Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের খবর

সারা খুলনা অঞ্চলের খবর

86

ফুলতলায় অবসারপ্রাপ্ত কর্মকর্তা ইউনুস আলীর ইন্তেকাল : অসকস এর শোক

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলার ফুলতলা উপজেলার কসবা পায়গ্রাম নিবাসী সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউনুস আলী (বীর) ইন্তেকাল করেছেন  (ইন্না…. রাজিউন)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন।  

মরহুমের নামাজে জানাযা গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে ফুলতলা উত্তর ডিহি ভদ্রপুকুর বাজার বায়তুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সামরিক বাহিনীর সদস্য হিসাবে বা নৌ জা তিতুমীরের এক দল চৌকোস নৌ সদস্য তাকে ফিউনারেল সশস্ত্র সালাম প্রদান করেন। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উক্ত জানাজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশ্রস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) খুলনা জেলার সাধারন সম্পাদক পেটি অফিসার জাকির হোসেন, ফুলতলা উপজেলার সাধারন সম্পাদক কর্পোরাল মনিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সকল সদস্যবৃন্দ। সংগঠনের সভাপতি শত ব্যাস্ততার মাঝেও সার্বক্ষণিক খোঁজ খবর রাখেন দাফন কার্য সম্পন্ন হওয়া পর্যন্ত। 

সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউনুস আলীর মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আত্মার মাগফেরাত কামনা করেছেন অবসরপ্রাপ্ত সশ্রস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) খুলনা জেলার নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সভাপতি সার্জেন্ট মো. শাহজালাল মিয়া ও সাধারন সম্পাদক পেটি অফিসার জাকির হোসেনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

দৌলতপুরে মাদকাসক্ত  কিশোরের  আত্মহত্যা

স্টাফ রিপোর্টার 

দৌলতপুরে টাকা না পেয়ে মাদকাসক্ত এক কিশোর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।  গতকাল শনিবার রেলিগেট হেলাল জুট প্রেসের শ্রমিক কলোনির মো: মোতালেবের পুত্র কিশোর মো. মোবারেক (১৩) নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

দৌলতপুর থানার  ওসি (তদন্ত)  সৈয়দ মোশারেফ হোসেন জানান, ছেলেটি মাদকাসক্ত ছিল। বাবা ও মায়ের কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে আত্মহত্যা করে। এঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রশাসনের অনুমতি সাপেক্ষে বিনা ময়না তদন্তে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে ৪৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পাঁচ মাথার মোড়ে অভিযান চালিয়ে ৪৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ২৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যাবসায়ী হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার উজ্জলপুর দক্ষিন পাড়ার মশিউর রহমানের ছেলে মো. রানা (৩০)। 

র‌্যাব-৬ জানায়, ২৫ সেপ্টেম্বর রাতে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন পাঁচ মাথার মোড়ে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময়  আল মদিনা হোটেলের এর সামনে থেকে ৪৬ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ ৫৬,৪০০টাকা সহ মো. রানাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ১১৬০পিস ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ১১৬০ পিস ইয়াবাসহ দু’মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। ২৫ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’মাদক ব্যাবসায়ী হলেন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার রহমতপুর গ্রামের মৃত. হায়াত আলী সরদার এর ছেলে মো. আব্দুল হাকিম সরদার (৩৫) ও  শ্যামনগর থানার কাশিমারি গ্রামের নূর মোহাম্মদ সরদার এর ছেলে মো. মিলন হোসেন (২৭)। 

র‌্যাব-৬ জানায়, ২৫ সেপ্টেম্বর রাতে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় কালীগঞ্জ ফিলিং ষ্টেশন এর পাশ থেকে ১১৬০ পিস ইয়াবাসহ হাকিম সরদার ও মিলন হোসেনকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় গোপনে মাদক ব্যবস্যা চালিয়ে আসছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

যশোরে র‌্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার

যশোর জেলার কেশবপুর থানাধীন ভান্ডারখোলা বাজারের অভিযান চালিয়ে ৭৩০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যাবসায়ী হলেন যশোর জেলার কেশবপুর থানার মমিনপুর গ্রামের মৃত. আলী বক্স এর ছেলে মো. শামীম রেজা (২৮)। 

র‌্যাব-৬ জানায়, গতকাল শনিবার বিকেল ৪টার দিকে যশোর জেলার কেশবপুর থানাধীন ভান্ডারখোলা বাজারের অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় বাজারের আব্দুস সামাদ এর মিষ্টির হোটেলের সামনে

 থেকে ৭৩০ গ্রাম গাঁজাসহ শামীম রেজাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কেশবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে  মামলা রুজু করা হয়েছে।

বন্ধকৃত খালিশপুর  জুট মিলের  শ্রমিকদের মধ্যে খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের খাবার  বিতরণ

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি

খুলনার খালিশপুর  শিল্পাঞ্চলের বন্ধকৃত খালিশপুর জুট মিলের শ্রমিকদের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মাহানগরী শাখার উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৬ টায়  টায় পিপলস গোল চত্বরে অসহায় শ্রমিকদের  রান্নাকৃত খাবার বিতরণ করা হয় । এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খান গোলাম রসুল , সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, সহ – সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম ফারাজি, বদরুর রশিদ মিন্টু, মিরাজুল ইসলাম, হাফিজুর রহমান, জাহাঙ্গির আলম, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ ।  

শিরোমণিতে দিনে দুপুরে বাইসাইকেল চুরি

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণিতে দিনে দুপুরে ১লক্ষ টাকা মূল্যের বিদেশী বাইসাইকেল  চুরি । শিরোমণি পূর্বপাড়া মৃত খন্দকার আব্দুল হামিদের পুত্র আশিকুল ইসলাম জুয়েল এর একটি বিদেশী “মন্টি বাইসাইকেল ” শিরোমণি হারুন প্লাজার পাশ্বে হাফিজুর রহমানের বিল্ডিং এর নিচ থেকে ২৫ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টার সময় হাফিজুর রহমানের বিল্ডিং এর নিচে রেখে ৩য় তলায় কাজ শেষে বেলা ১২ টায় নিচে নেমে দেখে যথাস্থানে সাইকেলটি নাই। বিভিন্ন জায়গায় খোজাখুজির পর বাইসাইকেলটি না পেয়ে ২৬ সেপ্টেম্বর খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন, যার নং-১১৫৮। এলাকাবাসী জানায় শিরোমণি পশ্চিম পাড়া, দক্ষিণ পাড়া,পূর্ব পাড়া, বাইপাস সড়ক এলাকা থেকে প্রতিনিয়ত দিনে রাতে চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি পেয়েছে।

নোনা জমিতে সমন্বিত কৃষি খামার

স্টাফ রিপোর্টার

টেলিভিশনের অভিনয়জগৎ আর পশ্চিমা বিলাসী জীবন পেছনে ফেলে অজপাড়াগাঁয়ে সমন্বিত কৃষি খামার গড়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন খুলনার দাকোপ উপজেলার পানখালী এলাকার হাসনা হেনা। নোনা জমিতে একই সঙ্গে গড়ে তুলেছেন হাঁস-মুরগির খামার, বাণিজ্যিকভাবে মাছ, সবজি ও ধান চাষের ব্যবস্থা। মাত্র দুই বছরে তার সাফল্য দেখে গ্রামের অনেক নারীই বাড়ির আঙিনা বা জমিতে গড়ে তোলার চেষ্টা করছেন সমন্বিত কৃষি খামার। এভাবে সমন্বিত কৃষি খামার গড়ে তুলতে পারলে মজবুত হবে গ্রামীণ অর্থনীতির ভিত। জানা যায়, বাংলাদেশ টেলিভিশনে চলচ্চিত্রবিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ‘ছায়াছন্দ’, ‘ছায়াবাণী’ করে সাড়া ফেলেছিলেন খুলনার তরুণী হাসনা হেনা। এরপর প্রায় ১৪ বছর স্বামী-সন্তানসহ কাটিয়েছেন অস্ট্রেলিয়ায়। কিন্তু একসময় অস্তিত্বের টানেই ফিরে আসেন গ্রামে। দুই বছর ধরে দাকোপের পানখালীতে গড়ে তুলছেন সমন্বিত কৃষি খামার। হাসনা হেনা এগ্রো ফার্ম নামের এ খামারে একই সঙ্গে চলছে হাঁস-মুরগি ও ভেড়া পালন। পুকুরের পাশে বাঁশের উঁচু পাটাতনে সনাতন পদ্ধতিতে ডিম থেকে মুরগি উৎপাদন ও বড় করে বাজারে বিক্রি করা হয়। লাগানো হয়েছে আগাম শীতকালীন শাকসবজি।

সেই সঙ্গে ৬ বিঘা জমিতে চলছে চিংড়ি ও কার্প জাতীয় মাছের চাষ। রয়েছে ধান চাষের ব্যবস্থাও। হাসনা হেনা বলেন, দাকোপের নোনা জমিতে সমন্বিত কৃষি খামার করা বাড়তি চ্যালেঞ্জ। তবে অস্ট্রেলিয়ায় থাকতে হাইওয়ের পাশে শিপ ফার্মিং ও ফিশ ফার্ম দেখেছি। তারা ভেটকি বা কার্প মাছ ঘরের ভিতরে বিশেষ পদ্ধতিতে চাষ করে। নোনা জমিতে চিংড়ি চাষের জন্য গভীর করে কাটা পুকুর-নালার মাটি দুই পাশের পাড়ে উঁচু করে দেওয়া হয়েছে। নতুন মাটিতে লবণ তুলনামূলক কম থাকায় সেখানে চলছে কুমড়া, লাউ, টমেটো, ঢেঁড়স, শিমসহ শীতকালীন শাকসবজির চাষ। এ ছাড়া নদীর নোনা পানি ঘেরে না ঢুকিয়ে আবদ্ধ হালকা মিঠাপানিতে পরীক্ষামূলক বাগদা চিংড়ি চাষ করা হচ্ছে। সেই সঙ্গে চলছে মিশ্র সাদা কার্প মাছের চাষ। প্রথম বছরেই উৎপাদিত ফসল-মাছ বিক্রি করে পরিচালন ব্যয় ও কর্মচারীদের বেতন তুলতে পেরেছেন হাসনা হেনা

এদিকে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নারীদের কর্মসংস্থান তৈরিতে উৎসাহিত করছেন এই নারী উদ্যোক্তা- জানালেন উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির খুলনা বিভাগীয় প্রধান শামীমা সুলতানা শিলু। তিনি বলেন, এই নারী উদ্যোক্তাকে দেখে অন্যরাও উদ্বুদ্ধ হচ্ছেন। এভাবে সমন্বিত কৃষি খামার গড়ে তুলতে পারলে মজবুত হবে গ্রামীণ অর্থনীতির ভিত।

অবৈধ ভাবে মাছ ধরার সময় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে ৫ জেলে আটক

সাতক্ষীরা প্রতিনিধি

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিনে অবৈধ ভাবে মাছ ধরার সময় একটি ট্রলার, জাল ও মাছসহ ৫ জেলেকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার সকালে সুন্দরবনের ৫৪ নং কম্পার্টমেন্টের আওতায় কয়লা-বেয়ালা খাল থেকে তাদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন, বাগেরহাট জেলার কচুয়া থানার বগা গ্রামে মকবুল শেখের ছেলে আনিস শেখ, একই এলাকার মুন্না হাওলাদারের ছেলে জুয়েল হাওলাদার, রামপাল থানার পেড়িখালি গ্রামে আজগার গাজীর ছেলে আলমগীর গাজী ও একই এলাকার তারিক শেখের ছেলে ওহিদুল শেখ  ও খুলনা জেলার ফুলতলা থানার রুস্তম শেখের ছেলে রবিউল শেখ।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.এ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সুন্দরবন নিরাপত্তা টহল দেওয়ার সময় বনবিভাগের সদস্যরা সকালে গহীন সুন্দরবনের কয়লা-বেয়ালা খাল থেকে থেকে একটি ট্রলার, মাছ ধরা জাল, প্রায় ২০ কেজি মাছ ও আনুষাঙ্গিক মালামালসহ উক্ত ৫ জেলেকে আটক করে। এ ঘটনায় আটককৃত জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তিনি আরো জানান।

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাতক্ষীরা প্রতিনিধি

শনিবার বেলা ১১ টায় সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার ৮ম তম প্রতিষ্ঠাবার্ষিকী সাতক্ষীরা প্রেসকাবের বঙ্গবন্ধু হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেছেন, সাংবাদিকরা দেশ ও জনগনের বন্ধু। তাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থাকতে হয়। একজন সাংবাদিক তার লেখনীর মাধ্যমে যেমন জাতিকে জাগ্রত করতে পারে তেমনি সমাজের অনেক ক্ষতিও করতে পারে। এজন্য সাংবাদিকদের সতর্ক থেকে মানুষের কল্যাণে কাজ করতে হয়। মিথ্যা, অসত্য লেখনীর মাধ্যমে সমাজকে যারা পিছিয়ে দেয় তারা জনগনের শত্রু। তাদের থেকে সকলকে দুরে থাকতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে। সাতক্ষীরাও এগিয়ে যাবে। সাতক্ষীরার উন্নয়ণ নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সকলকে একযোগে রুখে দাড়াতে হবে। এজন্য সাংবাদিকের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। সাতক্ষীরা প্রেসকাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন, তিনি তার বক্তব্যে পত্রিকাটির প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার পথ চলা আরো সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাপ্তাহিক ইচ্ছেনদীর সম্পাদক ও প্রকাশক মকসুমুল হাকিম, সাতক্ষীরা প্রেসকাব এর সাধারণ সম্পাদক ও বিটিভি’র সাতক্ষীরা প্রতিনিধি মোজাফ্ফর রহমান, প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক ও আমাদের সময়, মাছরাঙা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান উজ্জল, মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক প্রেসকাব এর অর্থ সম্পাদক মো: আবুল কালাম, সাতক্ষীরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, মুক্ত স্বাধীনের ভারপ্রাপ্ত সম্পাদক আবিদুল হক মুন্না প্রমূখ।

সভায় বক্তারা সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার উত্তোরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বলেন, সামনের দিনে এই পত্রিকাটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে সাতক্ষীরাকে এগিয়ে নিতে সচেষ্ট হবে। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন দৈনিক প্রবাহের জেলা প্রতিনিধি সাংবাদিক শহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন মুক্ত-স্বাধীন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি এবং সাতক্ষীরা জেলা ক্রাইম রিপোর্টার্স এ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক এস এম মহিদার রহমান, প্রধান সম্পাদক জিএম সোহরাব হোসেন, নির্বাহী সম্পাদক মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা সম্পাদক আসিফ পারভেজ বিরু, সহকারী সম্পাদক বোরহান উদ্দীন বুলু, এএসএম শাহনেওয়াজ মাহমুদ রনি, আইন বিষয়ক সম্পাদক এড. রফিকুল ইসলাম রফিক, মহিলা আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি সাবিনা ইয়াসমিন পলি, বার্তা সম্পাদক খান নাজমুল হুসাইন, মফস্বল সম্পাদক মনিরুজ্জামান মনি, স্টাফ রিপোর্টার হাসান গফুর, মোঃ আব্দুল মাতিন , শহিদুল ইসলাম শহিদ, আমিরুল ইসলাম, এবিএম মহিদুল ইসলাম, শহর প্রতিনিধি মনিরুল ইসলাম এবং লাবসা ইউনিয়ন প্রতিনিধি মোঃ ইনতাজ আলী প্রমুখ।

রূপসায় নলকূপ বসানোর সময় ছিটকে বেরিয়ে এলো পাইপ, বের হচ্ছে গ্যাস!

স্টাফ রিপোর্টার

খুলনার রূপসা উপজেলায় নতুন বসানো গভীর নলকূপের গর্ত থেকে দ্রুত গতিতে গ্যাস বের হচ্ছে। এর সঙ্গে বের হয়ে আসছে বালু ও পানি। গত শুক্রবার সকালে জয়পুর মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকাল পর্যন্ত ওই গর্ত থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। স্থানীয়রা জানায়, প্রায় ১০০ ফুট নিচে নলকূপের পাইপ ঢোকানোর পরই গ্যাসের প্রচ- চাপে পাইপগুলো মাটির ওপরে উঠে আসে। এর মধ্যে একটি পাইপ পাশের একতলা বাড়ির ছাদে ছিটকে পড়ে। এখনও ওই গর্ত থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। বাড়ির মালিক জামরুল শেখ জানান, শ্রমিকরা শুক্রবার সকালে মাটির নিচে ২০ ফুটের ৫টি পাইপ পোতার পর চাপ অনুভব করেন। সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ নলকূপের পাইপসহ সব যন্ত্রাংশ ছিটকে বেরিয়ে আসে। এরপরই শ্রমিকরা ভয়ে পালিয়ে যান। খবর পেয়ে আশপাশের লোকজন ভিড় করছেন। 

ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের ডহর মৌভোগ গ্রামে করোনা আক্রান্ত হয়ে মিঠুন হীরা (২৬) নামের একজন স্বাস্থ্য কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সে ডহরমৌভোগ কমিউনিটি কিনিকের সিএইচসিপি পদে কর্মরত ছিলেন। এবং উক্ত গ্রামের কালিদাশ হীরার পুত্র। করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার। মিঠুন হীরা করোনা শনাক্তের পর গত কয়েকদিন ধরে খুলনা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও একপুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফকিরহাটে মোট করোনা আক্রান্ত হয়ে ও ২০৫জনের করোনা শনাক্ত এবং ১৯০জন সুস্থ হয়েছেন।

শ্রম পরিচালকের নিকট তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী

শিরোমণি ক্যাবল শিল্পের সিবিএ কর্তৃক কর্মচারীদের কল্যাণ তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডের বর্তমান ক্ষমতাসিন কর্মচারী ইউনিয়নের(রেজি. নং- ৮৮২) নেতৃবৃন্দের বিরুদ্ধে কর্মচারীদের কল্যাণ ফান্ডের টাকা আত্মসাৎ এবং আয়-ব্যায়ের হিসাব না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবীতে ইউনিয়নের একজন সাধারণ সদস্য খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সুত্রে জানাগেছে, প্রতিষ্ঠানের কর্মচারীগণ চাকুরী থেকে অবসর গ্রহন করলে অবসরকালীন সময়ে কিছুটা আর্থিক সুবিধার কথা চিন্তা করে প্রায় ৩৫ বছর আগে বাকেশি  শ্রম কল্যাণ ট্রাষ্ট্র ফান্ড নামের একটি কল্যাণ তহবিল গঠন করে প্রতিষ্ঠানের সোনালী ব্যাংকে একটি হিসাব খোলা হয়। যদি কোন কর্মচারী অবসরে যান তাহলে ঐ মাসে প্রতি কর্মচারীর নিকট থেকে ৬০টাকা করে কর্তন করে ব্যাংকে জমা করা হয়। ২০১৮ সালের ২৯ নভেম্বর নির্বাচনে বর্তমান সিবিএ নেতৃবৃন্দকে ঐ ফান্ডে ৯৬ হাজার ৮৬৯ টাকা  বুঝিয়ে দেন। প্রতিষ্ঠান থেকে চাকুরী ছেড়ে চলে যাওয়া কয়েকজন ব্যক্তি এবং মৃত্যুবরণ করা কয়েকজন ব্যক্তির পরিবার এই কল্যাণ ফান্ডের টাকা নিতে না আসায় ব্যাংক ইন্টারেস্ট সহ বেশ কিছু টাকা একাউন্টে জমা হয়। বর্তমান সিবিএ’র সভাপতি আঃ কাদের ও সাধারণ সম্পাদক বেগ কামরুজ্জামানের স্বাক্ষরে ২০১৯ সালের ২ জুলাই ১০ হাজার টাকা, ৭ জুলাই ৫০ হাজার টাকা এবং ৭ অক্টোবর ৯ হাজার টাকা তিন কিস্তিতে ব্যাংক থেকে মোট ৬৯ হাজার টাকা উত্তোলন করে নিজেরা আত্মসাৎ করেছে বলে মোড়ল মুজিবর নামের এক সদস্য অভিযোগ করেছে ।

এছাড়া ইউনিয়নের নেতৃবৃন্দ প্রতি বছর  একটি বার্ষিক  সাধারণ সভার মাধ্যমে সংগঠনের সকল আয়-ব্যায়ের হিসাব উপস্থাপনের কথা থাকলেও বর্তমান সিবিএ ২০১৮ সালে ক্ষমতায় আসার পর থেকে অদ্যবধি দুই বছর যাবত কোন এজিএম বা একটিও সাধারণ সভা করেনি। এমনকি আয়-ব্যায়ের কোন হিসাবেও এ পর্যন্ত দাখিল করেনি। সংগঠনের পরিপন্থি কার্যকলাপ এবং অনিয়ম ও দূর্নীতির বিষয়টি তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের দপ্তরে গত ২০ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সিবিএ’র সভাপতি আব্দুল কাদের খান তাদের বিরুদ্ধে অভিযোগ গুলো এড়িয়ে গিয়ে বলেন ফ্যাক্টরীর মাননিয়ন্ত্রণ বিভাগের জহির ও উৎপাদন বিভাগের মির্জা শাহজাহানের টাকা ব্যাংক থেকে উত্তোলন করে সেক্রেটারী বেগ কামরুলের ড্রয়ারে রাখা আছে। যাদের টাকা তারা  আজ আসে কাল আসে করে না আসায় দেওয়া হয়নি। যাদের টাকা তাদের নামে চেক না দিয়ে নিজেরা কেন টাকা ব্যাংক থেকে উত্তোলন করেছেন এবং উত্তোলন করে এক বছর কেন ড্রায়ারে টাকা রেখে দিলেননা এর কোন উত্তর না দিয়ে তিনি বলেন, সব কিছু নিয়ন্ত্রণ করে সেক্রেটারী। দুই বছর যাবত সাধারণ সভা বা আয়-ব্যায়ের হিসাব না দেওয়ার বিষয়ে তিনি নিজের কিছু সমস্যা এবং করোনাভাইরাসের প্রার্দূভাবকে দায়ী করেন। তিনি বলেন, আসন্ন নির্বাচনের জন্য বিরোধী পার্টি তাদের বিরুদ্ধে সুযোগ খুজে মিথ্যা অভিযোগ করছে।

এ ব্যাপারে শ্রম পরিচালক মিজানুর রহমান বলেন, একটি অভিযোগ আমার কাছে এসেছে কিন্তু  জরুরী কাজে আমি খুলনার বাইরে ব্যস্ত থাকায় এটি দেখতে পারিনি। আগামী মঙ্গলবার ঢাকা থেকে ফিরে এসে অভিযোগটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো ।

সুপেয় পানির সংকট নিরসনে মানুষের পাশে রামপাল পাওয়ার প্লান্ট: কেসিসি মেয়র

তথ্য বিবরণী

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, উপকূলীয় রামপাল-মোংলা এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে রামপাল পাওয়ার প্লান্ট কাজ করছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে প্লান্ট সংলগ্ন দুটি উপজেলায় এপর্যন্ত ৫টি সুপেয় পানির প্লান্ট স্থাপন করা হয়েছে। এর ফলে প্রায় দেড় হাজার পরিবার খাবার পানি পাচ্ছে।  এছাড়াও পাওয়ার প্লান্ট বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, শিক্ষা উপকরণ বিতরণ, কম্পিউটার প্রশিক্ষণসহ বহুমূখী উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছে। বিদ্যুত কেন্দ্রটি উৎপাদনে গেলে আরো বেশি বেশি উন্নয়নমূলক কাজ করা সম্ভব হবে। মেয়র শনিবার দুপুরে রামপাল উপজেলার গৌরম্ভাসহ চারটি এলাকায় বিশুদ্ধ খাবার পানির প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশীপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল) সামাজিক কর্মকান্ডের অংশ হিসেবে প্লান্ট সংলগ্ন বিভিন্ন এলাকায় পানি সরবরাহে এই প্লান্ট স্থাপন করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল পাওয়ার প্লান্টের প্রকল্প পরিচালক এস.সি পান্ডে। এতে বক্তৃতা করেন উপ-প্রকল্প পরিচালক মো: রেজাউল করিম, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন গাজী, রাজনগর ইউপি চেয়ারম্যান আবদুল হান্নান ডাবলু এবং বিআইএফপিসিএল’র এজিএম (এইচআর) সিদ্ধার্ত মন্ডল প্রমুখ।

উল্লেখ, এ পর্যন্ত রামপাল ও মোংলা উপজেলার গৌরম্ভা, রাজনগর ও বুড়িরডাঙ্গা ইউনিয়নে ৫টি পানির প্লান্ট স্থাপন করেছে বিআইএফপিসিএল। এর ফলে গৌরম্ভা, রাজনগর ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের প্রায় দেড় হাজার পরিবারের কয়েক হাজার মানুষের খাবার পানির চাহিদা পূরণ হবে।

নগরজুড়ে সড়কে বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি খুলনা বিএনপির

খবর বিজ্ঞপ্তি

যান চলাচলের অযোগ্য খুলনা মহানগরী জনদূর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছে খুলনা মহানগর বিএনপি। নগরীর প্রধান প্রধান সড়ক যান চলাচলের অনুপযুক্ত হওয়ায় কষ্টে আছে জনগন। শহরে প্রবেশ ও বাহির হওয়ার সকল স্থান খাল-ডোবায় পরিণত হয়েছে। এছাড়া নগরীর পাঁচ থানা এলাকায় সকল গুরুত্বপূর্ণ সড়ক ভাঙাচোরা হওয়ায় অসুস্থ-বৃদ্ধ মানুষকে ভীষণ যন্ত্রণাদায়ক যাতায়াত করতে হচ্ছে। গত এক বছর কোন মেরামত কাজ না করা সড়ক উন্নয়ন কাজে সীমাহীন চুরি-দূর্নীতির কারণে সকল সড়কে হঠাৎ করেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। সিটি কর্পোরেশন, কেডিএ ও সড়ক বিভাগ জনমানুষের দূর্ভোগ লাঘবে কোন কার্যকরী পদক্ষেপ না নেয়ায় রাস্তা-ঘাট খানা খন্দক, খাল ডোবায় পরিণত হয়েছে। একদিকে মানুষের কষ্ট অন্যদিকে যানবাহনের ক্ষতি একই সাথে যাতায়াতে বিলম্ব হওয়ায় কর্মঘন্টা নষ্ট হলেও কোন সংস্থাই দায়িত্ব পালন না করায় খুলনা মহানগর বিএনপি তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করছে।

প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন ট্যূরিজম খ্যাত খুলনায় বেড়াতে আসা মানুষের সড়কে বেহাল দশা দেখলে দৃষ্টি ভঙ্গির পরিবর্তন হতে পারে। নগরীর দ্বারপ্রান্ত জিরোপয়েন্ট দিয়ে গল্লামারী, রূপসা ব্রীজ হয়ে শিপইয়ার্ড সড়ক, সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে বাইপাস সড়ক, মুজগুন্নি বাইপাস সড়ক, মুজগুন্নি মহাসড়ক, কদমতলা-নিউজপ্রিন্ট সড়ক, হাউজিং তিনতলা থেকে পিপলস মোড় পর্যন্ত, শামসুর রহমান রোডসহ অলি-গলির সড়কে খানা-খন্দে ভরা। সড়ক দ্রুত মেরামত না করলে জনদর্ভোগ আরও বাড়বে। এছাড়া গত দেড় বছর কেডিএ এভিনিউয়ের প্রায় দুই কিলোমিটার রাস্তার দুই পাশের ড্রেন একসাথে খুড়ে রাখার কারণে বাণিজ্যিক এ এলাকায় ব্যবসায়ীরা বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। জনশ্রুতি আছে সরকারি দলের পছন্দের ঠিকাদারকে কাজ দেয়ায় এই বিশাল কাজ দ্রুত শেষ করার ক্ষমতা না থাকায় দীর্ঘ সূত্রিতা এবং তা থেকে দীর্ঘ জনভোগান্তি। বর্ষাকালে এত বড় লম্বা ড্রেনের কাজ কতখানি মান সম্মত হয়েছে তা নিয়ে জনমনে নানান প্রশ্ন আছে। বিবৃতিতে নেতৃবৃন্দ খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সকল সড়ক যান চলাচলের উপযোগী করার জন্য দ্রুত তিনটি সংস্থাকে যৌথ কার্যক্রম পরিচালনার দাবী জানিয়ে বলেন, আপাতত যানচলাচলের ব্যবস্থা ও শীত মৌসুমে সকল রাস্তা মেরামতের পরিকল্পনা গ্রহণকরা হোক। সড়ক উন্নয়নে দলীয় পছন্দের ঠিকাদারদের বাদ দিয়ে যোগ্যতার বিচারে ঠিকাদার নিয়োগ, মান সম্মত কাজ তদারকিতে বিশেষজ্ঞদের পরামর্শ ও পর্যবেক্ষণ কমিটি করা হোক। একই সাথে সময়মত কাজ শেষ করার ক্ষেত্রে সময় নির্ধারণে আরও শক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক।

বিবৃতিদাতারা হলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য ভাষাসৈনিক এম নুরুল ইসলাম, নগর বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্তুজা, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউলাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ ইকবাল হোসেন, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মোঃ মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এসএম আরিফুর রহমান মিঠু ও ইকবাল হোসেন খোকন প্রমুখ।

খুলনায় টনি খান হোটেল ম্যানেজম্যান্ট ইনস্টিটিউটের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

খুলনায় টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগরীর ৭৩/৩ কেডিএ এভিনিউয়ে টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা বিশ্ব বিখ্যাত শেফ টনি খান। এ সময় তিনি বলেন, বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে হোটেল ও পর্যটন শিল্পে বিশেষভাবে প্রশিক্ষিত এবং দক্ষ কর্মীদের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। আন্তর্জাতিক সেবা খাতে উপযুক্তভাবে নিজেকে তৈরি করতে এক আতিথেয়তার শিল্পকলা রপ্ত করতে আমরা খুলনায় প্রথম এ ইনস্টিটিউট তৈরি করেছি। যা বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় নতুন দুই লাখ ৮৮ হাজার কর্মীর চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখবে। বাংলাদেশে বর্তমানে হসপিটালিটি সেক্টরের প্রকৃদ্ধিতে আমাদের এ প্রতিষ্ঠানে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার অপার সম্ভাবনা ১ বছর মেয়াদি ডিপ্লোমার সাথে ৩ মাসের ইন্টার্নশিপের মাধ্যমে দেশ বিদেশে ক্যারিয়ার বাছাইয়ের ক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্ট শিল্পকে বেছে নেওয়া হবে সঠিক সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, আমরা চাই আন্তর্জাতিক পরিম-লে দেশের সুনাম ছড়িয়ে দিতে। এখনে প্রশিক্ষণ নিয়ে প্রতিটি ছাত্র দেশের শুভেচ্ছা দূতের কাজ করবে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আজম মালিক বলেন, খুলনার তরুণ শ্রমশক্তিকে দক্ষ করে গড়ে তোলার লক্ষে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে টনি খান হোটেল ম্যানেজম্যান্ট ইনস্টিটিউটের যাত্রা শুরু হলো। দেশে হোটেল ব্যবস্থাপনা ও পর্যটন শিল্পে প্রচুর কর্মসংস্থানে এ শিল্পের জন্য তরুণ শ্রমশক্তিকে দক্ষ করে গড়ে তোলা হবে এ ইনস্টিটিউটে। টনি খান হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে রয়েছে হাউসকিপিং, ফুড অ্যান্ড বেভারেজ প্রডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস বিভাগ । বিখ্যাত হোটেল এক্সপার্ট প্রশিক্ষক দিয়ে এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইনস্টিটিউটের উপদেষ্টা হুমায়ুন কবির চৌধুরী, বাবর, চেয়ারম্যান আমিনুল ইসলাম মিলন, ব্যবস্থাপনা পরিচালক আজম মালিক, পরিচালক সাকিব মালিক, সাইকা মালিক, সেলিম আমির, নাসিমুল হক রনি, করিম গ্রুপের সিইও সৈয়দ এনামুল করিম, হসপিটালিটি ইন্ডাস্ট্রির এক্সপার্ট ফিরোজ, সেফ সালেহ, আশফাক, খালেক, বোরহান, জাহিদি প্রমুখ।

কালীগঞ্জে আদালতের নির্দেশ উপেক্ষা করে বাড়ি নির্মানের অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা গ্রামে আদালতের নির্দেশ উপেক্ষা করে জোরপূর্বক ঘর-বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বাড়ি নির্মানের কাজ করতে নিষেধ করলে কামরুজ্জামান লিটন নামে একজনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করেছেন মোঃ কামরুজ্জামান লিটন।

সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেছেন, বেশ কিছুদিন যাবৎ  মকসেদ আলী, খালেক বিশ^াস ময়না খাতুন ও ইসাহক আলীর সাথে উপজেলার কোলা মৌজার ১৪৬৮ দাগ, খতিয়ান নং-৫২৩ এ ০৫ শতক জমি-জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয় নিয়ে ঝিনাইদহ বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা চলমান। যার নং ৬৬/২০। বিজ্ঞ আদালত আপত্তি দাখিল পূর্বক দো তরফ শুনানী না হওয়া পর্যন্ত উক্ত জমিতে প্রবেশ করে বাদীকে বেদখল করতে, ঘরবাড়ি, রাইচমিল, স’মিল ভাংতে, গাছপালা কাটতে এমনকি জমি অন্যত্র হস্তান্তর কিংবা বাদীর শান্তিপূর্ণ ভোগ দখলে বাঁধার সৃষ্টি না করতে নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু আদালতের নির্দেশ উপেক্ষা করে গত ২৫ সেপ্টেম্বর ওই জমিতে ইট দিয়া ঘর-বাড়ি নির্মানের কাজ শুরু করে।

এ ব্যাপারে কোলা ক্যাম্পের আইসি এসআই সমীরন কুমার বৈদ্য জানান, বিজ্ঞ আদালত যেহেতু ওই জমিতে কাজ করতে নিষেধ করেছেন। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত মামলার বিবাদীরা ওই জমিতে কোন কিছুই করতে পারবেন না। তাদেরকে বাড়ি নির্মান কাজ বন্ধ করার জন্য নিষেধ করা হয়েছে।

১২ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ব্যবসায়ী আশিকুর রহমান, পরিবারে উৎকণ্ঠা

ঝিনাইদহ প্রতিনিধি

১২ দিন ধরে নিখোঁজ রয়েছে ঝিনাইদহ সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের ব্যবসায়ী আশিকুর রহমান। আশিক বেঁচে আছেন নাকি মারা গেছেন তাও জানে না পরিবার। সন্তানের কোন খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন বাবা-মা।

এ ঘটনার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরী করা হলেও পুলিশ আজও তার সন্ধান পাননি।

আশিকুরের বড় ভাই হুমায়ন কবির জানান, তার ছোট ভাই আশিকুর রহমানের সাথে শহরের মহিলা কলেজপাড়া এলাকার মোরশেদের সাথে তার দীর্ঘদিন সখ্যতা ছিল। গত ১৭ সেপ্টেম্বর যশোর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন আশিকুর রহমান। মোরশেদের সাথে গাড়িতে যশোর যান। গাড়িতে যাওয়ার সময় তারা ফেসবুকে ছবিও পোস্ট করেন। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। তিনি বলেন, যশোর যাওয়ার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এখনও পর্যন্ত তার ফোন বন্ধ রয়েছে। মোরশেদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি আশিকুরের ব্যাপারে কোন তথ্য দিতে পারেনি। এরপর থেকে মোরশেদের ফোন বন্ধ পাওয়া যায়। বড় ভাই হুমায়ন কবির অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় তার কাছে ৫০ হাজার টাকা ছিল। এই টাকার কারণেই সে নিখোঁজ হতে পারে বলে ধারনা করছি।

নিখোঁজ আশিকুরের পিতা আতিয়ার রহমান বলেন, আমার ছেলে ১২ দিন ধরে নিখোঁজ। অনেক স্থানে খোঁজ করেও তার সন্ধান পায়নি। আমি আমার ছেলেকে সুস্থ অবস্থায় ফেরত চাই। পুলিশ বিভাগ যেন আমার ছেলেকে দ্রুত খুজে আমার বুকে ফেরত দেন।

সম্প্রতি ঝিনাইদহের শৈলকুপায় কলেজ ছাত্র নিখোঁজ হওয়ার ৪ দিন পর অর্ধ-গলিত লাশ উদ্ধারের পর পরিবারে উৎকন্ঠা নেমে এসেছে।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার বলেন, থানায় জিডির সুত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আশিকুর রহমানকে খোঁজার চেষ্টা করছি। আশা করি দ্রুতই তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারব।

বেগম রিজিয়া নাসেরের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি

খবর বিজ্ঞপ্তি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, শেখ হেলাল উদ্দিন,এমপি; শেখ সালাহ উদ্দিন জুয়েল, এমপি; বিসিবি পরিচালক শেখ সোহেল উদ্দিন, খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌ-পরিবহণ মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু এর মাতা বেগম রিজিয়া নাসের বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে খুলনার ব্যবসায়ী সম্প্রদায়ের পক্ষ থেকে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদ মহান আল্লাহ্ রাব্বুল আল-আমিনের দরবারে দোয়া করেন যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। বিবৃতিদাতারা হলেন খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হক, উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভূট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহামুদ ডন, এস এম ওবায়দুল্লাহ, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, ঠাকুর মোঃ শাহ্ আলম, জোবায়ের আহমেদ খান (জবা), মোঃ সিরাজুল হক, কাজী মাসুদুল ইসলাম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, শেখ আল্লামা ইকবাল তুহিন, মোঃ আবুল হাসান, দীপক কুমার দাস, মোঃ ইসলাম খান, উজ্জল কুমার গাঙ্গুলী, শেখ মোঃ গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ¦ উজ জামান।

ফকিরহাটে ভারতীয় ৪৫বোতল ফেন্সিডিল সহ ১জন আটক

ফকিরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ৪৫বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আলী নেওয়াজ গাজী (৫০) নামের একজন মাদক প্রচারকারীকে হাতেনাতে আটক করেছেন। শনিবার দুপুরে কাটাখালী বাসস্ট্যান্ডে অবস্থিত পুলিশ বাক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃতের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বারদা গ্রামে। সে উক্ত গ্রামের মোঃ সিফাতুল্লাহ এর পুত্র। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরির্দশক (এসআই) মোঃ শাহ-আলম জানান, গোপন সংবাদের উপর ভিত্তি করে উপ-পুলিশ পরির্দশক (এস আই) মোঃ ফিরোজ ও এএসআই ইউসুফ আলী সঙ্গিয়র্ফোস নিয়ে বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা ব্যাক্তির ব্যাগ তাল্লালী করে উপরোক্ত ফেন্সিডিল উদ্ধার করেন। আটককৃত ব্যাক্তি জানান, কালিগঞ্জ এলাকার জনৈক খোকা নামের ১ব্যাক্তি তাকে এই মালামাল নিয়ে ঢাকার যাওয়ার জন্য বলেছিল। এব্যাপারে ফকিরহাট মডেল থানায় ১টি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ওয়ার্কার্স পার্টি খানজাহান আলী থানা কমিটির কর্মিসভা

খবর বিজ্ঞপ্তি

বন্ধ ঘোষিত পাটকলসমূহ রাষ্ট্রীয় খাতে রেখেই আধুনিকায়ন করে পুনরায় চালু ও শ্রমিকদের সকল বকেয়া পাওনাদি পরিশোধের দাবীতে ৫ অক্টোবর সোমবার ইষ্টার্ণ জুট মিল গেটস্থ খুলনা-যশোর মহাসড়কে মানববন্ধন কর্মসূচি সফলের লক্ষ্যে ওয়ার্কার্স পার্টি, খানজাহান আলী থানা কমিটির এক কর্মীসভা ২৫ অক্টোবর, শুক্রবার বিকেল ৫:৩০টায় দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, সরকার কর্তৃক রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে ওয়ার্কার্স পার্টি একমত পোষণ করেনি। তিনি আরও বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহ বন্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার ও রাষ্ট্রীয় খাতে রেখেই আধুনিকায়ন করে চালুর দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, কেন্দ্রীয় কমিটি কর্তৃক গত ২০ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। পার্টির খানজাহান আলী থানা কমিটির সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑ৩৬নং ওয়ার্ড পার্টির সভাপতি কমরেড আমিরুল ইসলাম, থানা কমিটির নেতা ইকবাল মোল্লা, বাবুল রেজা, ফারুখ মাস্টার, বাবুল আখতার, ইকবাল হোসেন, ইলিয়াস হোসেন, নাজমুর রাকিব উজ্জ্বল প্রমুখ। সভায় মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করা হয়।

মুজিববর্ষ উপলক্ষে জনপ্রশাসন সচিবের বৃক্ষরোপণ

তথ্য বিবরণী

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন শনিবার সকালে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উপলক্ষে ‘গ্রিন বেল্ট ফেইজ-২’ প্রকল্পের আওতায় খুলনা জেলায় ১৯ লাখ ২০ হাজার বৃক্ষরোপণের অংশ হিসেবে খুলনা সার্কিট হাউজ চত্ত্বরে বৃক্ষরোপণ করেন।

এ সময় খুলনার বিভাগীয় কমিশনার  ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার,  জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আজ বিশ্ব পর্যটন দিবস

তথ্য বিবরণী

আজ বিশ^ পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে ২৭ সেপ্টেম্বর বেলা একটায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জুম অ্যাপের মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জুম অ্যাপে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা যুক্ত থাকবেন। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পর্যটন ও গ্রামীণ উন্নয়ন’। জাতিসংঘের অধীনস্থ বিশ^ পর্যটন সংস্থার উদ্যোগে ১৯৮০ সাল থেকে সকল সদস্য দেশ দিবসটি পালন করে আসছে।

টেকসই স্বাস্থ্যসেবা ও ওষুধের কার্যকর ব্যবহার নিশ্চিতে ফার্মাসিস্টদের যথাযথভাবে কাজে লাগাতে হবে: উপাচার্য

খবর বিজ্ঞপ্তি

বিশ্ব ফার্মাসী দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের উদ্যোগে গতকাল ২৫  সেপ্টেম্বর রাত আটটায় এক ওয়েবিনারের আয়োজন করা হয়। ফার্মেসী ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আশীষ কুমার দাসের সভাপতিত্বে  খুলনা বিশ্ববিদ্যালয় ফার্মেসী ডিসিপ্লিন ও ফার্মেসী এলামনাইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন, সত্যিকারার্থে পরিপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে হাসপাতালসহ ওষুধ উৎপাদন, বিপনন, উদ্ভাবন সবক্ষেত্রেই ফার্মাসিস্টদের কাজে লাগানো দরকার। আমাদের দেশে ওষুধ শিল্পের প্রসার আশাব্যঞ্জক। কিন্তু সেই ওষুধ ভোক্তা পর্যায়ে কার্যকরভাবে ব্যবহার এখনও নিশ্চিত হয়নি। হাসপাতালে ডাক্তার, ফার্মাসিস্ট এবং নার্স এই ত্রয় হতে পারে পরিপূর্ণ স্বাস্থ্যসেবা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেই প্যাটার্নই রয়েছে এবং উন্নত বিশ্বে এটা অনুসরণ করে জনস্বাস্থ্য সেবা অধিকতর নিরাপদ ও কার্যকর করা হয়েছে। তিনি বলেন ওষুধে রোগ নিরাময় হয় ঠিকই কিন্তু ভুলভাবে, বা পরিমাণে অথবা ভুল ওষুধ সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে এবং জীবনের জন্য তা হুমকি হয়ে দাঁড়ায়। আমাদের দেশে রোগীরা ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ কেনে ও সেবন করে। কিন্তু তার কার্যকারিতা এবং পার্শ¦প্রতিক্রিয়ার দিকটি জানেন না। তিনি ব্যবস্থাপত্রে ওষুধের জেনেরিক  নাম ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। উপাচার্য টেকসই স্বাস্থ্যসেবা ও ওষুধের কার্যকরী ব্যবহার নিশ্চিতে ফার্মাসিস্টদের যথাযথভাবে কাজে লাগানোর আহবান জানান। তিনি এ উপলক্ষ্যে আয়োজিত পোস্টার প্রতিযোগিতায় বিজয়ীদের নামও ঘোষণা করেন। আলোচনায় অংশ নেন ফার্মেসী এলামনাইয়ের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আন্দালীব, কানাড থেকে সাইফুল্লা আল মামুন, নাসিরুদ্দীন গাজী, মাহবুব আলম। সঞ্চালনা  ও উপস্থাপন করেন এলামনাইয়ের সভাপতি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইকবাল আহমেদ। ওয়েবিনারে দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগ এবং তাদেরকে ক্যাডার সার্ভিসের অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়। এছাড়া দেশে ওষুধ তৈরির ক্ষেত্রে আশাব্যঞ্জক উন্নতি হলেও ওষুধ আবিস্কারের ওপর গুরুত্বারোপ করে সে ধরনের ল্যাবরেটরির সুযোগ-সুবিধা গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়।

কপিলমুনি ভূমি অফিসের নায়েব জাকির বদলি ঠেকাতে মরিয়া !

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

কপিলমুনি ভূমি অফিসের নায়েব জাকির হোসেন তার বদলি আদেশ ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন।  তিনি ইতোমধ্যে বিভিন্ন জায়গায় দৌঁড়ঝাঁপ শুরু করেছেন। তার কিছু অনুচরদের দিয়ে প্রভাবশালী রাজনৈতিক নেতা সহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তা ব্যক্তিদের স্মরনাপন্ন হচ্ছেন বলে একাধিক সূত্র থেকে জানা গেছে।

কপিলমুনি ভূমি অফিসের নায়ে জাকিরের হঠাৎ বদলির খবরে তার আশির্বাদপূষ্ট কিছু চিহ্নিত দালালদের গাত্রদাহ শুরূ হয়েছে। তারা নায়েব জকিরকে কপিলমুনি ভূমি অফিসে রাখতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নায়েব জাকিরের বিরুদ্ধে নারী কেলেংকারী সহ ঘুষ দূর্নীতির খামখেয়ালীপনার নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি স্থানীয় প্রকাশিত পত্রিকায় এ সব অভিযোগ প্রমানিত হলে গত ১৭ সেপ্টেম্বর খুলনা জেলা প্রশাসক তাকে বদলীর আদেশ দেন। এ অদেশে তার খাজনা নেয়ার ক্ষমতা খর্ব করে শুধু মাত্র পেন্ডিং কাজগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পন্ন করার নির্দেশ দিয়ে সাময়িক ভাবে তাকে ভূমি অফিসে রাখা হয়। পেন্ডিং কাজ শেষ হলেই তাকে কপিলমুনি ভুমি অফিস ছাড়তে হবে বলে জানা যায়। এর আগে নায়েব জাকির কপিলমুনিতে ব্যাপক ঘুষ বানিজ্য চালিয়েছেন। ২০১৭ সালের ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়ে কপিলমুনি ভূমি অফিসে যোগদান করেই তিনি এই ভূমি অফিসকে ঘুষ বানিজ্যের আখড়ায় পরিনত করেন।

কপিলমুনি নাছিরপুর মৌজায় কপিলমুনি শহরে ৪২৯ দাগের পেরিফেরী বন্দোবস্তকৃত কেস কর্তৃপক্ষের বিনা অনুমতিতে নায়েব জাকিরকে মোটা অংকের টাকায় খুশি করে এ নায়েবের সহযোগীতায় পবিত্র কুমার সাধুর ছেলে সুদিপ কুমার সাধু উপজেলা কেস নং ১৩৫/১৫-১৬, পঙ্কজ সাধুর স্ত্রী অঙ্গনা রানী সাধু উপজেলা কেস নং ১৩৬/১৫-১৬, এরা প্রায় ১২ শতক মূল্যবান জায়গায় আর সি সি ছাদ দিয়ে দোকান ঘর নির্মান করে সেগুলো ভাড়া দিয়েছেন। নায়েবের কারসাজিতে স্থানীয় কর্তৃপক্ষকে ম্যানেজ করে মাত্র ৩ টি ডি সি আর কেটে দোকানগুলো নির্মান করা হয়। আর এতে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন। এ ছাড়া এই মৌজায় কপিলমুনি শহরে ৪২৯ দাগে কোটি টাকার মূল্যের প্রায় ০.৮০ একর পেরিফেরীভুক্ত ৫ থেকে ১০ শতক জায়গা নিয়ে একাধিক ব্যক্তি ব্যাবসা বানিজ্য চালিয়ে যাচ্ছেন। তারাও নায়েব জাকিরকে মোটা অংকের টাকা দিয়ে মাত্র ২/৩ টি ডিসিআর কেটে সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছেন বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়। সূত্রটির দাবী, কপিলমুনি বাজারের  নাছিরপুর মৌজায় ৪২৯ দাগে তদন্ত করলে এর সত্যতা মিলবে। এ ছাড়া কপিলমুনির অসংখ্য সরকারী মূল্যবান জায়গায় এ ভাবে বিলিয়ে দিয়ে প্রায় ৪ বছর ধরে তিনি কোটি টাকারও বেশী হাতিয়ে নেন।

রূপসায় কেডিএ’র বরাদ্দকৃত স্থাপনা অপসারনের মালামাল হরিলুট

স্টাফ রিপোর্টার

রূপসায় কেডিএ’র বরাদ্দকৃত স্থাপনা অপসারনের মালামাল হরিলুট চলছে। খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণের লক্ষে রূপসা মাধ্যমিক বিদ্যালয় থেকে বাংলাদেশ ম্যাচ কোম্পানি পর্যন্ত রাস্তার দুই পাশের পাঁকা ও কাঁচা স্থাপনা অপসারনের দরপত্র দেওয়া হয়। দরপত্রটি ক্রয় করেন মেসার্স নূর এন্টারপ্রাইজ। তবে স্থানীয়দের প্রভাবের কারণে স্থাপনা অপসারন করতে পারেন নি দরপত্র ক্রয়কারী ঠিকাদার। ঠিকাদারকে ভয়ভীতি দেখিয়ে স্থাপনা হরিলুট করছে এলাকার স্থানীয় প্রভাবশালীরা।

এ বিষয়ে গত ২৬ সেপ্টেম্বর খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরী (ডায়েরী নং- ১৩৪৩) করেন মেসার্স নূর এন্টারপ্রাইজ স্বত্ত্বাধিকারী সরদার সেলিম হোসেন। এতে তিনি উল্লেখ করেন, তিনি কেডিএ’র বাস্তবায়নাধীন খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে শীর্ষক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত জমির স্থাপনা অপসারন টেন্ডারের আলোকে প্যাকেজ-১ সিডিউলের আওতায় রাস্তার দুই পাশের পাঁকা ও কাঁচা স্থাপনা দরপত্রের মাধ্যমে ক্রয় করেন। পরবর্তীতে তিনি কাজটি বিক্রি করেন লবণচরা বাজারের মেসার্স আফরিয়া এন্টারপ্রাইজের নিকট। আফরিয়া এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী শেখ মোঃ ইনামুল কবির গতকাল শনিবার স্থাপনা অপসারন করতে গেলে এলাকার কয়েকজন জমির মালিক তাকে বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায় এবং মারমুখি আচরণ করে। এ বিষয়ে মৌখিকভাবে কেডিএ কর্তৃপক্ষকে অবহিত করলে তারা বলে, ছুটির দিন বিধায় কিছু করতে পারব না, রোববার অফিস খুললে ব্যবস্থা নেয়া হবে। উপায়ন্তর না পেয়ে গতকাল শনিবার ইনামুল কবির সদর থানায় একটি সাধারণ ডায়েরি করে।

তিনি আরও বলেন, গত শুক্রবার ও শনিবার ছুটির দিন কেডিএ, সিটি করপোরেশন ও জেলা প্রশাসক কার্যালয় বন্ধ থাকায় অসাধু জমির মালিকগণ এ সুযোগে ঠিকাদারের অনুমতি ব্যতিত নিজেরাই স্থাপনা অপসারণ করে মালামাল অন্যত্র সরিয়ে ফেলে। এর ফলে তিনি তার প্রাপ্য অপসারনের মালামাল থেকে বঞ্চিত হচ্ছে।

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছা উপজেলা পরিষদ-এর উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার এম. মাজহারুল ইসলাম। শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে যাচাই-বাছাই শেষে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ এর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার কামালউদ্দীন আহম্মেদ সহ প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। আগামী ৩ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার ও ৪ অক্টোবর মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং আগামী ২০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক অবস্থা সচল রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: হুইপ

ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা

জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, বৈশ্বিক করোনা পরিস্থিতি জনিত কারনে গোটা বিশ্বের ব্যবসা-বানিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে যখন মন্দা তৈরি হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক দূরদর্শিতার কারনে আমাদের মত মধ্যম আয়ের দেশে চলমান মহামারি দূর্যোগসহ একের পর এক সকল প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে দেশের অর্থনৈতিক অবস্থা সচল রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একাধিক স্বজন হারানোর ব্যাথা বুকে চাঁপা দিয়ে তিনি দেশের অসহায় মানুষের মুখে হাঁসি ফুটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। করোনাকালীন কোন মানুষকে তিনি না খেয়ে মারা যেতে দেননি। তিনি গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় বটিয়াঘাটা বাজার এলাকায় তাঁর নিজস্ব বাসভবনের অফিস কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কেন্দ্রীয় আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সৌজন্যে বটিয়াঘাটা হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর সহ করোনা প্রতিরোধ সামগ্রী প্রদানকালে এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অপর্ণা বিশ্বাস, হুইপ তনয় সহকারী শিক্ষক পল্লব কুমার বিশ্বাস রিটু, উপজেলা প্রেসকাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, আরএমও ডাঃ সুকান্ত বিশ্বাস, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অভিজিৎ মল্লিক, অধ্যাপক সুব্রত টিকাদার, আ’লীগনেতা নারায়ণ সরকার, বিধান হালদার, প্রদীপ টিকাদার, হুইপ এর ব্যক্তিগত সহকারী দেবাশীষ মন্ডল, দেবাশীষ হালদার প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময়  তিনি পিপিই, পন্ডস ক্রীম, মাস্ক, শ্যাম্পু, হ্যান্ডস সেনিটাইজার, ফেস ওয়াস ও সাবান সহ বিভিন্ন উপকরন প্রদান ও বিতরন করেন।

এক হাতেই জীবন যুদ্ধ

সাবজাল হোসেন

নুরুন্নবীর বয়স যখন ২ বছর তখন বাবার সাথে সড়ক দূর্ঘটনায় পড়েন। শরীরে আঘাতটা এতোটাই ছিল যে, তাকে বাঁচাতে চিকিৎসকেরা তার বাম হাতটা কেটে দিয়েছিলেন। বাবা তোয়াব আলী একজন কাঠ বহনের শ্রমিক হলেও সে সময়ে সর্বস্ব বিক্রি করে তাকে চিকিৎসা করিয়েছিলেন। এরপর থেকে সংসারের অভাব আর কাটেনি। এভাবে পার হয়ে গেছে ২২ টি বছর। এখন বয়সের ভার ও শারীরিক অসুস্থতায় বাবা তেমন পরিশ্রম করতে পারেন না। এদিকে বসতভিটের ৫ শতক ছাড়া তাদের আর কোন চাষযোগ্য জমি নেই। ফলে প্রয়োজনে শারীরিক প্রতিবন্ধি হয়েও সংসারের হাল ধরতে হয়েছে তাকে। তিনি ভাড়ায় আলমসাধুতে মালামাল বোঝাই করে এক হাত দিয়েই গ্রামীন সড়ক দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন দুর-দুরন্তে। কথাগুলো ঝিনাইদহ কালীগঞ্জের নিয়ামতপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধি যুবক নুরুন্নবীর।

প্রতিবন্ধি যুবক নুরুন্নবী জানান, বাবা মা আর দুটি বোন মিলে মোট ৫ সদস্যের সংসারে খরচ কম নয়। নিজে ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি। সংসারের ঘানি টানতে বাবার কষ্ট দেখে নিজের খুব খারাপ লাগতো। তাই ভাবতাম আমার একটা হাত না থাকলেও বাবার সাহায্যকারী হিসেবে আমার কিছু করতে হবে। এ অনুভব থেকেই আর লেখাপড়া করা হয়নি। কিন্ত কোন ব্যবসা বানিজ্য করার মত টাকাও নেই। বাধ্য হয়ে গ্রামের একজনের ইঞ্জিনচালিত আলমসাধু নিয়ে এক হাত দিয়ে চালানো শিখি। প্রথম দিকে ভাবতাম পারবো না। তবে প্রবল ইচ্ছাশক্তি আর সৃষ্টিকর্তা সহায় থাকায় আমি এক হাতেই খুব ভালো নিয়ন্ত্রনে রেখে গাড়ি চালাতে পারছি। তিনি বলেন, নিজেদের কোন গাড়ি নেই গ্রামের নয়ন মিয়ার গাড়ি ভাড়ার চুক্তিতে নিয়ে ভাড়াই চালাই। প্রতিদিন খরচ বাদে ৩’শ থেকে সাড়ে ৩’শ টাকা আয় হয়। গাড়ির মালিককে অর্ধেকটা দিয়ে দিতে হয়। বাকিটা নিজের থাকে। কিন্ত সে যখন গাড়ি চালায় তখন আমার অন্যের গাড়ি দেখতে হয়। তিনি আরও বলেন, আমি প্রতিবন্ধি বলে প্রথম দিকে কেউ আমার কাছে গাড়ি দিতে সাহস পাননি। এখন সেই ভয় আর কারও মধ্যে নেই।

তিনি আরও জানান, আমি শুধু মালামাল বহনের কাজ করি। কোন দোকান অথবা আড়ৎ থেকে মালামাল নিয়ে ভাড়ায় যাই। গাড়িতে নিজের কোন মালামাল উঠাতে হয় না। শ্রমিকেরা এগুলো লোড আনলোড করে থাকে। যে কারনে হাতের জন্য তেমন একটা সমস্যা হয়না। বরং চলার পথে কোন সময়ে গাড়ি ঘুরাতে বা অসুবিধায় পড়লে আমার হাত নেই দেখে  পথচারী বা আশপাশের মানুষ আমাকে সাহায্য করে থাকে। সে কারনে সব সময় মনে করি পথের মানুষই আমার বড় শক্তি। আবার আমার একটা হাত না থাকায় মানুষ আমার গাড়ি বেশি ভাড়া নেয়।

নুরুন্নবীর বাবা তোয়াব আলী জানান, নুরুন্নবী আমার একমাত্র ছেলে সন্তান। ছোটবেলায় তার বাম হাত হারানোর পর আমি সব সময় চিন্তা করতাম। ভবিষ্যতে কার ওপর আর্থিক নির্ভরশীলতা আনবো। আমি কর্মক্ষমতা হারিয়ে ফেললে কে ধরবে সংসারের হাল। কিন্ত এখন সে এক হাতেই সংসারের হাল ধরেছে। যা আমি কখনও কল্পনাও করিনি। মালামাল বহনের জন্য একটা ইঞ্জিনচালিত গাড়ি কিনে দিতে পারলে তার একটা স্থায়ী কর্মসংস্থান হতো। কিন্ত আর্থিক সামর্থ না থাকায় তা সম্ভব হচ্ছে না।

নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহম্মেদ রনি লস্কর জানান, নুরুন্নবীর বাড়ি তার পাশের গ্রামেই। সে অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। ছেলেটা বেশ ভদ্র ও পরিশ্রমী। একটা হাত না থাকলেও নুরুন্নবী অন্যদের মত বসে আড্ডা দিয়ে সময় নষ্ট করে না। বরং দারিদ্রতা রুখতে সে সারাদিন কঠোর পরিশ্রম করে।

পিছিয়ে পড়া আদর্শবান নেতা কর্মীদের সামনের সারিতে নিয়ে আসতে হবে: তালুকদার আব্দুল খালেক

খবর বিজ্ঞপ্তি

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক বলেন, দলের পিছিয়ে পড়া আদর্শবান নেতা কর্মীদের সামনের সারিতে নিয়ে আসতে হবে। বিতর্কিত ব্যাক্তি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, দুর্নীতিপরায়ন ব্যাক্তি ও অনুপ্রবেশকারীদের দলে রাখা যাবে না। দল করতে হলে বঙ্গবন্ধুর আদর্শে বলিয়ান হয়ে শেখ হাসিনার নেতৃত্বে মানুষের সেবায় কাজ করতে হবে। স্বজনপ্রীতি বা নিজের লোক এই নীতি থেকে বের হয়ে আসতে হবে। যোগ্য ব্যাক্তিদের আগামীদিনের নেতৃত্বে এনে মূল্যায়ন করতে হবে।

বিকাল চারটায় আই আর আই অডিটোরিয়ামে খান জাহান আলী থানার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, বর্তমান এই মাহমারীর সময়ে যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্যকরে মানবতার সেবায় নিয়োজিত হননি তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। ঘরে বসে দলের পদ দখল করে রাখা যাবে না। সততা ও ন্যায়ের সাথে আর্ত মানবতার সেবায় নিয়োজিত নেতা কর্মীদেরই মূল্যায়ন করা হবে। এলাকার মানুষের সাথে সম্পৃক্ত ব্যাক্তিদেরই নেতৃত্বে আনা হবে। যাদের দেখে সাধারণ মানুষ রাজনীতিতে আগ্রহী হবে।

খান জাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমানের পরিচালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, শেখ ইউনুস আলী, শ ম রেজাওয়ান, শেখ ফারুক হাসান হিটলু, আব্দুর রউফ খান, সোলায়মান মুন্সি, শেখ আব্দুর রাজ্জাক, মোঃ ফজলুল হক, দুলাল চন্দ্র সরকার, আব্দুর রউফ খোকন, মাষ্টার মনিরুল ইসলাম, ০২নং ওয়ার্ড এর কাউন্সিলর সাইফুল ইসলাম, মোল্লা মুজিবুর রহমান, মোঃ সাইফুল ইসলাম লিটু, আব্দুল জলিল হাওলাদার, শেখ মনিরুল ইসলাম, এস এ শহীদ, মেহেদী হাসান, সেলিম রেজা, সাউদুর রহমান, সুরুজ্জামান হানিফ, কাজী জাকারিয়া রিপন, শেখ কামাল আহমেদ, বেগ আনিসুর রহমান, শেখ আব্বাস উদ্দিন, শেখ জাকির হোসেন, শাহাজাহান হাওলাদার, শহিদুল ইসলাম, মাহাবুবুর রহমান চঞ্চল, শেখ মঈনুল হক মিঠু, কালেমুর রহমান, হানিফ সরদার, খান হাফিজুর রহমান, ইকবাল হোসেন, কেসমত আলী, আব্দুল হক, খ ম লিয়াকত, মনিরুজ্জামান মুকুল, লিয়াকত মুন্সি, আবুল কালাম আজাদ, বাবুল হোসেন, খান মুস্তাক, আজিজুর রহমান পল্টু, মুকুন্দ বিহারী, শেখ জাহাঙ্গীর হোসেন, মোড়ল হাবিবুর রহমান, মাষ্টার মনিরুল মন্ডল, মুন্না কামরুল ইসলাম, বিজয় কুমার দত্ত, রিপন ফকির, আম্বিয়া বেগম, বজলুল আলম, এস এম জাহিদুল রহমান খোকন প্রমূখ।

সভায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সকল ওয়ার্ডের খসড়া কমিটি থানা ও মহানগর দপ্তর সেলে জমা দেবার সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি ওয়ার্ড ও থানায় মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজনের সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন কাল: খুলনায় দিনব্যাপী কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি’র ৭৪তম জন্মদিন কাল সোমবার। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উৎযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে মহানগর আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে ২৮ সেপ্টেম্বর সারাদিন দলীয় কার্যালয়ে কোরআন খানি অনুষ্ঠিত হবে। চারটায় দলীয় কার্যালয়ে কেক কাঁটা অনুষ্ঠান পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়াও সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় শহীদ হাদিস পার্কে কেককাটা অনুষ্ঠান, অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় পাবলিক কলেজের সামনে দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ। মহানগর শ্রমিক লীগের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর বেলা ১১টায় দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল। মহানগর যুবলীগের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, পঙ্গু ব্যাক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হবে। বিকালে নগর আওয়ামী লীগের আলোচনা সভায় অংশগ্রহন। সন্ধ্যায় ধর্মসভা মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়াও নগর যুবলীগের আওতাধীন প্রতিটি ওয়ার্ড এবং থানায় বৃক্ষ বিতরণ করা হবে। নগরীর বিশেষ বিশেষ স্থানে দেওয়াল লিখন করা হবে।

মহানগর ছাত্রলীগের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে সারাদিন কোরআন খানি অনুষ্ঠিত হবে, সকাল ০৯টায় দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচী, দুপুরে কোরআন খানিতে অংশগ্রহনকারী হাফেজদের মাঝে খাদ্য বিতরণ ও নতুন পোশাক উপহার দেওয়া হবে এবং দোয়া অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর নির্মিত ডকুমেন্টারি ‘হাসিনা, এ ডটার টেল’ প্রদর্শিত হবে। এছাড়াও প্রতিটি ওয়ার্ড ও থানায় মসজিদে দোয়া এবং মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দলের সকল স্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক এবং মহানগর আওয়ামী লীগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

বিদায় নিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির

স্টাফ রিপোর্টার

শনিবার সকাল ১১টায় খুলনা’র বয়রাস্থ মেট্রোপলিটন পুলিশ লাইন্সে এক অনাড়াম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে নবাগত পুলিশ কমিশনার মাসুদুর রহামান ভূঞাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অনুষ্ঠান শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), এসএম ফজলুল রহমান বিদায়ী পুলিশ কমিশনার লুৎফুল কবিরকে স্মারক প্রদান করেন। বিদায়ী কমিশনারের ভাষণে তিনি বলেন, “খুলনা মেট্রোপলিটন পুলিশ একটি অনন্য ইউনিট। আমি জনগণের সর্বোচ্চ সেবা ও প্রত্যাশা সুনিশ্চিত করার জন্য সচেষ্ট ভাবে দায়িত্ব পালন করেছি।”

২০১৯ সালের এপ্রিল মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ কমিশনার দূরদর্শিতা, দক্ষতা, পেশাদারীত্ব, বিশ্বাস, আস্থা, মেধা ও সততার সাথে তিনি বিবিধ প্রতিকূলতা মোকাবেলা করে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। সর্বদা নিত্যনতুন কার্যক্রমের মাধ্যমে জনবান্ধব পুলির্শিং কার্যক্রমকে উৎসাহিত করেছেন। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছিয়ে দিতে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং এর মাধ্যমে আরও সেবার মানকে তরান্বিত করেছেন। কমিশনার মহোদয় দূরদর্শিতা এবং নেতৃত্বের মাধ্যমে চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, কর্তব্য নিষ্ঠা এবং শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে খুলনা মহানগরীকে সেবা দিয়ে গেছেন। নবাগত কমিশনার তার ভাষণে বলেন, “আমরা একজন মানবিক পুলিশ অফিসার হব এবং জনগনের সেবা প্রত্যাশী মানুষের কাছে গ্রহনযোগ্য ব্যক্তিত্বে পরিণত হব এবং আমরা চাই পুলিশ একটা আদর্শ সেবা প্রতিষ্ঠানে পরিনত হোক।” এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও), সরদার রকিবুল ইসলাম বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান বিপিএম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এমএম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম-সহ কেএমপি’র সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারগণ, অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য অফিসারবৃন্দ।

প্রধানমন্ত্রীর চাচীর রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় মিলাদ, দোয়া অনুষ্ঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

মোংলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী ও বাগেরহাট -০১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিনের মা রাজিয়া নাসেরের রোগ মুক্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাগরিবের নামাজের পর স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা ও পৌর আওয়ামী লীগ। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আঃ রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পৌর যুবলীগের সহ-সভাপতি কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক কাজী গোলাম হোসেন বাবলু ও সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, সহ অন্যান্যরা। এ সময় থাইল্যান্ডে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর ফুফাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাদের সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।

শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের বিশেষ আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

শনিবার সময় গ্রিলহাঊজ নিউমার্কেট জননেত্রী দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা থানা আওয়ামীলীগের সভাপতি বুলু বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভা পরিচালনা করেন থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা তসলিম আহম্মেদ আশা।এসময় নেতৃবৃন্দ জননেত্রীর জীবনী আলোচনা ক্রতে গিয়ে বলেন রক্তস্নাত বাংলায় স্বজন হারানোর শোক বুকে চেপে আন্দোলন-সংগ্রামে গণতন্ত্রের পথযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বনেতা। তার নেতৃত্বেই সব সূচকেই বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল। জননেত্রীর ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৮ অক্টবর নগরীর পাবলিক হল (শিববাড়ি মোড়) বিশেষ দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরন হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আমীর হোসেন,রফিকুল ইসলাম পিটু,এস এম রাজুল হাসান রাজু,এস এম কবীর উদ্দিন বাবলু,শরীফ এনামুল কবীর,মোক্তার হোসেন,কামরুজ্জামান,এজাজ পারভেজ বাপ্পী,আলী আকবর,এডঃশামীম আহম্মেদ পলাশ,তোতা মিয়া ব্যাপারী,মেহজাবীন খান,খাজা মঈনউদ্দিন,মোঃ শাহাদাৎ হোসেন ,সোহেল চৌধুরী,মাহবুব মম ছাত্রনেতা হামীম ইসলাম আবির,ফাহিম প্রমুখ।

ইসলামী আন্দোলন খুলনা হরিণটানা থানার কমিটি গঠন, সভাপতি নজরুলঃ সেক্রেটারী সজীব

খবর বিজ্ঞপ্তি

গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯ টায় হোগলাডাঙ্গা কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা হরিণটানা থানার এক মতবিনিময় সভা থানা সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ। প্রধান বক্তা ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সহ দপ্তর মুহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক গাজী মুরাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন নগর সাধারণ সম্পাদক মুফতী আমিরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন মুহাম্মদ নূর হোসেন, মোঃ মঞ্জুরুল ইসলাম, মোঃ শামীম হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম সজীব, মোঃ আল আমিন, আব্দুল হামিদ, হাফেজ সোলায়মান আকন প্রমুখ নেতৃবৃন্দ। সভায় মোঃ নজরুল ইসলামকে সভাপতি, মোঃ আলম হায়দার ও মোঃ শামীম হাওলাদারকে সহ সভাপতি এবং মোঃ শহিদুল ইসলাম সজীব কে সেক্রেটারী করে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের হরিণটানা থানার কমিটি পূনর্গঠন করা হয়।

কর্মী সভায় কেন্দ্রীয় সহ সভাপতি চুন্নু: রাজপথের পরীক্ষিত কর্মীরাই যুবদলের নেতৃত্ব দেবে

খবর বিজ্ঞপ্তি

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আলী আকবর চুন্নু বলেছেন, আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিলেন, হামলা-মামলা-নির্যাতনের শিকার হয়েছেন, তাদের হাতেই যুবদলের আগামী দিনের নেতৃত্ব অর্পিত হবে। এ বিষয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সুনির্দিষ্ট এবং সুষ্পস্ট দিকনির্দেশনা দিয়েছেন। একটি শক্তিশালী ও সুসংগঠিত যুবদলের নেতৃত্বেই অনির্বাচিত সরকার বিরোধী চূড়ান্ত আন্দোলন গড়ে উঠবে। শনিবার খুলনা প্রেসকাবে অনুষ্ঠিত বটিয়াঘাটা, ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা যুবদলের পৃথক পৃথক কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। কর্মী সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদল সভাপতি এস এম শামীম কবির। সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদের পরিচালনায় কর্মী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের খূলনা বিভাগীয় সহ সভাপতি মাহবুব হাসান পিয়ারু, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন মোল্লা, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হোসেন, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বিভাগীয় সহ সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক কফিলউদ্দিন ভূইয়া, নগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর। রবিবার সকালে দাকোপ উপজেলা ও পৌর যুবদল এবং বিকেলে পাইকগাছা উপজেলা ও পৌর এবং কয়রা উপজেলা যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত হবে।

শৈলকুপায় যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার হয়ে চামেলি খাতুন (২৫) নামের এক গৃহবধু মানবেতর জীবনযাপন করছে। ঘটনার বিবরণে জানা যায়, ২০১৪ সালে মুসলিম শরিয়া মোতাবেক ৪ লক্ষ টাকা দেনমোহরে শৈলকুপা উপজেলার দলিলপুর গ্রামের সেলিম বিশ্বাসের ছেলে মামুন বিশ্বাসের সাথে একই উপজেলার বারইপাড়া গ্রামের রেজাউল হোসেনের মেয়ে চামেলি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর ঘর সংসার চলাকালীন সময় চামেলি খাতুনের স্বামী ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দিতে থাকে এবং মানষিক ও শারীরিক নির্যাতন করতে থাকে। মেয়ের সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় যৌতুকের টাকা ও আসবাবপত্র দেয় তার পিতা। এক পর্যায়ে যৌতুক লোভী স্বামী মামুন গত ২৬ জুন ২০২০ তারিখে স্ত্রীকে মারপিট করে তার পিতার বাড়িতে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ওই গৃহবধু ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী শৈলকুপা আদালতে একটি যৌতুকের মামলা করে। এই মামলা আপোষ মিমাংসার কথা বলে গৃহবধুর স্বামী মামুন বিশ্বাস ও অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে ২২ সেপ্টেম্বর বিকেলে চামেলি খাতুনের পিতার বাড়িতে যায়। সেখানে গিয়ে কথা বার্তার এক পর্যায়ে স্ত্রী চামেলীকে বেধড়ক পিটিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এসময় তার আত্মচিৎকারে মামুন ও তার সহযোগিরা পালিয়ে যায়। পরে চামেলিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

কোটচাঁদপুরে বিএনপির দুই গ্রুপে পাল্টাপাল্টি  সমাবেশের ডাক, টানটান উত্তেজনা

মোঃ আশাদুল ভূঁইয়া কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা বিএনপির দুই গ্রুপে একই স্থানে (২৭শে সেপ্টেম্বর) রবিবার বিকাল তিনটায় পাল্টাপাল্টি সবাবেশ আহবান করেছে। জানা গেছে করোনা শুরু হওয়ার পূর্বে ঝিনাইদহ জেলা বিএনপি কর্তৃক ফেসবুকে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করে। এতে করে বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ও তার অনুসারীদেরকে বাদ রেখে কমিটি ঘোষনা করে। অপরদিকে নতুন কমিটি নতুন অফিস নিয়ে ২৭ তারিখে উদ্বোধন করার জন্য জেলা বিএনপির নেতাদের নিয়ে প্রচারনা চালায়। এই জেলা বিএনপির নেতৃবৃন্দের আগমনের  সূত্র ধরেই সিরাজুল ইসলাম পক্ষের নেতৃবৃন্দ কালো পতাকা প্রদর্শন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আহবান করে । দুই পক্ষের মধ্যে চলছে জোর তৎপরতা। সমাবেশ সফল করার জন্য চলছে ব্যাপক প্রস্তুতি। এমনবস্থায় সাধারন জনগনের মনে ভিতির সঞ্চার সৃষ্টি হয়েছে। জনগন আশঙ্কা করছে এমন অবস্থায় রক্তক্ষয়ী সংঘর্ষের মত ঘটনা ঘটার আশংকা রয়েছে বলে অনেকে মনে করছে। এর আগেও হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছিলো।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও সহ-সহসাধারণ সম্পাদক হলেন কেশবপুরের ৩ নেতা

আলমগীর হোসেন, কেশবপুর প্রতিনিধি,

সম্প্রতি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ১৪৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটির আংশিক ঘোষণা করেছে বিএনপি। কমিটিতে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পেয়েছেন যশোরের কেশবপুরের সন্তান মোস্তাফিজুর রহমান। তিনিসহ এ কমিটিতে কেশবপুরের আরও ২ নেতা জায়গা করে নিয়েছেন। তারা হলেন, সহসাধারণ সম্পাদক মোকসেদ আলম ও মোস্তাফিজুর রহমান বাচ্চু। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত শনিবার এ কমিটির অনুমোদন দেন। জানা গেছে, মোস্তাফিজুর রহমান কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা গ্রামের প্রয়াত সাবদার আলীর ছেলে। তিনি শিক্ষাজীবনে সাগরদাঁড়ি এম এম ইনস্টিটিউশন থেকে এসএসসি পাশ করেন। কেশবপুর কলেজ থেকে এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পান। সেখানে পড়াকালীন শহিদুল্লাহ হল থেকে ১৯৯০ সালের ডাকসু নির্বাচনে ছাত্র সংসদের সাহিত্য সম্পাদক নির্বাচিত হন। পরে ওই হলের ভারপ্রাপ্ত ভিপির দায়িত্ব পালন করেন। পড়াশোনা শেষেও রাজনীতিতে ছিলেন সক্রিয়। যার ফলশ্রুতিতে পরবর্তীতে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি নির্বাচিত হন। এরপর ২০১৬ সালের ২৭ অক্টোবর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ৭ সদস্যের কমিটিতে সিনিয়র সহসভাপতির দায়িত্ব পান মোস্তাফিজুর রহমান। ওই আংশিক কমিটির সদস্যদের নিয়ে গত ১৯ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিলে মোস্তাফিজুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়। এদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটিতে ২৮ জন সহসাধারণ সম্পাদকের মধ্যে জায়গা করে নেওয়া কেশবপুরের মোকসেদ আলম আছেন ৫ নম্বরে এবং মোস্তাফিজুর রহমান বাচ্চুর ক্রমিক নম্বর ১৭। মোকসেদ আলমের বাড়ি উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে। তার বাবার নাম কেরামত আলী মোড়ল। শিক্ষাজীবনে তিনি যশোর জেলা স্কুল থেকে এসএসসি ও যশোর সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করেছেন। এ সময় পড়াশোনাকালীন তিনি.১৯৯২-৯৩ সালে সার্জেন্ট জহরুল হক হল শাখার ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত হন এবং পরবর্তীতে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য ছিলেন। পড়াশোনা শেষে রাজনীতির সাথেও ছিলেন ওতপ্রোতভাবে জড়িত। যার ফলে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিগত পূর্ণাঙ্গ কমিটিতে সমাজ কল্যাণ বিষয়ক স¤পাদক হিসেবে জায়গা করে নেন এবং এবারের কমিটিতে মোকসেদ আলম সহসাধারণ সম্পাদক হয়েছেন। মোস্তাফিজুর রহমান বাচ্চু উপজেলার মজিদপুর ইউনিয়নের বাগদহা গ্রামের মাস্টার মুজিবুর রহমানের ছেলে। তিনি শিক্ষাজীবনে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পরে যশোর এম এম কলেজ থেকে এইচএসসি শেষ করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সন্মান) অর্থনীতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ (মার্কেটিং) ও এলএলবি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি শিক্ষানবিশ আইনজীবী। পড়াশোনার মাঝেই মোস্তাফিজুর রহমান বাচ্চু ছাত্রদলের রাজনীতিতে ছিলেন সক্রিয়। নব্বই দশকে এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথেও ছিলেন তিনি। রাজনীতির মাঠে সক্রিয় থাকায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিগত পূর্ণাঙ্গ কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও বর্তমান কমিটির সহসাধারণ সম্পাদক হিসেবে জায়গা করে নিলেন মোস্তাফিজুর রহমান বাচ্চু। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের আজীবন সদস্য, যশোর জেলা সমিতি ঢাকার সহসাংগঠনিক সম্পাদক, খুলনা বিভাগীয় সমিতি ঢাকার যুগ্ম সাধারণ সম্পাদক এবং কপোতাক্ষ ফোরামের সহ-সভাপতির দায়িত্বে পালন করছেন। কেশবপুরের ৩ নেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন কেশবপুর থানা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কেশবপুর প্রেসকাবের  নবনির্বাচিত  কমিটির পক্ষ থেকে  শাহীন চাকলাদার এমপিকে ফুলের শুভেচ্ছা

কেশবপুর প্রতিনিধি,

যশোরের কেশবপুর প্রেসকাবের নব নির্বাচিত কমিটির সদস্যরা শুক্রবার সন্ধ্যায় কেশবপুর পৌর ভবনে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, কেশবপুর পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী, সহ সভাপতি মোল্লা আব্দুস সাত্তার, আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, এমআর মোঈন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিনুর ইসলাম, গ্রন্থাগার সম্পাদক মতিউর রহমান, নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম খান, আব্দুল্লাহ আল ফুয়াদ, কে এম কোবির হোসেন, আব্দুল করিম, সদস্য তনময় মিত্র বাপি, সিদ্দিকুর রহমান,মদন সাহা অপু, রাবেয়া ইকবাল, আইয়ুব আলী খান, কামরুজ্জামান রাজু,আলমগীর হোসেন  প্রমূখ।

কয়রায় আদিবাসি মুন্ডা ও মাহাতো জনগোষ্ঠির মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

কয়রা প্রতিনিধি

কয়রায় জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে ইউএনডিপি-এইচআরপি’র সগযোগিতায় স্বদেশ ও সামস’র ব্যবস্থাপনায় আদিবাসি মুন্ডা ও মাহাতো সহ নি¤œ আয়ের পরিবারের সদস্যদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত অনুযায়ী কোভিড-১৯ ও আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এ সকল ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। গতকাল ২৬ সেপ্টেম্বর সকাল ১১টায় কয়রা উপজেলা পরিষদ চত্ত্বরে এই ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন স্বদেশ-সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সামস’র নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, মানব কল্যাণ ইউনিটের সভাপতি আল আমিন ফরহাদ, কয়রা নৃ-তাত্ত্বিক আদিবাসি সমবায় সমিতির সভাপতি বলাই কৃষ্ণ মুন্ডা, সিএসআরএল কয়রার কর্মকর্তা নিরাপদ মুন্ডা, জলবায়ু পরিষদের স্বেচ্ছাসেবক টিমলীডার রাসেল রানা, মিলন মুন্ডা, মনিরুজ্জামান, গোবিন্দ মুন্ডা, ইকবাল হাসান প্রমুখ। এ সময় কয়রা উপজেলার ক্ষতিগ্রস্ত ১২৭টি মুন্ডা ও মাহাতো পরিবারের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিড়া ৫০০ গ্রাম সুজি ও ৬টি সাবান। পর্যায়ক্রমে উপজেলার ৩৮০ মুন্ডা ও মাহাতো পরিবারের মাঝে আরও এ সকল ত্রান বিতরন করা হবে।

কয়রায় আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে জেজেএস এর ত্রানসামগ্রী বিতরন

কয়রা প্রতিনিধি

কয়রায় দাতা সংস্থা জাপান প্লাটফর্ম(শাপলা নীড়) এর সহযোগিতায় জে জে এস মহামারি করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ সাড়ে ৩ হাজার পরিবারের মধ্যে খাদ্য সহায়তার জন্য মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগত অর্থ, হাইজিংক প্যাক, খাবার পানি সংগ্রহের জন্য ওয়াটার স্টোরেজ ট্যাংক ও শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। জানা গেছে প্রথম প্রকল্পের আওতায় উপজেলার কয়রা, উত্তর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নে দাতা সংস্থা জাপান প্লাটফর্ম(শাপনা নীড়) এর সহযোগিতায় ১৮০০ পরিবারে নগত অর্থ, আশ্রয় সামগ্রী এবং হাইজিং প্যাক বিতরন করেছেন। এছাড়া প্রকল্প -২ দাতা সংস্থা এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এডুকো) কয়রা ইউনিয়নে ১২৭৫ পরিবারে খাদ্য সহায়তার জন্য নগত অর্থ ২০০ পরিবারে পানির ট্যাংক ১২৭৫ পরিবারে হাইজিং প্যাক ও ২৫৫০ পরিবারে শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। সূত্র জানায়, হিউম্যানিটেরিয়ান এ্যাসিসট্যান্টস ফর দ্যা আম্পান আ্যফেকটেড ট্রিপল লিভিং ইন সাউদার্ন পাট অফ বাংলাদেশ প্রকল্পের আওতায় ৫ বছরের শিশু আছে, প্রতিবন্ধী শিশু, স্কুলে যাওয়া, আম্পানে ক্ষতিগ্রস্থ ঘর এবং করোনায় আক্রান্ত দরিদ্র পরিবার এসব সহায়তার আওতায় আসছে। বিতরণের সময় উপস্থিত ছিলেনন স্পেশালিষ্ট, ডিজাস্টার রিস্ক রেডাশন, এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) জনাব কাজী আব্দুল কাদির, জে জে এ এর প্রোগাম ডিরেক্টর এবং প্রকল্পের ব্যবস্থাপক জিয়া আহমেদ , প্রকল্প ম্যানেজার রতন কুমার বিশ্বাস সহ আরো অনেকে।

বাগেরহাটে মানসম্মত পুষ্টি সেবা নিশ্চিতের জন্য জেলা সিএসও প্লাটফর্ম গঠন সম্পন্ন

খবর বিজ্ঞপ্তি

শনিবার বাগেরহাটের ধানসিঁড়ি প্রশিক্ষণ কেন্দ্রে জেলা সিএসওদের সমন্বয়ে মানসম্মত পুষ্টি সেবা নিশ্চিতের জন্য জেলা পর্যায়ে সিএসও প্লাটফর্ম গঠন সম্পন্ন হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোজাফ্ফর হোসেন-এর সভাপতিত্বে এবং রূপান্তর এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন-এর সঞ্চালনায় ফরিদা আক্তার বানু লুসিকে চেয়ারপার্সন এবং তছলিম আহমেদ টংকারকে সদস্য সচিব নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট বাগেরহাট জেলা সিএসএ ফর ক্রেইন-এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয় এবং প্রফেসর মোজাফ্ফর হোসেনকে প্রধান উপদেষ্টা করে উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটিতে বাগেরহাট জেলা কিশোর-কিশোরী ফোরামের সভাপতি এবং সম্পাদককে সদস্য হিসেবে যুক্ত করা হয়। সভার সভাপতির বক্তব্যে প্রফেসর মোজাফ্ফর হোসেন বলেন, এই কমিটির কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পুষ্টির সার্বিক উন্নয়ন ঘটানোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প-(ক্রেইন) এর আওতায় বে-সরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর অনুষ্ঠানটির আয়োজন করেছে। কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইডের নেতৃত্বে এবং ওয়াটার এইড-এর কারিগরী সহায়তায়, বাগেরহাটের কচুয়া, মোংলা, মোল্লাহাট ও শরণখোলা উপজেলায় রূপান্তর ও জেজেএস পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্পের অন্যান্য সকল কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আহাদ হায়দার চৌধুরী, শাপলা ফুলের নির্বাহী পরিচালক রেহানা পারভীন, নারী নেত্রী ঝিমি মন্ডল এবং এ্যাডভোকেট লুনা সিদ্দিকী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রেইন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খালেদা হোসেন মুন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা সিএসও মোবিলাইজার শরিফুল বাসার।

তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত

ইলিয়াস হোসেন, তালাঃ 

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তালা শিশুতীর্থ কিন্ডার গার্টেন স্কুলে কেন্দ্রীয় পানি কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিন শামস্ স্বাক্ষর, কেন্দ্রীয় পানি কমিটি নেতা এড. কামরুজ্জামান, অধ্যাপক হাসেম আলী ফকির, বিষ্ণুপদ দত্ত, শেখ সেলিম আকতার স্বপন, অধ্যক্ষ আব্দুল মতলেব, শেখর চন্দ্র রায়, সফিকুল ইসলাম, আলাউদ্দীন জোয়ার্দার, মোঃ ময়নুল ইসলাম, মোঃ নুরুল হুদা, আব্দুর রউফ বাবু, আঃ রাজ্জাক মলঙ্গী, শেখ আবদুল হান্নান, মোঃ নুর ইসলাম, মোস্তফা কামরুজ্জামান, অধ্যাপক অচিন্ত্য সাহা, অধ্যাপক রেজাউল করিম, মীর জিল্লুর রহমান, বিষ্ণু পদ মন্ডল, সরদার রফিকুল ইসলাম, শিবপদ মল্লিক, সাবিনা ইয়াসমিন, সাংবাদিক মোঃ মিজানুর রহমান, গাজী জাহিদুর রহমান, আনোয়ার হোসেন আকুঞ্জী, উত্তরণের মোঃ আলামিন হোসেন প্রমুখ।

উক্ত সভায় অত্র এলাকার বিভিন্ন নদ নদীর বর্তমান পরিস্থিতি, কপোতাক্ষ নদ খনন প্রকল্প  দ্বিতীয় পর্যায়ে অনুমোদন, শালতা নদী খননের বর্তমান পরিস্থিতি, সাতক্ষীরা শহরের জলাবদ্ধতা, আশাশুনী, পাইকগাছা ও কয়রা এলাকার ষাটের দশকে নির্মিত বাঁধের দূরাবস্থা, বেতনা, মরিচ্চাপ, হরি, শিবসা, হামকুড়া, ঘ্যাংরাইলসহ বিভিন্ন নদীর পরিস্থিতি নিয়ে  বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট নদী অববাহিকায় সরকারী প্রকল্প বাস্তবায়নে পানি কমিটির নেতৃবৃন্দ সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সভায় বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস সম্পর্কে পর্যালোচনা করা হয়।

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল  চক্রের  হাতে জিম্মী রোগী ও তার স্বজনরা : প্রশাসন নীরব

বেনাপোল প্রতিনিধি

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ওষুধের দোকানের দালাল চক্রের অপতৎপরতায় অতিষ্ট হয়ে উঠেছে রোগী ও তাদের স্বজনেরা। অতিরিক্ত ওষুধের মূল্য মেটাতে দিশেহারা হয়ে পড়ছে তারা । দালালরা স্থানীয় হওয়ায় রোগীরা অসহায় হয়ে পড়ছে তাদের কাছে । হাসপাতাল সুত্র জানায়, শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গড়ে উঠেছে ৯টি ঔষধের দোকান। যার অধিকাংশই ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিষ্ট বিহীন। ৫ম শ্রেনী পাশ এসব দোকানীরা ওুষধের নাম ঠিকানা পড়তেই পারেনা। সুত্র জানায়, অশিক্ষতি এসব ঔষধ ব্যবসায়ীরা নিজেদের মধ্যে সিরিয়ালের সিষ্টেম করে নিয়েছে। দিনে একজন দোকানী স্বাস্থ্য কেন্দ্রে আসা রোগীদের ব্যবস্থাপত্র জোর করে ছিনিয়ে নিয়ে তাদের দোকান থেকে ওুষধ কিনতে বাধ্য করা হচ্ছে। তবে এ সব নিয়ে প্রতিদিনই রোগীর স্বজনদের সাথে ঝগড়া থেকে হাতাহাতি ঘটনাও ঘটছে।

শার্শার গোড়পাড়া গ্রামের আজিজুর রহমান জানান, তিনি গত ২২ সেপ্টেম্বর শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসক ব্যবস্থাপত্র দেওয়া মাত্রই আলাল ফার্মেসীর দালাল আসাদুল তাদের হাত থেকে প্রেসক্রিপশন ছিনিয়ে নেয় এবং প্রতিটি ঔষধ গ্রুপ পাল্টিয়ে অন্য ঔষধ সরবরাহ করেন। পরে হাসপাতালে কর্মরত নার্সের সাথে কথা বললে তিনি জানান, ঔষধ পাল্টাতে গেলে রোগীর স্বজনদেরকে লাঞ্চিত করে আলাল ও আসাদুল।

একই ঘটনা ঘটে গত ২৩ সেপ্টেম্বর।শার্শার শ্যামলাগাছী গ্রামের শিপন নামের এক রোগী শ্বাষকষ্ট নিয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এদিন সিরিয়াল ছিল হুমাইরা ফার্মেসীর দালাল স্বপনের। ঔষধের দাম ৭০০ টাকা হলেও তাদের কাছ থেকে নেয়া হয় ১২শ টাকা। বিষয়টি নিয়ে রোগীর স্বজনদের সাথে দোকানীর কথা কাটাকাটি হলেও এখনো টাকাটি ফেরত পায়নি তারা। উপরšত তাদেরকে হুমকি দেয়া হচ্ছে বলে জানা যায়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের বিসমিল্লাহ ফার্মেসীর মালিক হাসানুজ্জামান বলেন, এখানে অধিকাংশ ফার্মেসী মালিক লেখাপড়া জানেনা। ডাক্তারের ব্যবস্থ্যাপত্র পড়ার মত ক্ষমতা তাদের নেই। তারপরেও তারা দেদারছে মানুষ ঠকিয়ে চলেছে। আবার অনেকের নেই ড্রাগ লাইসেন্স। নেই ফার্মাাসিষ্টের অভিজ্ঞতা।

নাম প্রকাশে অনিচ্ছুক শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মকর্তা জানান, বহির্বিভাগে রোগী আসা মাত্রই ফার্মেসী গুলোর দালালরা হামলিয়ে পড়ে। রোগীর স্বজনদের কাছ থেকে ব্যবস্থ্যাপত্র কেড়ে নিয়ে তারা অধিক মুল্যে ঔষধ সরবরাহ করে। অন্য ফার্মেসী থেকে ঔষধ আনতে গেলে হতে হয় লাঞ্চিত।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার ইউসুফ জানান, বিষয়টি আমার জানা নেই। আপনার কাছ থেকে শুনলাম ,আগামীকাল আসুন, বিষয়টি নিয়ে কি আলোচনা করা যাবে।

ফুলতলায় কাপড় ব্যবসায়ীর ইন্তেকালঃ বণিক কল্যাণ সোসাইটির শোক

ফুলতলা প্রতিনিধি

ফুলতলা বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী শহিদ গাজী (৬৫) শনিবার ভোর পোনে ৪টায় আলকা কারিকরপাড়াস্থ নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ইন্তকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যকালে তিনি স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। বাদ জোহর দানেসমিটার বাজার চত্বরে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এদিকে ফুলতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কার্ত্তিক চন্দ্র দাসের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সভাপতি মোঃ ফিরোজ জমাদ্দার, সহসভাপতি রবিন বসু, সাধারণ সম্পাদক মনির হাসান টিটো, যুগ্ন সাধারণ সম্পাদক এস কে মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান, দপ্তর সম্পাদক শেখ মাসুম হোসেন, ক্রীড়া সম্পাদক তারেক হাসান নাইচসহ সোসাইটির কর্মকর্তাবৃন্দ।    

নওয়াপাড়ায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট হল রুমে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট অভয়নগর উপজেলা শাখার সভাপতি হারুন আল আজিজ এর সভাপতিত্বে ও পৌর কমিটির সভাপতি জি এম মনিরুজ্জামান এর সঞ্চালোনায় সংক্ষিপ্ত অলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের আহবায় শাহ্ খালিদ মামুন, উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দীকি বাবু, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাব্বিার রহমান শান্ত, সদস্য দেব কুমার ঘোষ, তিমির সরকার, তৃপ্তি রাণী, বিশ^জিৎ গুহ, প্রশান্ত বিশ^াস, উন্দ্রজিৎ মল্লিক, মাসুম বিল্লাহ এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের উপজেলা, পৌর ও ইউনিয়ন কমিটির নেতৃবিন্দ। আলোচনা শেষে কেক কাটা হয় পরে নওয়াপাড়া বাজার হতে র‌্যালী  সহকারে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলী প্রদান করার মধ্যে দিয়ে অনুষ্ঠিানের সমাপ্তি করা হয়।

অভয়নগরে রোটারি আই পি ডি আর আর রুপম কে সংবর্ধনা প্রদান

অভয়নরগ (যশোর) প্রতিনিধি

অভয়নগরে রোটারেক্ট কাব অব কালিগঞ্জের পক্ষ থেকে আন্তরজার্তিক জেলা ৩২৮১ এর আই পি ডি আর আর রোঃ আবুক্কর সিদ্দিক রুপম কে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে নওয়াপাড়া বাজারের মজুমদার ভবনে রোটারেক্ট কাব অব কালিগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি ও এ ডি আর আর রোঃ মাহমুদুল হাসান রাজু সঞ্চালোনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সি পি অভিজিৎ সাহ্, ফাউন্ডেশন কমিটির কোঅডিনেটর মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি পি পি হাফিজুর রহমান, পি পি মাহাবুবুর রহমান তামিম, কাব সভাপতি রাজু আহম্মেদ, সেক্রেটারি মঈন উদ্দিন, কব সার্ভিস ডিরেক্টও জাকির হোসেন হৃদয় সহ ইনটারেক্ট রোটারেক্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য সেখ সালাহ্উদ্দিন জুয়েল এর মায়ের রোগমুক্তি ও সুস্থ্যতা কামনা

খবর বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি ও খুলনা-২ আসনের সংসদ সদস্য জনাব সেখ সালাহ্উদ্দিন জুয়েলের মা রিজিয়া নাসের এর রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বাংলাদেশ মৎস্যজীবী লীগ খুলনা জেলার পক্ষ থেকে এক দোয়া অনুষ্ঠিত হয়। সেই সাথে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ মৎস্যজীবী লীগ খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোল্লা সামছুর রহমান (শাহীন), সাধারণ সম্পাদক মো. অহিদুজ্জামান লাবু, জ্যেষ্ঠ সহ-সভাপতি তপক ম-ল (তপু), সহসভাপতি মো. বাহাদুর শেখ, ড. বায়েজিদ মোড়ল, শেখ তুহিনুল ইসলাম, কাজী তারিক আহমদ, বুদ্ধদেব হালদার জুয়েল, বিকাশ চন্দ্র বিশ্বাস, রাশিদুল হাসান রাজা, মো. রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক শারমিন সুলতানা, শেখ সরোয়ার হোসেন, অর্থ সম্পাদক শেখ শাকিল হোসেন, দপ্তর সম্পাদক এসএম হাফিজুর রহমান লিপু, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হুদা, গোবিন্দ রায়, মো. মুরাদ হোসেন, শেখ ইফতেখার হাসান বাপ্পি, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক জুলফাত উল্লাহ আগা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এনামুল হাসান শিপার, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক মো. তারেক বিশ্বাস, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম আছাদুজ্জামান, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মুহাম্মাদ হাসান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গাজী রকিব উদ্দীন সোহাগ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক রবীন্দ্রনাথ বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ জলিল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সমিত দেব রায়, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদক মোদাচ্ছের আলী মাস্টার, মহিলা বিষয় সম্পাদীকা বুলু রাণী ম-ল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তপন কুমার পাল, উপদপ্তর সম্পাদক শেখ ওবায়দুর রহমান, উপযুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী টিপু, উপমহিলা বিষয়ক সম্পাদীকা সঞ্চিতা রায়, কামরুল হাসান চাঁন, শাহারিয়ার খোকন, সাগর কুমার নাগ, সিরাজুল ইসলাম বেপারী, রিফাতুল জান্নাত, পূর্ণিমা ম-ল প্রমূখ।

আশাশুনি উপজেলা চেয়ারম্যানের সুস্থতা কামনা

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিমসহ তার পরিবারের সুস্থতা কামনা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়াামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম ও তার পরিবারের সকল সদস্য অসুস্থ হয়েছেন। তারা সবাই চিকিৎসাকের অধীনে চিকিৎসাধীন রয়েছেন। তাদের সকলের সুস্থতা কামনার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ জানান হয়েছে।

আশাশুনিতে ভিটামিন এ+ ক্যাম্পেইন সফল করতে সভা

আশাশুনি প্রতিনিধি

জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন সফল করতে এক প্রস্তুতিমূলক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১১টি ইউনিয়নে একযোগে জাতীয় ভিটামিন এপ্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইন শতভাগ সফল করার লক্ষ্যে মাঠ পর্যায়ে কর্মরত সকল স্বাস্থ্য কর্মীদের নিয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।

বুধহাটায় রাস্তা করার নামে খোড়খুড়ি, ভোগান্তি চরমে

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় গুরুত্বপূর্ণ সড়ক নির্মানের নামে খুড়ে রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী ও অফিসে আগত ব্যক্তিবর্গ। আশাশুনি সাতক্ষীরা সড়কের বুধহাটা ঘোষপাড়া এলাকার কাছ থেকে বুধহাটা ইউনিয় ভূমি অফিস, বুধহাটা দ্বাদশ শিব কালী মন্দির, বুধহাটা কাছারী বাড়ী পূজা মন্দির, বুধহাটা সূবর্ণ বনিক পাড়া পূজা মন্দির, বুধহাটা বাজারে যাতয়াতের সড়কটি খুবই গুরুত্বপূর্ণ।  সড়ক দুইটি দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী যাতায়াত করে থাকে। এছাড়া অতীব জরুরী ইউনিয়ন ভূমি অফিসে যাতয়াতের একমাত্র পথ এটি। সড়ক নির্মানের নামে প্রায় একমাস আগে থেকে সড়কে মাটি খোড়ার বা কাটার কাজ শুরু করা হয়। সড়কের মাটি কেটে বড় গর্তের সৃষ্টি করা হয়েছে। কিন্তু বর্ষা মৌসুমে বৃষ্টির পানি সড়ক থেকে নেমে যাওয়ার কোন বিকল্প ব্যবস্থা করা হয়নি। ফলে পুরো সড়ক জুড়ে পানিতে টইটম্বুর করছে। যানবাহন চলাচল পড়ে খাক, পায়ে হেটে চলাও সম্ভব নয়। তাই হাটু পানিতে অতিকষ্টে ভোগান্তি মাথায় নিয়ে এলাকার মানুষ ও অফিসে আগতরা বাধ্য হয়ে যাতয়াত করছেন। ভুমি অফিসের সম্মুখেই আশাশুনির প্রাচীন দুর্গা মন্দির। হিন্দু সম্প্রদায়ের দুর্গা পুজা আর কয়েকদিন বাকী রয়েছে। যেখানে কয়েক দিন পর শুরু হবে শারদীয় দূর্গা পুজা। সড়কটি দিয়ে সর্ব সাধারণের পাশাপাশি যাতায়াত করবে মন্দিরের পুজারী ও ভক্তবৃন্দ। সড়ক দু’টি যদি এভাবেই বেহাল অবস্থায় পড়ে থাকে মন্দির ও ভুমি অফিসে আগত ব্যক্তিদের ভোগান্তির অন্ত থাকবে না। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দুর্ভোগ লাঘবের ব্যবস্থা গ্রহনে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় তিন নেতাকে জেলা বিএনপির অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে খুলনার তৈয়েবুর রহমান, মোঃ জামাল তালুকদার এবং একরামুল হক হেলাল নেতৃত্ব লাভ করায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন খূলনা জেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন এস এম মনিরুল হাসান বাপ্পী, হাফিজুর রহমান, ইবাদুল হক রুবায়েদ, মতিয়ার রহমান বাচ্চু, আতাউর রহমান রনু, এম এ মান্নান, গোলাম মোস্তফা তুহিন, খান ইসমাইল হোসেন,  আজিজুল ইসলাম, সেতারা সুলতানা, হিরু মল্লিক, রফিকুল ইসলাম বাবু, বিকাশ মিত্র, জাভেদ মল্লিক, সরদার আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আব্দুল মালেক, সাহাবুদ্দিন ইজারাদার প্রমুখ।

যশোরে ১৬০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-৩

যশোর অফিস

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকসদল শুক্রবার বিকেলে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্টের অদূর থেকে প্রাইভেট বহনকারী ১৬০ বোতল ফেনসিডিলের চালান উদ্ধার করেছে। এ সময় প্রাইভেট চালকসহ তিনজনকে গ্রেফতার করেছে। এরা  হচ্ছে, ঢাকা ডিএমপি এলাকার গেন্ডারিয়া থানার ২৯/এ/৪৬/১- ফায়ার সার্ভিস ম্যাজিষ্ট্রেট নুরুল হক এর বাড়ির ভাড়াটিয়া আবুল কাওসারের ছেলে কামরুল হাসান ওরফে রবিন, একই থানার গেন্ডারিয়া হাইস্কুল সংলগ্ন জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া মঈন উদ্দিনের ছেলে জিসান ও প্রাইভেট চালক মাগুরা জেলার সদও উপজেলার চাঁদপুর দক্ষিণপাড়া গ্রামের বর্তমানে ডিএমপি এলাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মৃধাপাড়া মন্টু মিয়ার বাড়ির ভাড়াটিয়া গোলাম নবীর ছেলে বকুল হোসেন। এ সময় তাদের অপর সহযোগী জামাল নামে এক যুবক পালিয়ে গেছে। এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় মাদক আইনে শনিবার রাতে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ সোমেন দাসের নেতৃত্বে ডিবি’র একটি চৌকসদল শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্টের অদূরে অবস্থান নেয়। এসময় বেনাপোল থেকে আসা টয়োটা প্রবক্স (ঢাকা মেট্টো খ-১২-৩২৪০) নাম্বারের প্রাইভেট কার থামার সংকেত দেয়। বিকেল পৌনে ৫ টায় প্রাইভেট কারটি থামানোর সাথে সাথে প্রাইভেট কারের মধ্যে থাকা জামাল দ্রুত কৌশলে পালিয়ে গেলেও প্রাইভেট কারের চালকসহ উক্ত তিনজনকে গ্রেফতার করে। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে প্রাইভেটের পিছনে রাখা প্লাস্টিকের বস্তায় রাখা ১৬০ বোতল ফেনসিডিল রয়েছে। তাদের দেওয়া তথ্য মতে প্রাইভেট কারের মধ্যে রাখা ফেনসিডিল জব্দ করে। পরে গ্রেফতারকৃতদের ডিবি অফিসে নিয়ে রাখা হয়। শনিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

যশোরে করোনা পজিটিভ রোগীর সংখ্যা কমছে: ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত ১৫,মোট আক্রান্ত ৩৮৫৩জন

কে এম রফিক, যশোর

যশোরে সংক্রমন করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা দিনদিন কমতে শুরু করেছে।  শনিবার ২৬ সেপ্টেম্বর নতুন করে যশোর জেলায় ১৫ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৩৮ শতাধিক। এর মধ্যে মারা গেছে ৪৫জন। সুস্থ্য হয়েছেন ২৭৯৪জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন শনিবার সকালে যশোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান,শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ৭৫টি নমুনার রিপোর্ট প্রেরণ করেন। এর মধ্যে ১৫ জনের শরীরে করোনা পজিটিভ। পজিটিভ রোগীদের মধ্যে যশোর সদর উপজেলায় ১২জন, অভয়নগর,মণিরামপুর ও শার্শা উপজেলায় ১জন করে রয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্রে আরো বলা হয়েছে,শনিবার যশোর জেলা থেকে ৭৬ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পাঠানো হয়েছে। শুক্রবার যশোর জেলা থেকে ১০ টি নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। এ যাবত যশোর জেলা থেকে ১৫ হাজার ২শ’ ৭৮ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ১৪ হাজার ৮শ’ ৯৬ জনের নমুনার রিপোর্ট প্রেরণ করে। এর মধ্যে ৩ হাজার ৮শ’ ৫৩ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। এর মধ্যে ৪৫ জন মারা গেছে। সুস্থ্য হয়েছেন ২ হাজার ৭শ’ ৯৪জন। শনিবার পর্যন্ত রিপোর্ট পেন্ডিং রয়েছেন ৩শ’ ৮২জন।

যশোরে বঙ্গবন্ধুর ম্যুরালে মুক্তিযুদ্ধ মঞ্চের শ্রদ্ধাঞ্জলি

যশোর অফিস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চ যশোর জেলা শাখার নেতৃবৃন্দ। শনিবার নবগঠিত কমিটির সভাপতি মাহবুব আলম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক এহসানুল করিম রহমানের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এই শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ যশোর জেলা কমিটির সহ-সভাপতি হুমায়ন কবীর মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী রাইয়ান মৌমন, সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম রাকিব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল কাদের, যশোর পৌর ছাত্রলীগের সদস্য তছিকুর রহমান রাসেল প্রমুখ।

এর আগে চলতি মাসের শুরুতে মুক্তিযুদ্ধ মঞ্চ যশোর জেলা শাখার কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন এই কমিটির অনুমোদন দেন।

যশোরে ট্রেনের ধাক্কায় মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু

যশোর অফিস

যশোরে রেলের ধাক্কায় জনি হোসেন(৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন৷ শুক্রবার সন্ধ্যায় শহর তলীর খয়েরতলা এলাকায় এদূর্ঘটনা ঘটে৷ নিহত মানসিক প্রতিবন্ধী শহর তলীর ধর্মতলা এলাকার শেখ ফিরোজের ছেলে। নিহতের ভাই রকি হোসেন সাংবদিকদের জানান, নিহত জনি একজন মানসিক প্রতিবন্ধী বাড়ির কাউকে কিছু না বলে শহর তলীর খয়েরতলা এলাকায় যায়। শুক্রবার সন্ধার দিকে রেলের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানিয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে। চিকিৎসাধিন অবস্থায় রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এস আই) ইদ্রিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন থানায় জিডি নেওয়া হয়েছে। জিডি মুলে তার ময়না তদন্ত সম্পুন্ন করা হয়েছে।

যশোরে করোনা উপসর্গে শিশুসহ দুইজনের মৃত্যু

যশোর অফিস

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মুুকিত ইসলাম (১৫) নামে এক শিশু ও সমির মোল্যা( ৮৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার সন্ধায় ও শুক্রবার  ভোরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দু’জন মারা যায়। মুকিত ইসলাম যশোরের মণিরামপুর উপজেলার হালসা গ্রামের রবিউল ইসলামের ছেলে এবং সমীর মোল্য মাগুরার শালিখা উপজেলার মৃত পাঁচু মোল্যার ছেলে।

হাসপাতাল সুত্রে জানা যায়  মুকিত জ্বর ও শ্বাষ কষ্ট নিয়ে শুক্রবার রাত নয়টার দিকে হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোর চারটার দিকে মারা যায়। নিহত সমিরের স্বজন রফিকুল ইসলাম জানান, গত সাতদিন ধরে ওই বৃদ্ধ জ্বরসহ নানা শারীরিক সমস্যা নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হয়। দুপুর পৌনে একটার দিকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধা সাড়ে ছয় টায় তিনি মারা যান।এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ। ডা. আরিফ আহম্মেদ জানান, মুকিত ইসলাম ও সমির করোনার সব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যায়। স্বাস্থ্যবিধি মেনে স্বজনদের কাছে শনিবার তাদের লাশ হস্তান্তর করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

মোরেলগঞ্জের বহরবুনিয়ার মানুষ বেড়িবাঁধ না থাকায় ভোগান্তিতে

বাগেরহাট প্রতিনিধি

বহরবুনিয়া ইউনিয়ন পানগুছি ও কেওড়া নদী সংলগ্ন এই ইউনিয়নের অবস্থান।বেড়িবাঁধ না থাকায় ভোগান্তিতে বহরবুনিয়ার মানুষ। ৩৮ বর্গ কিলোমিটার আয়তনের এই ইউনিয়নে প্রায় ৩৬ হাজার মানুষের বসবাস। ইউনিয়নের বুক চিরে বয়ে গেছে ৬৭টি ছোট-বড় খাল। এসব বর্ণনায় মতে হতে পারে কতই না শান্তিতে আছে এই ইউনিয়নবাসী। কিন্তু দুর্ভোগের শেষ নেই বহরবুনিয়াবাসীর। নদীবেস্টিত ইউনিয়ন হওয়া সত্বেও ঝড়, জলোচ্ছ্বাস ও লবণ পানির প্রবেশ টেকাতে এই ইউনিয়নের জন্য নেই কোনো বেড়িবাঁধ। ফলে জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে বেঁচে থাকতে হয় ইউনিয়নবাসীকে। প্রতিবছর কয়েকবার জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে ভাসেন স্থানীয়রা। জোয়ারের পানি একটু বেশি হলেই রাস্তা-ঘাট, বাজার ও বাড়ি-ঘর তলিয়ে যায় বহরবুনিয়াবাসীর। দীর্ঘদিনের এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে বার বার আবেদন করলেও কোনো উপকার হয়নি এদের। তবে বহরবুনিয়াসহ কয়েকটি ইউনিয়নের মানুষকে ঝড় জলোচ্ছ্বাস ও লবণ পানির হাত থেকে রক্ষার জন্য একটি বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদুজ্জামান খান।

স্থানীয়রা জানান, স্বাধীনতা উত্তর বাংলাদেশের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়ন ও জনগণের জান মালের নিরাপত্তার জন্য উপকূলীয় জনপথে বেড়িবাঁধ নির্মাণ করেছে সরকার। কিন্তু নদী সংলগ্ন হওয়া সত্বেও অনেক ইউনিয়নে বেড়িবাঁধ হয়নি। স্থানীয় মো. মাসুদ শিকদার বলেন, আমরা বিচ্ছিন্ন একটি এলাকায় বসবাস করি। রাস্তা-ঘাট নেই। ভাল স্কুল-কলেজ নেই। নেই হাসপাতাল ও নিত্য প্রয়োজনীয় বাজারের জন্য আধুনিক মার্কেট। এরপরেও বাপ দাদা এখানে বসবাস করেছেন তাই আমরাও আছি। তবে এই ইউনিয়নের মানুষদের রক্ষার জন্য বেড়িবাঁধ নির্মাণ না করা হলে একসময় ইউনিয়ন ছেড়ে বেশিরভাগ মানুষ অন্যত্র পাড়ি জমাবেন। বহরবুনিয়া ইউনিয়নের ওষুধ ব্যবসায়ী সোহাগ বলেন, আমরা দেশের একটি দ্বীপ ইউনিয়নে বসবাস করি। এই ইউনিয়নের চারপাশেই নদী। নদীর পানি থেকে রক্ষার জন্য আমাদের ইউনিয়নে কোনো বেড়িবাঁধ নেই। ইউনিয়ন থেকে কোথাও যেতে হলে নৌকা বা ট্রলারই একমাত্র ভরসা। ইউনিয়নের অভ্যন্তরের রাস্তা-ঘাটও অনেক খারাপ।

নুরুল ইসলাম, হাবিবুর রহমান, সুলতান মিয়াসহ কয়েকজন বলেন, আমাদের এলাকার নদী খালে বছরের বেশিরভাগ সময় লবণ পানি থাকায় এখানে ধানসহ তেমন কোনো ফসল হয় না। ফলে বেশিরভাগ মানুষই মাছ চাষ ও নদী খালে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে। কিন্তু জোয়ারের পানিতে এবং প্রাকৃতিক জলোচ্ছ্বাসে মাছের ঘেরও ভেসে যায়। আসলে আমাদের বিপদের কোনো শেষ নেই।

বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার রিপন হোসেন বলেন, যুগ যুগ ধরে জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে জীবন চলছে আমাদের। উপজেলা ও জেলা শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ট্রলার ও নৌকা। অসুস্থ মানুষদের চিকিৎসার জন্য নিতে হয় উপজেলা বা জেলা সদরের হাসপাতালে। মুমূর্ষু রোগীদের ক্ষেত্রে অনেক ঝুঁকির মধ্য দিয়েই নিয়ে যেতে হয়। তারপরও ঘটে মৃত্যুর ঘটনা। বিভিন্ন কারণে স্বাধীনতার পর থেকে আমাদের এই ইউনিয়নে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আজ বিংশ শতাব্দীতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যার কাছে আমরা ইউনিয়নের জন্য একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানাই। তাহলে লবণ পানির অত্যাচার ও ঝড় জলোচ্ছ্বাসের হাত থেকে আমরা রক্ষা পাব।

রামপালে অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কৃষ্ণ শিউলির মৃত্যুতে শোক

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

রামপাল উপজেলার শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় এর অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কৃষ্ণ শিউলি (৮৪) শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় পরলোক গমন করেন (দিব্যান লোকান স্ব গচ্ছতু )। পারিবারিক সূত্রে জানা যায়, বিমল কৃষ্ণ শিউলি হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা নার্গিস মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় মারা যান। তার মৃতদেহ পারিবারিক সমাধিস্থলে সমাধিস্থ করা হয়। এর আগে তিনি বেশ কয়েকবার ব্রেইন স্ট্রোক করছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে  ১মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। স্বর্গীয় বিমল কৃষ্ণ শিউলির মৃতদেহ শেষকৃত্তে রাজনৈতিক নেতৃবৃন্দউপস্থিত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সহ সর্বস্তরের মানুষ।

মোড়েলগঞ্জে সুবিধাবঞ্চিতদের স্বাস্থসেবা বিষয়ে জনপ্রতিনিধিদের সমন্বয় সভা

আরিফুল ইসলাম আরিফ, মোড়েলগঞ্জ:

বাগেরহাটের মোড়েলগঞ্জে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা প্রকল্পের আওতায় মা, শিশু স্বাস্থ্য ও প্রজনন স্বাস্থ্যের উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. আলহাজ¦ শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। বেসকারি সংস্থা আইপাস বাংলাদেশ ও ইএইচডি প্রোজেক্টের সহায়তায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলদার হোসেন, উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. খালিদ কবির,  ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান লাল, এইচএম মাহামুদ আলী,  প্রেস কাব সভাপতি মেহেদী হাসান লিপন, সংস্থার কো-অর্ডিনেটর প্রনব কুমার দাস, রুরাল হেলথ কো-অর্ডিনেটর হারুন অর রশিদ প্রমুখ। বিষয় ভিত্তিক আলোচনা করেন, আইপাস এর কর্মকর্তা ড. হৈমন্তী মজুমদার ও ড. জিন্নাত আরা এ্যানি।  সভায় উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র ও কমিউনিটি কিনিক এর সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা, সমস্যা ও অন্তরায় বিষয় নিয়ে বক্তরা আলোচনা করেন।

খানজাহান আলী থানা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা

ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি

খানজাহান আলী থানা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়ন ২৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় ফুলবাড়ীগেট জনতা মার্কেটে সংগঠনের নিজস্ব কার্যালয়ে মতবিনিময় সভা ও সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মহসিনের সঞ্চালনায় বক্তৃতা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ নুর আলম, কোষাধ্যক্ষ এম এ বারী, প্রচার সম্পাদক এ বি এম  ইশরাকুল হক, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ সাহাবুদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভা ও করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।