স্পোর্টস ডেস্ক।।
প্রয়াত ফরোয়ার্ড দিয়োগো জটাকে ঘিরে আবেগে ভরা পরিবেশে নতুন মৌসুম শুরু করল লিভারপুল। গত মাসে গাড়ি দুর্ঘটনায় ২৮ বছর বয়সী জটা ও তার ভাইয়ের মৃত্যুর পর বোর্নমাউথের বিপক্ষে প্রথম ম্যাচেই ছিল নানা শ্রদ্ধা ও স্মরণ।
গ্যালারিতে ‘D J 20’ গড়া হয় দর্শকদের দিয়ে, ২০ নম্বর জার্সিধারী জটার স্মরণে ম্যাচের প্রথম ও শেষ ২০ মিনিটে তার নামে গান গাওয়া হয়। ক্লাব ইতিমধ্যে তার পরিবারের জন্য সহায়তা ঘোষণা করেছে।
ম্যাচে লিভারপুল ৪-২ গোলে জয় পায়। একিতিকে, হাকপো, চিয়েসা ও সালাহের গোলে জয় নিশ্চিত হয়। সালাহ গোলের পর উদযাপন করেন জটার স্টাইলে।
কোচ আর্না স্লট বলেন, ‘২-২ স্কোরলাইনে আমি জটার কথাই ভাবছিলাম। তাকে পাইনি, ভয়াবহ কারণে।’
তিনি আরও জানান, জটার স্ত্রী-সন্তানসহ পরিবারের প্রতি সমর্থকদের ভালোবাসা তাদের হৃদয় ছুঁয়ে যাবে বলেই বিশ্বাস করেন।
‘সে ছিল সবার প্রিয়, ভালো স্বামী ও অসাধারণ বাবা’—যোগ করেন স্লট।










































