Home আঞ্চলিক কেসিসির জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছেন কারা?

কেসিসির জায়গা দখল করে মার্কেট নির্মাণ করছেন কারা?

344


স্টাফ রিপোর্টার
নগরীর গল্লামারী কেসিসির লিনিয়ার পার্কের সামনের জায়গা দখল করে রাতারাতি দোকান নির্মান করেছে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র। যা নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, ওই এলাকার একটি ভূমিদস্যু চক্র কোন ধরণের অনুমতি ছাড়াই খুলনা সিটি করপোরেশনের পার্কের সামনে জায়গা দখলে নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিযোগ করেন যে, মার্কেট কমিটির প্রভাবশালী দুই নেতার ছত্রছায়ায় দখলবাজ চক্র রাতারাতি জায়গা দখল করে ৮/১০ টি আধাপাকা দোকান নির্মান করেছে। এমনকি দোকান বরাদ্দের নামে অনেকের কাছ থেকে অগ্রিম টাকা গ্রহন করেছেন। এ বিষয়ে কেসিসির উবর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।