।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কোন অপিশক্তি নির্বাচন বন্ধ করতে পারবে না। যদি কোনো অপশক্তি নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করে, তাতেও জনগণের ভোটের অধিকার রক্ষা পাবে এবং নির্বাচন হবে।
শুক্রবার (২২ আগস্ট) বিকালে ৩০নং ওয়ার্ড বিএনপি অফিস উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম মনা বলেন, আমরা বিশ্বাস করি, গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের ইচ্ছা। নির্বাচন হচ্ছে সেই ইচ্ছার প্রকাশের সর্বোচ্চ মাধ্যম। যে কেউ নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইলেও জনগণ এবং দলীয় শক্তি তাকে ব্যর্থ করবে। আমাদের লক্ষ্য জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এবং স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করা। খুলনা মহানগরের মানুষ নিজেদের অধিকার নিয়ে সচেতন। আমরা তাদের সঙ্গে সবসময় রয়েছি। নির্বাচন বন্ধের যে কোনো ষড়যন্ত্র সফল হবে না। জনগণই প্রকৃত কর্তৃপক্ষ, এবং তাদের ইচ্ছা সর্বোচ্চ। তিনি নির্বাচনী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ ও মহানগর যুবদলের আহবায়ক আব্দুল আজিজ সুমন। উপস্থিত ছিলেন মো. নাসির উদ্দিন, মো. আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











































