Home আঞ্চলিক খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

খুলনায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ১০

18

স্টাফ রিপোর্টার

মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ৯৩০ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ৪ বোতল ফেন্সিডিলসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর রূপসা শশানঘাটস্থ মাছ বাজার এলাকার বাদল শিকদার এর ছেলে মো. বাধন শিকদার (১৬) ও  ইলিয়াছ গাজীর ছেলে মো. সুজন গাজী (১৬), উত্তর কাশিপুর বাইতিপাড়ার রুস্তম আলীর ছেলে মো. শাওন (২০), পশ্চিম বানিয়াখামার হাফিজিয়া মাদ্রাসা এলাকার রোমানিয়া শেখ এর ছেলে শেখ তৈয়ব আলী পর্বত (২৮), টিএসসি এর মোড়ের বেলায়েত গাজীর ছেলে মো. ওলিউর রহমান গাজী (৩৪), ৩৭১ খানজাহান আলী রোডস্থ ফেরিঘাট মোড়ের মো. আনজুম এর ছেলে ৬) মো. হোসেন ওরফে সনু (৩৫), খালিশপুর ১নং বিহারী ক্যাম্পের মৃত. বশির আহম্মেদ এর ছেলে মো. নাদিম হোসেন (৩০) ও ইদ্রিস আলী শেখ এর ছেলে  মো. নূর ইসলাম শেখ (৩৩), দৌলতপুর কবির বটতলা লুৎফর এর বাড়ীর ভাড়াটিয়া বাবুল আলীর ছেলে মো. মুন্না বিহারী (৩৮) ও উত্তর কাশিপুর মোকছেদ মুন্সি ছেলে রিয়াজ মুন্সি (২০)। 

কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) কানাই লাল সরকার জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মহানগর পুলিশ। এসময় ৯৩০ গ্রাম গাঁজা, ৪৫ পিস ইয়াবা ও ৪ বোতল ফেন্সিডিলসহ ১০ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ৭টি থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

নগর ডিবির অভিযানে ৪৫০০ পিচ ইয়াবাসহ ০১ গ্রেফতার

স্টাফ রিপোর্টার

খানজাহান আলী থানাধীন গিলাতলা মাতমডাঙ্গা ল্যাটেক্সের গেট এলাকায় অভিযান চালিয়ে ৪৫০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক ব্যবসায়ী হলেন খানজাহান আলী থানাধীন গিলাতলা মাতমডাঙ্গা ২নং কলোনীর সিম্মির বাড়ীর ভাড়াটিয়া নেয়ামুল হোসেন খোকননের ছেলে মো. আনোয়ার হোসেন (৩১)। 

নগর ডিবি জানায়, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খানজাহান আলী থানাধীন গিলাতলা মাতমডাঙ্গা ল্যাটেক্সের গেট এলাকায় অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় ল্যাটেক্সের গেট সংলগ্ন আনোয়ারের কাঁচামালের দোকানের সামনে ৪৫০০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

জিরোপয়েন্টে মাদকসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার

নগরীর লবণচরা ধানাধীন জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৮বোতল ফেনসিডিল ও ৫শ’গ্রাম গাঁজাসহ ৩মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করেছে লবণচরা থানা পুলিশ। গতকাল শনিবার দুপুর সোয়া ১টায় ও বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর বিকে মেইন রোডের মৃত. আব্দুল হাকিম শেখের ছেলে জাহাঙ্গীর আলী, পৈপাড়ার মৃত. এস এম মোফাজ্জেল হোসের  ছেলে তরিকুল হাসান ও দিঘলিয়ার দেয়াড়ার পশ্চিম পাড়ার মৃত. দুলাল হাওলাদারের ছেলে ইমরান হাওলাদার।

লবণচরা থানা অফিসার ইনচার্জ সমীর কুমার সরকার জানান, গতকাল শনিবার দুপুর সোয়া ১টার দিকে জিরোপয়েন্ট এলাকা থেকে সাতক্ষীরা থেকে পায়ে  বোঁধে নিয়ে আসা ৮ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলী ও তরিকুল হাসানকে গ্রেফতার করা হয়। বিকেল সাড়ে ৪টায় একই স্থান থেকে ৫শ’ গ্রামসহ ইমরান হাওলাদারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।