আসাদুজ্জামান আসাদ, ফকিরহাট
জেলার ফকিরহাটে একইরাতে দুই দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ সময় চুরির চেষ্টা চালানো হয়েছে আরো তিনটি দোকানে।
শনিবার ২৬সেপ্টেম্বর রাতের কোনো এক সময় অজ্ঞাত চোর কতৃক ওই চুরির ঘটনায় নগদ টাকা ও সিগারেট সহ মুদী দোকানের বিভিন্ন মালামাল খোয়া গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে। উপজেলা সদরের জাড়িয়া গ্রামের চৌমাথা মোড়ে রাতের আধারে চোরেরা দরজার কড়া কেটে ও তালা ভেংগে আবুলের মুদী দোকান থেকে নগদ সাড়ে চার হাজার টাকা ও সিগারেট সহ মুদী মালামাল,ফরাদের দোকান থেকে প্যাকেটজাত চা ও সিগারেট নিয়ে যায়। এ সময়
চোরেরা মুজিবরের মুদী দোকান,রবির চায়ের দোকান ও খোকনের সেলুনেও তালা ভেংগে ঢোকার চেষ্টা করে।
জাড়িয়া চৌমাথা মোড়ে মাঝেমধ্যেই চুরির ঘটনা ঘটে চলেছে।কিছুদিন আগে একই কায়দায় একটি মোবাইলের দোকানে মোবাইল চুরির ঘটনা ঘটেছিল। সম্প্রতি জাড়িয়া থেকে দুটি ও সাতশিকা থেকে একরাতে তিনটি গরু চুরি হয়। স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মিজানুর রহমান মিজান জানান,এলাকাবাসী চোর আতংকে ভুগছে। দোকান মালিকদের কড়া পাহারার পাশাপাশি প্রশাসনিক তৎপরতা আমাদের একান্তই প্রয়োজন। শনিবার রাতে চুরির ঘটনা নিয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।











































