খবর বিজ্ঞপ্তি
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে খুলনার বটিয়াঘাটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার দারোগারভিটা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৮ নং ওয়ার্ড বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও খুলনা ১ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সাথে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া দেশবাসীর মঙ্গল কামনা করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করা হয়।
ওয়ার্ড বিএনপির সভাপতি সফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহামুদ,সদস্য জিএম রফিকুল হাসান, আছাফুর রহমান পাইলট, মনিরুজ্জামান লেলিন ও জলমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাবুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামিম,জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার আকন,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহম্মেদ,সাবেক ছাত্রনেতা তারেক হাবিবুল্লাহ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আজমল হোসেন লিটন,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা নুপুরসহ বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ।










































