Home আঞ্চলিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে জলমায় আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনে জলমায় আনন্দ মিছিল

13

স্টাফ রিপোর্টার

খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ এর সার্বিক নির্দেশনায় ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এস এম তানজির রহমান উষান এর নেতৃত্বে আজ বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ১নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের আনন্দ মিছিল বের হয়। আনন্দ মিছিল শেষে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের নব-নির্মিত প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান বাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল আজিজ। এছাড়াও উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আসলাম তালুকদার, ১নং জলমা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বোরহান উদ্দিন হাওলাদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাসুম, ১নং জলমা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম তানভীর রহমান অপু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও জিরোপয়েন্ট ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ রায় অভি, বটিয়াঘাটা উপজেলা যুবলীগ নেতা বিকাশ হালদার, উপজেলা যুবলীগ নেতা শেখ মোঃ সাজ্জাদ, জলমা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক বরিউল ইসলাম রুবেল, উপজেলা যুবলীগ নেতা নিলয় ইসলাম সুমন,উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু শেখ, উপজেলা যুবলীগ নেতা সজল আকন, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ ইমন, মোঃ সাইন শেখ, ডুমুরিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ শাওন, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ অভি, উপজেলা ছাত্রনেতা প্রদিপ রায়, চালনা উপজেলা ছাত্রনেতা চিরঞ্জীত সরকার, ছাত্রনেতা সুজন, সজল, সুমন, এনামুল, রনি, যুবনেতা নাদিম, আয়নাল শেখ, মোঃ আমিনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং নেত্রীর দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামানয় সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।