Home আন্তর্জাতিক ইমরান খানের আপিল শুনানি মঙ্গলবার

ইমরান খানের আপিল শুনানি মঙ্গলবার

12

অনলাইন ডেস্ক।।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের জামিন আবেদনের শুনানি আগামীকাল মঙ্গলবার ধার্য করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বে বিচারপতি মুহাম্মদ শফি সিদ্দিকী ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের নেতৃত্বে তিন বিচারপতির সুপ্রিম কোর্ট বেঞ্চ এই মামলার শুনানি করবেন। খবর ডন

ইমরানের জ্যেষ্ঠ আইনজীবী সালমান সফদারের অনুপস্থিতির কারণে সুপ্রিম কোর্ট এর আগে কার্যক্রম স্থগিত করেছিল। ২০২৪ সালের নভেম্বরে লাহোরের একটি সন্ত্রাসবিরোধী আদালত ২০২৩ সালের ৯ মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত মামলায় ইমরানকে জামিন দিতে অস্বীকৃতি জানায়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইমরানের দায়ের করা চ্যালেঞ্জ লাহোর হাইকোর্ট খারিজ করে দেন।

জামিন আবেদন খারিজের বিরুদ্ধে লাহোর হাইকোর্টের আপিল আবেদনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।