- তথ্য বিবরণী
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে খুলনা মেট্রোপলিটন এলাকাধীন ৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিছু আদেশ জারী করেছেন।
পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন পরীক্ষাকেন্দ্রের চারদিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা তার বেশি ব্যক্তি একসাথে ঘোরাফেরা ও মিছিল করতে পারবেন না। পরীক্ষাকেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি বিষ্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন বস্তু বহন করতে পারবেন না এবং কেউ কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দিয়ে উচ্চস্বরে কোন শব্দ করতে পারবেন না। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কেএমপি এলাকায় এবারে মোট ৩৩টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২ ফেব্রুয়ারি থেকে খুলনায় মাসব্যাপী বইমেলা
- তথ্য বিবরণী
আগামী ২ ফেব্রুয়ারি (রবিবার) থেকে খুলনায় বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে মাসব্যাপী ‘মুজিববর্ষ একুশে বইমেলা’ অনুষ্ঠিত হবে। বইমেলার এবারের স্লোগান ‘পড়ব বই, গড়ব দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’।
খুলনা জেলা প্রশাসনের আয়োজনে ২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় বইমেলায় উদ্বোধন করবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
- ২ ফেব্রুয়ারি জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হবে
তথ্য বিবরণী
আগামী ২ ফেব্রুয়ারি খুলনায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হবে। দিবসটি উপলক্ষে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে ২ ফেব্রুয়ারি সকাল নয়টায় শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে খুলনা কালেক্টরেট চত্ত্বরে এসে শেষ হবে এবং পরে একই স্থানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’।









































