া উপ-কমিটিরপ্রস্তুতি সভা অনুষ্ঠিত

22


।। খবর বিজ্ঞপ্তি।।
আগামী ১ সেপ্টেম্বর দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর বিএনপির ৪দিনব্যাপী কর্মসূচি সফল করতে গঠিত মিডিয়া উপ-কমিটির সভায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬আগস্ট) সন্ধ্যায় কেডি ঘোষ রোডস্থ বিএনপির কার্যালয়ে মহানগর বিএনপি মিডিয়া সেলের আহবায়ক সাংবাদিক মিজানুর রহমান মিলটনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক রকিবুল ইসলাম মতির পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাংবাদিক আবু তৈয়ব মুন্সী, সাংবাদিক আতিয়ার পারভেজ, শরিফুল ইসলাম টিপু, সাংবাদিক হাসান আহমেদ মোল্লা, সাংবাদিক ইয়াছির আরাফাত রুমি, সাংবাদিক সৈয়দ হুমায়ুন কবীর রানা, ফটোসাংবাদিক এম এ হাসান, সাংবাদিক রাজু আহমেদ, সাংবাদিক নুরুল আমিন নুর। সভায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।