।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জননেতা শফিকুল আলম তুহিনের সমর্থনে সোনাডাঙ্গার নবপল্লী এলাকায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় মিছিলটি নবপল্লী কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সোনাডাঙ্গা বাস টার্মিনালে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। এসময় মিছিলকারীরা তুহিনের উন্নয়ন ভাবনার প্রচারপত্র বিলি করেন। মিছিলে সোনাডাঙ্গা থানা বিএনপি’র সভাপতি হাফিজুর রহমান মনি, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, একরামুল কবির মিল্টন, আহসান মৃধা খোকন, শেখ আব্দুল আলিম, ওহিদুজ্জামান হাওলাদার, আহসান হাবিব বাবু, কাদের মল্লিক, আমিন হোসেন মিঠু, বক্কার মীর, খান আব্দুল আলিম, রিয়াজুল কবির, আরিফুজ্জামান সোহেল, দুলু মোল্লা, হেলাল ফারাজি, মুন্নি জামান, হাসনা হেনা, শিল্পী, আলি আহমেদ, সাইফুল মল্লিক, রাকিবুল হাসান, এস এম মামুনুর রশিদসহ অনেকে উপস্থিত ছিলেন।











































