তেরখাদা উপজেলার সাবেক শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম গুরুতর অসুস্থ : দোয়া কামনা
স্টাফ রিপোর্টার
খুলনা জেলার তেরখাদা উপজেলার সাবেক শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে নগরীর ময়লাপোতা মোড়স্থ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর মনিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সেখান থেকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালের চিকিৎসক কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. এনামুল কবীরের তত্তাবধায়নে চিকিৎসা চলছে। এখানে তার কিডনি ডায়ালোসিস করা হচ্ছে ।
শেখ মনিরুল ইসলাম ১৯৬০ সালের ৩০ অক্টোবর বাগেরহাট জেলার শিংড়াই গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মাস্টার শেখ আকবর আলী। মাতার নাম শরীফা বেগম। সাত ভাই-বোনের মধ্যে তিনি সকলের বড়। তিনি খুলনার সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড এবং খুলনা সিটি ‘ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে তিনি খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। এর আগে ২০০৬ সালের তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তি জীবনে তিনি এক মেয়ে ও দুই ছেলে সন্তানের জনক। শেখ মনিরুল ইসলাম বাংলাদেশ বেতার খুলনার একজন নিয়মিত কবি ও কথক। এছাড়া বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ বিষয়ক অনুষ্ঠানের নিয়মিত আবৃত্তিকার। তার লেখা প্রবন্ধ ও কবিতা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। তিনি পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।
রিজিয়া নাসের এর সুস্থতা কামনা বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাউদ্দিন জুয়েল এমপি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল, নৌ পরিবহন ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু’র মা রিজিয়া নাসের বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ আরিফ, উর্দ্ধতন সহ-সভাপতি আলহাজ্ব ইমতিয়াজ আলি খোকন, সহ-সভাপতি জি এম মহিউদ্দিন, কাউন্সিলর মাজেদা খাতুন, কবি সৈয়দ আলি হাকিম, এ্যাডভোকেট কাজী আমিনুল ইসলাম মিঠু, শেখ হেদায়েত হোসেন হিদু ও ডা. আব্দুস সালাম, সাধারণ সম্পাদক এস এম মাহবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলি, এস এম মিজানুর রহমান, মো. মনির হোসেন ও এম এ জলিল, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, ধর্ম বিষয়ক সম্পাদক মুন্সি আহমেদ হোসেনসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় হারুন-অর-রশিদ(৫০) নামের এক সুপারী ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার মাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক মাহেন্দ্র চালক মাসুদ আলীকে আটক করেছে পুলিশ। আটক মাসুদ আলী সদর উপজেলার চর গ্রামের আমীর আলীর ছেলে। নিহত হারুন-অর-রশিদ বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর গ্রামের মৃত মোতালেব শেখের ছেলে। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম জানান, হারুন-অর-রশিদ মাজার এলাকায় দাঁড়িয়েছিল। এসময় একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। মাহেন্দ্রের ধাক্কায় হারুণ গাছের সাথে আছড়ে পরে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় হারুণ অর রশীদকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। এঘটনায় মাহেন্দ্র চালক মাসুদ আলীকে আমরা আটক করেছি।
সাতক্ষীরায় মাটির রাস্তা পাকা করন কাজের উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা ভোমরা এলাকায় গ্রামীন মাটির রাস্তাসূমহ টেকসই করনের লক্ষে হেরিংবোন (এইচবিবি) প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ দেশে অনেক বেশি উন্নয়ন করেছে। যা অতীতে এত উন্নয়ন হয়নি। শহরের সকল সুবিধা গ্রামে পৌছে দিতে জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর। শহরের সকল সুবিধা পাবে গ্রামের মানুষ। যোগাযোগ থেকে শুরু করে শতভাগ বিদ্যুতায়ন হয়েছে। দেশের উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগিতা থাকতে হবে। তিনি আরও বলেন, ৭৭ লক্ষ টাকা ব্যয়ে ভোমরা ইউনিয়নের গাংনিয়া ব্রিজ গুচ্ছ গ্রামের মোড় হতে শ্রীরামপুর অভিমুখে ১৫০০.০০ মিটার নতুন নির্মিত হেরিং বন্ড রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। এর ফলে ভোমরা ও শ্রীরামপুরসহ কয়েকটি গ্রামের মানুষ উপকৃত হবে। এই সড়কের বাকি সাড়ে ৩ কিলোমিটার রাস্তা পাকাকরন করার আশ^াস প্রদান করেন এমপি রবি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প বজ্রপাত নিরোধের লক্ষ্যে রাস্তার দু’পাশে তালের বীজ বপন করেন এমপি রবি। এসময় দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রামপালে যুবলীগের বর্ধিত সভায় সিটি মেয়র
আজ যারা আওয়ামীলীগের দায়িত্বশীল পদে আছেন তারাই একদিন যুবলীগে ছিলেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র সাবেক মন্ত্রী তালুকদার আব্দুল খালেক বলেছেন যুবলীগকে নিশ্চিহ্ন করতে প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনিকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পবিবারের সদস্যদের সাথে হত্যা করা হয়। ফজলুল হক মনি আজ বেচে না থাকলেও তার নীতি আদর্শ ধারন করে আজকের যুবলীগ সেদিনের যুবলীগের চেয়ে অনেক শক্তিশালি। তিনি বলেন আওয়ামীলীগের প্রানশক্তি হচ্ছে যুবলীগ। আজ যারা আওয়ামীলীগে দায়িত্বশীল পদে আছেন তারাও একদিন যুবলীগে ছিলেন। লোভ লালসার উর্ধে থেকে নিজেকে দলের জন্য উজার করে দিতে না পারলে একজন সত্যিকার কর্মি হওয়া যায়না। যারা অর্থের লোভে টেন্ডারবাজি, অবৈধ দখল, চাঁদাবাজি সহ অনৈতিক কর্মকান্ডের সাথে নিজেকে জড়িয়ে খবরের শিরোনাম হয় তাদের যুবলীগ করার কোন অধিকার নেই। তিনি বলেন এই সরকারের সময় যুবলীগের কিছু লোভী নেতা বিতর্কিত কর্মকান্ড ঘটিয়ে সরকারকে সমালোচনার মুখে ফেলে দেয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সব বিতর্কিতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যায়কে কখনও প্রশ্রয় দেন না। যারা সরকার এবং দলের ভাবমুর্তি ক্ষুন্ন করবে তাদের আগামী দিনে দলের নেতৃত্বে আনা হবে না। আর যারা নীতি আদর্শ মেনে দলের জন্য কাজ করবে তাদেরকে যথাযথ মুল্যায়ন করা হবে।
তিনি গতকাল ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় রামপাল উপজেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান মো. নুরুল হক লিপনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক সেক্রেটারী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সেক্রেটারী সাবেক ছাত্রলীগ সভাপিত মনির আহমেদ প্রিন্স, মো, নরুন্নবী, মো কাবির মোল্লা, মনিরুজ্জামান, বাকি বিল্লাহ, সাহেদ আলী, দেলোয়ার হোসেন, জাকারিয়া হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি সম্পাদকবৃন্দ । এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যাপক মোল্লা আঃ রউফ ও রামপাল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফ্ফার হোসেন উপস্থিত ছিলেন।
ফুলবাড়ীগেট জামিয়া কারিমিয়া মাদ্রাসার রুমের গ্রীল কেটে চুরি
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেটস্থ জামিয়া কারিমিয় মাদ্রাসার অফিস রুমের জানালার গ্রীল কেটে নগদ ২০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে যায়। মাদ্রাসার মুহতামিম মাওঃ সিরাজুল ইসলাম জানান ২৪ সেপ্টেম্বর মাদ্রাসার ছাত্রদের ছুটি দিয়ে সন্ধার পর অফিস রুমে শিক্ষকদের নিয়ে আলোচনা সভা হয়। সভা শেষে রাত সাড়ে ১০ টায় অফিসরুম গেট তালা দিয়ে মাদ্রাসার সকল শিক্ষক নিজ নিজ বাড়িতে চলে যায়। ২৫ সেপ্টেম্বর ফজরের নামাজ শেষে অফিসরুমে ঢুকে দেখতে পায় সব কিছু এলোমেলো এবং জানালার গ্রীল কাটা। এসময় অফিস রুমের একাউন্টডেক্স ৪টি, ষ্টিল ফাইল কেবিনেট ১টি, কাঠের ফাইল কেবিনেট ১ টি, ষ্টিল আলমিরা ১টি মোট ১৫টি তালা ভেঙ্গে সব কিছু তছনছ করে মাদ্রাসায় রক্ষিত নগদ ২০ হাজার টাকা চোরেরা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় খানজাহান আলী থানার এস.আই রোকনুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করেন এবং থানায় একটি অভিযোগ করার পরামর্শ দেন। এলাকাবাসী জানায় এলাকায় পুলিশি টহল না থাকায় প্রতিনিয়তই চুরি, ছিনতাই, ডাকাতি বৃদ্ধি পেয়েছে।
সড়ক ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের’র সাথে জেলা সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাত
খবর বিজ্ঞপ্তি
শুক্রবার সকাল ১১:০০ টায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকাতে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী জননেতা ওবায়দুল কাদের এর সহিত খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিৎ কুমার অধিকারী সৌজন্য সাক্ষাত করেন। এসময় সড়ক ও সেতু মন্ত্রী সমসাময়িক সময়ে বাংলাদেশ আওয়ামীলীগের খুলনা জেলার রাজনীতি সম্পর্কে ও পাইকগাছা উপজেলা উপ নির্বাচন সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এছাড়া খুলনা জেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটি সম্পর্কে খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিৎ অধিকারী’র সাথে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলাপ আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি অসিত বরণ বিশ^াস সহ বাংলাদেশ আওয়ামীলীগ খুলনা জেলা শাখা ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
রামপালে সরকারী আবাসনের পুকুরের মাছ চুরির অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের সিকিরডাঙ্গার নির্মাণাধীন সরকারি আবাসন প্রকল্পের পুকুর থেকে মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর পক্ষ থেকে আইনগত ব্যাবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে। জানাগেছে, উপজেলার সিকিরডাঙ্গায় নির্মাণাধীন সরকারি আবাসন প্রকল্পের পুকুর থেকে একটি প্রভাবশালী ভূমি দস্যু মাছ ধরে নিয়ে যাচ্ছে এমন খবরের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নির্দেশর পর সদর ইউনিয়ন তহশিলদার শুক্রবার সকালে ঘটনাস্থলে ছুটে যান। এ সময় অফিসের লোকজনের উপস্থিতি টের পেয়ে চোরেরাা মাছ ও জাল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ইউপি সদস্য মোঃ মহিতুর রহমানের ব্যাবহৃত ০১৭১৩-৯১৪৫৪৫ নং মুঠো জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ও আমার পুত্র জাকারিয়া আবাসনের পুকুর থেকে কোনো মাছ ধরিনি এবং জানি না । সদর ইউনিয়ন উপ- সহকারী তহশিলদার সিরাজুল ইসলাম সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পান এবং জানান, মহিতুর মেম্বারের পুত্র জাকারিয়া এক ড্রাম গলদা, দুই ড্রাম রুই, এক ড্রাম কাতলসহ বিভিন্ন প্রজাতির কয়েক ড্রাম মাছ ধরে নিয়ে যায়। এ বিষয়ে মুঠোফোেেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শোভন সরকার এর সাথে কথা হলে সরকারি আবাসন প্রকল্পের পুকুর থেকে মাছ চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। সরকারি স্বার্থ রক্ষায় সব ধরনের ব্যাবস্থা নেয়া হবে, কাউকে ছাড়া হবে না।
বেনাপোলে পৃথক অভিযানে সাড়ে ১২ কেজি গাঁজা ও নারী সহ আটক-২
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলে পৃথক অভিযানে সাড়ে ১২ কেজি গাজা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ও বিজিবি। বৃহস্পতিবার রাত ১০ টার সময় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে নিজ বাড়ি থেকে আফরোজা ও শুক্রবার সকাল ১০ টার সময় সাদিপুর সীমান্ত থেকে কালু মিয়া নামে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক নারী দৌলতপুর গ্রামের আক্তারের স্ত্রী, এবং কালু মিয়া সাদিপুর গ্রামের আবু মোড়লের ছেলে। বেনাপোল পোর্ট থানার এস আই রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে আক্তার হোসেনের বাড়ির ছাদ থেকে একটি হাড়ির মধ্যে থেকে গাজা উদ্ধার হয়। ওই হাড়িতে ভারত থেকে গাজা এনে রৌদ্রে শুকানো হচ্ছিল। হাড়িতে আনুমানিক ৩ কেজির মত গাজা আছে বলে তিনি জানান। অপরদিকে বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন বলেন, ভারত থেকে গাজা নিয়ে আসার সময় সাদিপুর সীমান্তের পোঁতা পোষ্ট থেকে কালু মোড়লকে সাড়ে ৯ কেজি গাজা সহ আটক করা হয়। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় আওয়ামীলীগ নেতা সেলিম বলেন আক্তারকে না পেয়ে পুলিশ তার স্ত্রীকে নিয়ে গেছে। আমি বার বার আক্তারকে ফোন করে পুলিশের কাছে আতœসমার্পন করতে বললে ও সে আসে নাই। পরে পুলিশ বাধ্য হয়ে তার স্ত্রীকে নিয়ে গেছে। মামলার তদন্তকারী অফিসার এস আই মোস্তাফিজুর রহমান বলেন, দৌলতপুর থেকে উদ্ধারকৃত গাজা মামলায় দুই জন আসামির মধ্যে আফরোজার স্বামী আক্তার হোসেন পলাতক রয়েছে। বেনাপোল পোর্ট থানার ওসি গাজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন পুলিশ ও বিজিবি কর্তৃক আটক আসামিকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় উপ-নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টুর গণসংযোগ
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায়য় উপ-র্নিবাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু সাবেক সংসদ সদস্য মরুহুম এ্যাড. শেখ মোঃ নূরুল হক, সাবেক আ’লীগের সভাপতি শেখ বেলাল উদ্দীন বিলু, স,ম ওমর অলী, সরদার নূর আলী, গাজী নজরুল ইসলামের কবর জিয়ারাতের মধ্যে দিয়ে নির্বাচনের প্রচার প্রচারনার, গণসংযোগ শুরু করেছেন। শুক্রবার দিনভোর এ গনসংযোগে ও কবর জিয়ারতে উপস্থিত ছিলেন, খুলনা জেলা স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহিদুল্লাহ, নির্মল অধিকারী, সৈয়েদুর রহমান সরদার, প্রভাষক ময়নূল ইসলাম, জগদিশ রায়, আকরামুল ইসলাম, শেখ জিয়াদুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ, আমিনুর রহমান লিটু, গাজী শহিদুল ইসলাম, অনিমেশ মন্ডল, ইদ্রিস আলী, দিপংকর মন্ডল, রায়হান পারভেজ রনি, সাহিন শাহা বাদশা, রাসেল, সালাউদ্দীন, শাহিনুর রহমান প্রমুখ। চাঁদখালী ইউনিয়নে গনসংযোগে উপস্থিত ছিলেন, আলহাজ্ব মুনছুর আলী গাজী, রব্বানী শেখ, জি মোরশেদ বাউলী, নূরুল ইসলাম, আঃ করিম মোড়ল, সুব্রত মন্ডল, আলামীন গাজী, হারান চন্দ্র অধিকারী, অঃ গফুর।
২৭ সেপ্টেম্বর ডিসি অফিস ঘেরাও কর্মসূচি সফলের লক্ষ্যে গণসংহতি আন্দোলনের কর্মীসভা
খবর বিজ্ঞপ্তি
পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ আহুত ২৭ সেপ্টেম্বর খুলনা ডিসি অফিস ঘেরাও কর্মসূচি সফলের লক্ষ্যে গণসংহতি আন্দোলন, খুলনা জেলা কমিটির এক কর্মীসভা শুক্রবার বিকেল ৫টায় খালিশপুরে অনুষ্ঠিত হয়। কর্মীসভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক মুনীর চৌধুরী সোহেল এবং সঞ্চালনা করেন সদস্য মোঃ আল আমিন শেখ। কর্মীসভায় বক্তব্য রাখেনÑমোঃ অলিয়ার রহমান, মোঃ আলমগীর হোসেন লিটু, আনোয়ার হোসেন, কাজী মাহমুদ মিণ্টু, রুস্তম আলী মোল্লা, শ্রমিক নেতা মোঃ নূরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, দুর্নীতি ও ভুলনীতির কারণে পাটকলগুলোতে যে লোকসান হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার তার দায় শ্রমিকদের উপর চাপিয়ে দিয়ে প্রায় ২৬ হাজার কোটি টাকার সম্পদ দেশীয় লুটপাটকারী ও পাটপণ্যের বাজার ভারতের হাতে তুলে দিতেই পাটকলগুলো বন্ধ করেছে। কোনোভাবেই এসব মিল পিপিপি, লীজ বা ব্যক্তিমালিকানায় দেয়া চলবে না। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-এর প্রস্তাবনা অনুযায়ী মাত্র ১২শ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন এবং অবসরপ্রাপ্ত ও কর্মরতসহ সকল শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধ করার জোর দাবী করেন। বক্তারা আগামী ২৭ সেপ্টেম্বর ডিসি অফিস ঘেরাও করার কর্মসূচি সফল করতে শ্রমিকসহ সকলের প্রতি আহ্বান জানান।
ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে রিট পিটিশন দায়ের করা হয়েছে (যার পিটিশন নং-৫৭৪৬/২০২০)। রিটটি দায়ের করেছেন মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক আবু সাঈদ বিশ্বাস। হাইকোর্ট জেলা বাস-মিনিবাস মালিক সমিতির প্রশাসক নিয়োগ কেন অবৈধ ঘোষনা করা হবে না তা জানতে চেয়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ঝিনাইদহ পুলিশ সুপার, সদর থানা অফিসার ইনচার্জকে আগামী ২৮ দিনের মধ্যে কারন দর্শানোর আদেশ দিয়েছেন।
জানা গেছে, গত ২৯ আগস্ট ঝিনাইদহ-২ আসনের এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি উপস্থিত হয়ে দ্বন্দ্ব নিরসনে সমিতির সদস্যদের নিয়ে আলোচনা সভা করেন। পরে সবার মতামতের ভিত্তিতে রোকনুজ্জামান রানুকে সভাপতি ও আবু সাঈদ বিশ্বাসকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। একই সময় ১৮ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। এরপর গঠিত মালিক সমিতির নির্বাচন কমিশনারের অনুরোধে নব-নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি। পরে ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ’র সুপারিশক্রমে গত ১০ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রনালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক অতিরিক্ত সচিব ড.মোঃ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি আদেশে প্রশাসক নিয়োগের অনুমোদন দেন। পরে নির্বাচিত কমিটির সাধারন সম্পাদক বাদী হয়ে হাইকোর্ট বিভাগের একটি রিট পিটিশন দায়ের করেন।
বেনাপোলে অভিনব পন্থায় ডিজেল তেল চোরাচালন হচ্ছে
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বন্দরে বাংলাদেশ ও ভারতের কিছু মুল্যবান পন্য অভিনব পন্থায় চোরাচালানি হচ্ছে। আর এটা হচ্ছে ভারত থেকে আমাদনি পণ্যবাহি ট্রাকের এক শ্রেনীর অসাধু চালক ও হেলপারদের দিয়ে। এরা কোন পণ্যবাহী ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশের আগে তার ট্রাকের চাকায় পুরাতন টায়ার এর বদলে নতুন টায়ার লাগিয়ে আনে। এরপর এখানেই তারা বন্দর এলাকার কয়েকটি চিহিৃত ভলকা নাইজিং দোকানে গাড়ি মেরামত করার ছলে যেয়ে নতুন টায়ার খুলে রেখে পুরাতন টায়ার লাগিয়ে নেয়। এভাবেই তারা বাংলাদেশে ভারতীয় নতুন টায়ার চোরাচালান করছে। এ দিকে তারা যখন বাংলাদেশ থেকে ভারতে ফিরে যায় সে সময় তারা স্থানীয় একটি চিহিৃত চোরাচলান চক্রের কাছ থেকে প্রায়শই বিপুল পরিমান কন্টিনার ড্রাম ভর্তি ডিজেল তেল তাদের ট্রাকের মধ্যে উঠিয়ে ভারতে নিয়ে যায়। এ ভাবে তারা বিপুল বৈদেশীক মুদ্রায় আনা ডিজেল তেল বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যাচ্ছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে বেনাপোল বন্দরের প্রধান সড়ক এর ছোট আঁচড়ার মোড় ও বাইপাস সড়কের ছোট আঁচড়া মোড় সংলগ্ন এলাকায় এই ডিজেল তেল পাচার করার চক্রটি অবস্থান করে। তারা বন্দর এলাকার লতিফ ফিলিং ষ্টেশন, শাহজালাল ফিলিং ষ্টেশন, মিলন তেল পাম্প থেকে বড় বড় কন্টিনারে করে তেল এনে ওই সব জায়গায় লুকিয়ে রেখে এবং সুযোগ বুঝে ওই সব ভারতীয় চোরাচালানি ট্রাক চালকদের গাড়িতে উঠিয়ে দেয়। এ ভাবে ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ এর নাকের ডগায় ডিজেল চোরাচালানের মহোৎসব চললেও কেউ তা প্রতিরোধ করছে না। এদিকে অনেক ভারতীয় চালক আছে যারা নতুন টায়ার পাচার করে নিয়ে আসছে সেই সব গাড়িতে ফেনসিডিল সহ নানাবিধ মাদক দ্রব্য বহন করে নিয়ে আসে। এরপর এ পাশের মাদক চক্রের হাতে তুলে দেয়। যার দুই একটি চালান সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি ) ট্রাক সহ আটক করেছে। এই প্রসঙ্গে ট্রাফিক পুলিশ এর টিএসআই সমর কুমার সমদ্দারকে ফোন দিলে তিনি বলেন এই বিষয়টি সম্পর্কে আমি তেমন কিছু জানি না।
সাতক্ষীরার নাগরিক আন্দোলন মঞ্চ থেকে ১০ বিশিষ্ট ব্যক্তির পদত্যাগ
খবর বিজ্ঞপ্তি
সাতক্ষীরার নাগরিক আন্দোলন মঞ্চ থেকে ১০ বিশিষ্ট ব্যক্তি পদত্যাগ করেন। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১০ বিশিষ্ট ব্যক্তির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক আন্দোলন মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী। সূত্রে প্রকাশ, আমরা নি¤œ স্বাক্ষরকারীগণ নাগরিক আন্দোলন মঞ্চের বর্তমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম কর্তৃক সংগঠনের শৃঙ্খলা বিরোধী ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ, অর্থনৈতিক জবাবদিহিতা না থাকা, আলোচনা ছাড়া অশোভন কর্মসূচী প্রদান, ব্যক্তিস¦ার্থে সংগঠনের নাম ব্যবহার ইত্যাদির মতো কর্মকান্ডে লিপ্ত থাকা এবং সংগঠনের কার্যকলাপ গঠনতান্ত্রিক নিয়মে পরিচালিত না করায় সংগঠনের সাংবিধানিক পদ ও সাধারণ সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ প্রদান করেন। বর্তমানে সংগঠনের কোনো কর্মকান্ডের দায় ১০ বিশিষ্ট ব্যক্তির থাকবে না। বিশিষ্ট ব্যক্তিগণ হলেন- নাগরিক আন্দোলন মঞ্চের সহ-সভাপতি সুধাংশ শেখর সরকার, শেখ ওবায়েদুস সুলতান বাবলু, নিত্যানন্দ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তাফা নুরুল আলম, মাধব চন্দ্র দত্ত, এড. খগেন্দ্রনাথ ঘোষ, আশরাফ কামাল, মো: আনোয়ার জাহিদ (তপন), মো: দিদারুল আলম (হেলাল)।
ইসলামী আন্দোলন খুলনা মহানগরের জরুরী সভা
খবর বিজ্ঞপ্তি
গতকাল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির এক জরুরী সভা পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে কেন্দ্রীয় শূরা সদস্য, নগর সভাপতি মুফতী আমানুল্লাহ ‘র সভাপতিত্বে ও কেন্দ্রীয় শূরা সদস্য নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ মুফতী ইমরান হোসাইন, সহ সাংগঠনিক মোল্লা রবিউল ইসলাম তুষার, সহ প্রচার গাজী ফেরদাউস সুমন, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ দপ্তর মোঃ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক মুক্তিযুদ্ধা জিএম কিবরিয়া, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান, সহ প্রশিক্ষণ মোঃ আব্দুল্লাহ আল নোমান, কৃষি ও শ্রম বিষয়ক আলহাজ্ব আমজাদ হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, মহিলা ও পরিবার বিষয়ক হাফেজ আব্দুল লতিফ, সংখ্যালঘু বিষয়ক আলহাজ্ব আবু তাহের, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি মুফতী আমিরুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নগর সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম প্রমুখ। সভায় আগামী ২৯ সেপ্টেম্বর কেন্দ্রীয় মারকাজ ফজলুল করীম রহ. এর ফাউন্ডেশনের জরুরী সভা সফলের জন্য বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বটিয়াঘাটার হেতালবুনিয়া এলাকায় দিনে দুপুরে ভোগদখলীয় সম্পত্তিতে জোরপূর্বক অনধিকার প্রবেশ
ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা
বটিয়াঘাটার হেতালবুনিয়া এলাকায় দিনে দুপুরে ভোগদখলীয় সম্পত্তিতে জোরপূর্বক অনধিকার প্রবেশ করে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছপালা কর্তন সহ ঘর-দরজা, ঘেরা-বেড়া ও সাইনবোর্ড ভাংচুর করে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী হোগলবুনিয়া এলাকার সুশান্ত বৈরাগীর পুত্র হতদরিদ্র সঞ্জয় বৈরাগী বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে। এজাহার সূত্রে প্রকাশ, উক্ত সঞ্জয় বৈরাগী হেতালবুনিয়া মৌজার সি,এস-৭৫, এস,এ-১২৬ নং খতিয়ানের সি,এস ও এস,এ-২২৮ নং দাগ এর জমির মধ্য হইতে ০.১৩ একর জমি তন্মধ্য হইতে ০.২৯৯ একর জমি বায়না দলিল মূলে দাতার দখল হস্তান্তর পূর্বক তাঁরই পূর্বের তৈরীকৃত ঘর মেরামত করে সীমানা নির্ধারণ, সাইনবোর্ড স্থাপন ও ঘেরাবেড়া দিয়ে ফলজ এবং বনজবৃক্ষ রোপন করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলো। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে হোগলবুনিয়া এলাকার হীরক মল্লিক (৩৫), অসীম মল্লিক (৪৫), হরিচান হালদার (৩৫), সুকৃতি মন্ডল(৪৫), আবির পাল (২৫) ও জলমা চক্রাখালী এলাকার মানষ টিকাদার (৩৮) সহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জন দা, শাবল, রড ও লাঠি-সোঠা নিয়ে তার ভোগদখলীয় সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে ঘর-দরজা, ঘেরা-বেড়া, সাইনবোর্ড ভাংচুর ও গাছপালা কেঁটে ক্ষতি সাধন করতে থাকে। খবর পেয়ে সঞ্জয় বৈরাগী উত্তম বিশ্বাসকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আসামীদের বাঁধা দিলে তাকে কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। প্রতিকার পেতে সঞ্জয় বৈরাগী থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। বিষয়টি নিয়ে হীরক মল্লিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি তার বাবার নামে সম্প্রতি একটি পাওয়ার দলিলমূলে অংশ মোতাবেক দখল বুঝে নিয়েছেন মাত্র। তবে গাছপালা কর্তনের বিষয়টি তিনি এঁড়িয়ে যান। এ ব্যাপারে থানার ওসি মোঃ রবিউল কবির জানান, এ ব্যাপারে থানায় একটি লিখিত এজাহার হাতে পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রূপসায় মোস্তফা রশিদী সুজা কবরস্থানে বৃক্ষরোপন উদ্বোধন
রূপসা প্রতিনিধি
রূপসায় এস এম মোস্তফা রশিদী সুজা কবরস্থানে বৃক্ষরোপনের উদ্বোধন ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় কবরস্থানে অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গির হোসেন মুকুলের সার্বিক তত্ত্বাবধানে এই বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করা হয়। এছাড়া আলহাজ্ব দেলোয়ার হোসেন দিলু’র অর্থায়নে কবরস্থান ও শ্রীরামপুর মাদ্রাসায় তালের চারা লাগানো হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আসাবুর রহমান, এ্যাড:মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইসরাইল শেখ,শরিফুল ইসলাম বাবু, প্রশান্ত দে, কামরুল হাসান শান্ত, দাউদ আলী, শিক্ষক খবির উদ্দিন, উত্তম চাট্টার্জী, আবু তাহের, আমীর আলী, সেলিম শেখ, জহির উদ্দিন পিয়ার, হারুন শেখ, মোম আজাদ,মোজাম্মেল হক, মনিরুল ইটসলাম, ওমর ফারুক, ফ্রেন্ডস সিনিয়র জুনিয়র যুব কাবের সভাপতি এস এম যোবায়ের ও সাধারণ সম্পাদক মোঃ হাসান রশিদসহ কাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শরণখোলায় ঢাকাগামী লঞ্চ-ফেরি চালুর দাবিতে মানববন্ধন
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পযর্ন্ত ঢাকাগামী (রাজধানী) লঞ্চ সার্ভিস ও বলেশ্বর নদীতে ফেরি চালুর দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রেসকাবের সামনে শরণখোলা উপজেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধনে সাংবাদিক, মৎস্যজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, ঢাকা থেকে শরনখোলার রায়েন্দা বাজার ঘাট পর্যন্ত পারমিট থাকা সত্ত্বেও প্রায় একযুগ ধরে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। ফলে ঢাকা ও চট্টগ্রামে কর্মস্থলে ও আবার কেউ কেউ কাজের সন্ধানে যাওয়া নিয়ে নিম্মআয়ের মানুষ দুর্ভোগে পড়েন। এছাড়া কম খরচে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদিসহ বিভিন্ন মালামাল পরিবহনে ব্যবসায়ীরাও পড়েন বিপাকে। এদিকে, রায়েন্দা বাজার থেকে বলেশ্বর নদী পার হয়ে পূর্বপ্রান্তে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া ঘাট।প্রতিদিন সহাগ্রাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খেয়া পারাপার করতে হয়।এই বলেশ্বর নদীতে ফেরি চালু করা হলে বরিশালের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সহজতর হবে।এছাড়া, প্রতিনিয়ত কর্মস্থলে যেতে ও পরিবহনে সুবিধা হবে। তাই সরকারের কাছে বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার পযর্ন্ত ঢাকাগামী লঞ্চ সার্ভিস ও বলেশ্বর নদীতে ফেরি চালুর দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন শরণখোলা উপজেলা কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সম্পাদক রতন দাশ, কমরেড ইউসুফ আলী খান, উপজেলা যুব ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ তালুকদার, সিনিয়র সাংবাদিক শেখ মোহাম্মদ আলী, মাহফুর রহমান বাপ্পি, শাহীন হাওলাদার, উপজেলা মৎসজীবী সমিতির সাধারণ সম্পাদক সোলাইমান ফরাজীসহ প্রমুখ।
সাতক্ষীরায় জলবায়ু সুবিচারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরার শ্যামনগরে তরুণরা জলবায়ু সুবিচারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে । বৈশ্বিক জলবায়ু কার্যক্রম সপ্তাহের অংশ হিসেবে সুইডিস পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের আহবানে সাড়া দিয়ে শুক্রবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়।
ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ, ইয়ুথনেট ফর কাইমেট জাস্টিস, ইসলামি রিলিফ বাংলাদেশ, সিডিও ইয়ুথ টিমসহ বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের অংশগ্রহণে অবরোধ কর্মসূচি সফল করতে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শতাধিক তরুণ জলবায়ু কর্মী একত্রিত হয়। পরে তারা জলবায়ু সুবিচারের দাবি দাওয়া সম্বলিত প্লাকার্ড নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিশ্ব জলবায়ু কর্মসূচি সপ্তাহ উদযাপন কমিটির আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে জলবায়ু ন্যায্যতার দাবিতে বক্তব্য রাখেন, স্বর্ণকিশোরী ঐশয্য কর্মকার মেঘা, যুব সংগঠক মোমিনুর রহমান, জলবায়ু পরিষদের সদস্য শেফালী পারভীন, স্টুডেন্ট সলিডারিটি টিমের রাইসুল ইসলাম, সিডিও ইয়ুথ টিমের সদস্য জান্নাতুল নাইম প্রমূখ।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের মানুষ আজ বিপদাপন্ন। এই বৈশ্বিক সংকট মোকাবেলায় তরুণদের ভূমিকা আরও অর্থবহ করতে জাতীয় পর্যায়ে নীতি নির্ধারণ থেকে শুরু করে তা বাস্তবায়নে তরুণদের সম্পৃক্ত করতে হবে। একই সাথে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রসমূহকে ক্ষতিপূরণে বাধ্য করতে সোচ্চার হতে হবে।
এ সময় ইয়ুথনেট ফর কাইমেট জাস্টিসের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী শাহিন আলম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে গোটা বিশ্ব ঝুঁকির মধ্যে রয়েছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এই ঝুঁকির মাত্রা সবচেয়ে বেশি। বিশ্ব নেতৃবৃন্দ এই বিষয়টি আমলে নিচ্ছে না। জলবায়ু পরির্বতনের ঝুঁকি হ্রাস করতে এসব দেশের ভূমিকা সংকীর্ণ। প্যারিস চুক্তি প্রণয়নের প্রায় ৫ বছর অতিক্রান্ত হলেও জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তারা আমাদের ভবিষ্যত ও বর্তমান নিয়ে ছিনিমিনি খেলছে। তাই ২০২৫ সালের মধ্যেই গ্রিনহাউস গ্যাস নিঃসরণের মাত্রা শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী রাষ্ট্রসমূহের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় ও জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আদায়কৃত অর্থ যথাযথভাবে ব্যয় করতে হবে।
কেশবপুর প্রেসকাবে ইউপি সদস্যের বিরুদ্ধে শিক্ষকের সংবাদ সম্মেলন
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুরে প্রেসকাবে শুক্রবার সকালে গোলাম সরোয়ার নামে এক শিক্ষক পরিবার নিয়ে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্যের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে ওই শিক্ষকের স্ত্রী, ছেলে ও মেয়ে উপস্থিত ছিলেন। তার বাড়ি উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ব্রাহ্মণডাংগা গ্রামে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে গোলাম সরোয়ার বলেন, গত ২২ সেপ্টেম্বর বিকালে তাদের বাড়িতে ইউপি সদস্য আব্দুল হালিম প্রবেশ করলে সে সময় তার স্ত্রী তহমিনা বেগম ছাড়া বাড়িতে আর কেউ ছিলো না। দীর্ঘদিন ধরে দাবি করা ৫ লাখ চাঁদার টাকা আব্দুল হালিম তার স্ত্রীর কাছে চাইলে সে অপরাগতা প্রকাশ করলে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং ভয়ভীতি দেখিয়ে ড্রয়ার থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ২০১৫ সালে গোলাম সরোয়ারকে ধারালো অস্ত্র দেখিয়ে আব্দুল হালিম মোটরসাইকেল ছিনতাই করে। আট মাস পর মোটরসাইকেলটি ১৫ হাজার টাকার বিনিময়ে ফেরত দেয়। গত ২২ মার্চ সকালে মোটরসাইকেলে পাঁজিয়া যাওয়ার পথে আনোয়ার সরদারের বাড়ির সামনে গতিরোধ করে ৫০ হাজার টাকা চায়।
লিখিত বক্তব্য পাঠকালে তিনি আরও বলেন, ২০০১ সালে আব্দুল হালিম তার বাড়িতে রাতে একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল। এ ব্যাপারে তিনি কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেন। উক্ত সালে পাঁজিয়া বাজারের ব্র্যাক অফিসে ডাকাতি মামলায় সে গ্রেফতার হয়। গত ২৩ সেপ্টেম্বর তার স্ত্রী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কেশবপুর আমলি আদালতে একটি মামলা (সি, আর-২৩১/১০) করেছেন। মামলার সংবাদ পেয়ে প্রত্যাহারের হুমকি দিচ্ছে।
কেশবপুর প্রেসকাবের নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশপুর প্রেসকাবের কার্যনির্বাহী পরিষদের নবঠিত কমিটির প্রথম সভা শুক্রবার বিকেলে প্রেসকাবের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তীর পরিচালনায় বিভিন্ন বিষয়ে উত্থাপনসহ মতামত দেন, সহ-সভাপতি আব্দুস সাত্তার মোল্যা ও আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সাধারণ স¤পাদক উৎপল দে ও এম আর মঈন, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর স¤পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক শেখ শাহীনুর ইসলাম, গ্রন্থাগার স¤পাদক মতিয়ার রহমান, সদস্য নূরুল ইসলাম খান, আব্দুলাহ আল ফুয়াদ ও আব্দুল করিম।
তেরখাদা উপজেলার সাবেক শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম গুরুতর অসুস্থ : দোয়া কামনা
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার তেরখাদা উপজেলার সাবেক শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি বর্তমানে মহানগরীর ময়লাপোতা মোড়স্থ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের পক্ষ থেকে তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর মনিরুল ইসলাম অসুস্থ হয়ে পড়লে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন সেখান থেকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ওই হাসপাতালের চিকিৎসক কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. এনামুল কবীরের তত্তাবধায়নে চিকিৎসা চলছে। এখানে তার কিডনি ডায়ালোসিস করা হচ্ছে বলে।
শেখ মনিরুল ইসলাম ১৯৬০ সালের ৩০ অক্টোবর বাগেরহাট জেলার শিংড়াই গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম মাস্টার শেখ আকবর আলী। মাতার নাম শরীফা বেগম। সাত ভাই-বোনের মধ্যে তিনি সকলের বড়। তিনি খুলনার সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএড এবং খুলনা সিটি ‘ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে তিনি খুলনা জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হন। এর আগে ২০০৬ সালের তিনি খুলনা বিভাগের শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তি জীবনে তিনি এক মেয়ে ও দুই ছেলে সন্তানের জনক। শেখ মনিরুল ইসলাম বাংলাদেশ বেতার খুলনার একজন নিয়মিত কবি ও কথক। এছাড়া বাংলাদেশ বেতার খুলনা থেকে প্রচারিত ‘চেতনায় মুক্তিযুদ্ধ’ বিষয়ক অনুষ্ঠানের নিয়মিত আবৃত্তিকার। তার লেখা প্রবন্ধ ও কবিতা বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। তিনি পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন।
মঙ্গলবার সরদার মশিয়ারের মায়ের দোয়ানুষ্ঠান
তালা প্রতিনিধি
তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসকাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের মা ফজিলাতুন্নেছা বেগমের রুহের মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকাবাসীর আয়োজনে আগামী মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাদ মাগরিব মহান্দী জামে মসজিদ প্রাঙ্গণে, ধানদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও এলাকাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার (১ অক্টোবর) বাদ মাগরিব ধানদিয়া ইউনিয়নের ফুলবাড়ি বাজার মসজিদে এবং ইসলামকাটী ইউনিয়নবাসীর আয়োজনে শুক্রবার (২ অক্টোবর) ইসলামকাটী জামে মসজিদে দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত দোয়া অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও এলাকাবাসী ছাড়াও সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের পক্ষে থেকে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্রেসকাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান।
উলেখ্য, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফজিলাতুন্নেছা।
ফলোআপ ঃ আশাশুনিতে জাল জন্ম সনদে চাকুরীর অভিযোগ তদন্ত শুরু
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে দপ্তরী কাম প্রহরী পদে চাকুরি পেতে নিজের বয়স ছোট ভাই ও স্ত্রীর বয়সের চেয়ে কমিয়ে জাল জন্ম সনদ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে উপজেলা শিক্ষা অফিস তদন্ত শুরু করেছে। লিখিত অভিযোগ ও কাগজপত্র দৃষ্টে জানাগেছে, উপজেলার কুঁন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরী কাম প্রহরী নিয়োগের জন্য আউট সোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগের নীতিমালা ২০১২ অনুযায়ী কুঁন্দুড়িয়া গ্রামের মৃত সুধাংশু শেখর সরকারের বড় পুত্র শিব প্রসাদ সরকারকে ২৮/০৩/১৩ তাং নিয়োগ দেওয়া হয়। শিব প্রসাদ তার বয়স ৩০ বছরের কমে রাখতে এনআইডি, জন্ম নিবন্ধন ও ভোটার তালিকায় তার জন্ম তাং ৪ বার পরিবর্তন করেছেন। ১৯৯৬ সালে জন্ম তাং ১৬/০৭/১৯৭১, ২০০৮ সালে জন্ম তাং ১৫/০২/১৯৬৮, ২০১৩ সালে জন্ম তাং ০৫/০১/১৯৮৩ এবং একই বছর খসড়া ভোটার তালিকায় জন্ম তাং ১৬/০৭/১৯৭৯ দেখানো হয়েছে। ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন ভলিউমে তার জন্ম তারিখের স্থানে ফুইড দিয়ে মুছে ওভার রাইটিং করা হয়েছে। যেখানে সংশ্লিষ্ট চেয়ারম্যানের প্রত্যায়িত স্বাক্ষর বা অনুস্বাক্ষর করা হয়নি। তবে শিবপদ সরকার চাকুরী পেতে তার জন্ম তারিখ দেখিয়েছেন ০৫/০১/১৯৮৩। যাতে তার বয়স ৩০ পুরতে মাত্র ৪ দিন বাকী ছিল। অথচ উপরোক্ত ভোটার তালিকাগুলোতে তার ছোট ভাই উত্তম কুমার সরকারের জন্ম তারিখ রয়েছে ১৯/১১/১৯৭৫। অর্থাৎ তার ছোট ভাইয়ের থেকে তিনি প্রায় ৭ বছর বয়সে ছোট। যা রীতিমত হাস্যকর। অপরদিকে একই ভোটার তালিকায় তার স্ত্রী চায়না রানীর জন্ম তারিখ ১২/০২/১৯৮০। অর্থাৎ তার স্ত্রী তার থেকে বয়সে প্রায় ৩ বছরের বড়। আবার তার পুত্র লিটন সরকারের জন্ম তাং ১৮/১১/৯৯। অর্থাৎ ১৬ বছর বয়সে তার সন্তানের জন। বুধহাটা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আ ব ম মোছাদ্দেক শিব প্রসাদ পিতার বড়পুত্র বলে প্রত্যায়নপত্র দিয়েছেন। যাতে তার জন্ম তারিখে তঞ্চকীর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি গণেশ চন্দ্র মন্ডল বলেন, মৃত সুধাংশু শেখর সরকারের দু’পুত্রের মধ্যে শিব প্রসাদ সরকার বড় পুত্র এবং ছোট পুত্র উত্তম কুমার সরকার। কিন্তু শিব বড় হয়েও চাকুরিতে বয়স কম প্রয়োজন হওয়ায় নিজের জন্ম তারিখ ছোট ভাইয়ের জন্ম তারিখের থেকে কম দেখিয়ে জাল জন্ম সনদ তৈরি করেছে। এটি আমরা তখন জানতে পারিনি। এখন গ্রামের সকল মানুষ জন্ম সনদ জালের বিষয়টি জেনে গেছে। বিষয়টি তদন্ত হলে সব বেরিয়ে আসবে। এব্যাপারে অভিযুক্ত শিব প্রসাদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও তিনি পিতার ছোট পুত্র বলে দাবী করেছেন। সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম জানান, অভিযোগ পেয়েছি, তদন্তের জন্য দিনধার্য করা হয়েছে।
প্রতাপনগরে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগরে প্লাবিত অসহায় মানুষের মাঝে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে। শুক্রবার সকালে সংগঠনের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। “বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর? জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর!” যুবনায়ক স্বামী বিবেকানন্দের এই বাণীতে উদ্বুদ্ধ হয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ ও বিবেকানন্দ হিউম্যান সেন্টার লন্ডনের সহযোগিতায় বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ইউনিয়নের ৯০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ করেন, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ, সদস্য পার্থ সরকার, সুজয় দাশ, দীপ্ত দাশ, জগন্নাথ ব্যানার্জী, শুভ, মিলন বিশ্বাস, প্রশান্ত কর্মকার প্রমুখ।
বুধহাটা কেন্দ্রীয় বাজার জামে মসজিদের কমিটি গঠন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল সংলগ্ন বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠন করা হয়েছে। স্কুল গভর্নিং বডির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটির তালিকা ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি করা হয়েছে কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোঃ দাউদ হোসেনকে। সহ-সভাপতি মাওঃ ইলিয়াছ সরদার, সম্পাদক আব্দুল মালেক ঢালী, ক্যাশিয়ার মোহসেন আলী (মানিক) এবং সদস্য করা হয়েছে সেলিম রেজা, সুলতান আহমেদ ঢালী, আবুল কাশেম (আল্লাহর দান হার্ডওয়ার), রবিউল ইসলাম (জনসেবা ফার্মেসী), রেজবিদান (গভর্নিং বডি সদস্য), আছাদুল গাজী, মাহবুবুর রহমান রঞ্জু, রেজাউল করিম (উত্তর বুধহাটা) ও নজরুল ইসলাম (গভর্নিং বডি সদস্য) কে। এছাড়া বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর ও মেম্বার আলহাজ¦ আঃ মাজেদ গাজী সমন্বয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
প্রতাপনগর ইউনিপ’র উদ্যোগে শিশু খাদ্য বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগরে প্লাবিত পরিবারের শিশুদের মাঝে শিশু খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদ এ শিশু খাদ্য বিতরণ করে। পাউবোর ভড়েী বাঁধ ভেঙ্গে ও পরবর্তীতে অস্বাভাবিক জোয়ারের তোড়ে রিং বাধ ও সড়ক প্লাবিত হয়ে প্রতাপনগর ইউনিয়নের সকল গ্রাম প্লাবিত হয়। এসব এলাকায় প্লাবিত পরিবারগুলো সংসার নির্বাহে অক্ষমতার পাশাপাশি শিশু যোগাতে হমিশমি খাচ্ছে। প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসনে এসব পরবিাররে শিশুদের মাঝে চিনি ও সুজি বতিরণ করেছেন। এসময় ইউপি সদস্য ও গন্যমান্য ব্যাক্তির্বগ উপস্থিত ছলিনে।
আশাশুনি প্রাণি সম্পদ অফিসে ট্যাব ও উপকরণ বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা প্রাণি সম্পদ অফিসে কর্মরতদের মাঝে ট্যাব ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সরকারি ভাবে প্রাপ্ত এ সব উকরণ বিতরণ করা হয়। উপজেলা প্রাণি সম্পদ অফিসে কর্মরত ৭ জন লাইভস্টক প্রোপাইডার, ২ জন লাইভস্টক এ্যাসিস্টেন্ট ও ১ জন স্টেনশান অফিসারকে একটি করে ১০টি ট্যাব, ১০টি ব্যাগসহ ১৪ প্রকার প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। উপকরণ বিতরণ করেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। উপকরণ সামগ্রী পেয়ে স্ব স্ব কর্মকান্ডে জবাবদিহিতা বৃদ্ধি ও তথ্য আদান প্রদানের ক্ষেত্রে অগ্রগতি সাধিত হবে এবং কাজে আগ্রহের সৃষ্টি হবে।
প্রতাপনগরে ত্রাণ সামগ্রী বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে নদী ভাঙ্গনে প্লাবিত অসহায় মানুষের মাঝে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ বিতরণ করেন, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান, আশাশুনি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রতাপনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ জাকির হোসেন। এসময় ইউপি সচিব, ইউপি সদস্য, গ্রাম পুলিশসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শৈলকুপায় আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের শৈলকুপায় আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী শৈলকুপার পীড়াগাতি গ্রামে এ চিকিৎসাসেবা প্রদাণ করা হয়। দিনব্যাপী এ চক্ষু চিকিৎসা সেবা দেন ঝিনাইদহ চক্ষু হাসপাতালের সাব এ্যাসিস্টট্যান্ট মেডিকেল অফিসার ডা. নাসিরুল ইসলাম লিমন।
এ সময় উপস্থিত ছিলেন আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামান, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান, সমাজ সেবক আলমগীর হোসেন। দিন ব্যাপী শতাধিক রোগিদের মাঝে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। এসময় স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়।
মোড়েলগঞ্জে শেখ হেলাল এপি’র মায়ের সুস্থতা কামনায় দোয়া
স্টাফ রিপোর্টার
বাগেরহাট-১ আসনের এমপি শেখ হেলাল উদ্দিন এর মায়ের সুস্থতা কামনায় উপজেলা যুবলীগের উদ্যোগে মোড়েলগঞ্জ শুক্রবার জুম্মবাদ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোড়েলগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ হাই খান, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ সহ যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
নেতৃবৃন্দ শেখ হেলাল উদ্দিন এমপি’র মায়ের আশু সুস্থতা কামনা করেন। দোয়া পরিচালন করেন, কেন্দ্রীয় জামে মসজিদের ঈমাম হাফেজ মতিউর রহমান।
মোড়েলগঞ্জে মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
বাগেরহাটের মোড়েলগঞ্জে আওয়ামী মৎস্যজীবী লীগের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক সেলিনা ভানু শেলি, ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুল ওহাব শেখের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী খান, মৎস্যজীবী লীগ নেতা মাষ্টার ফকির আলকাজ হোসেন, উষা রানী চন্দ্র, শিশির সাহা, উপজেলা সভাপতি মুনসুর আলী শেখ, সাধারণ সম্পাদক মো. আল-আমিন শেখ, সহসভাপতি হেলালুজ্জামান, পৌর সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, শরণখোলা উপজেলা সভাপতি ওহিদুজ্জামান, সম্পাদক জামাল হোসেন, কচুয়া উপজেলা সভাপতি রিপন শিকদার, সম্পাদক গোলাম মাওলা, মোংলা সভাপতি দেলোয়ার হোসেন, রামপাল সভাপতি আবির হোসেন ও চিতলমারী সভাপতি শিকদার এমএ সবুর, সাধারণ সম্পাদক মনিরুল শেখ প্রমুখ। সভায় বক্তারা বলেন, মৎস্য সম্পদকে রক্ষা করতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী মৎস্যজীবী লীগের অগ্রানী ভূমিকা পালন করতে হবে। সরকারি নির্দেশনা মোতাবেক মা ইলিশ ধরা থেকে জেলেদের বিরত থাকতে হবে। বিষ প্রয়োগ করে একটি অপরাধ চক্র অবাধে মৎস্য ধংস করছে। এ ধরনের অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান প্রশাসনের প্রতি তারা।
যশোরে গৃহবধূ ধর্ষনের অভিযোগে মামলা : ধর্ষক আটক
যশোর অফিস
ভয়ভীতি দেখিয়ে ভাসুর কর্তৃক গৃহবধূ ধর্ষনের ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ধর্ষক ভাসুর বাবুল হোসেনকে গ্রেফতার করে। সে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের পুলতাডাঙ্গা গ্রামের মশিয়ার রহমানের ছেলে। শুক্রবার দুপুরে ধর্ষনের স্বাক্ষী কিশোরী ফারহানা ইয়াসমিন আখি (১১) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মঞ্জুরুল ইসলামের আদালতের জবানবন্দি দিয়েছেন।
সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের পুলতাডাঙ্গা গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানায় ভাসুর বাবুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি মামলায় উল্লেখ করেন,তার স্বামী একটি মাদক মামলায় কিছুদিন পূর্বে হতে পুলিশের ভয়ে বাড়িতে না থাকার সুযোগে ভাসুর বাবুল হোসেন ভয়ভীতি দেখাতে বিগত ৪/৫ দিন পূর্ব থেকে। গত ২২ সেপ্টেম্বও বেলা আড়াইটার সময় গৃহবধূ ভাসুর বাবুল হোসেনের ঘরে খাবার দিতে গেলে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা বন্ধ করে জোর পূর্বক ধর্ষন করে। সৎ মেয়ে ফারহানা ইয়াসমিন আখি মা ঘরে ফিরতে দেরি করায় উক্ত ঘরের দরজার ফাঁক দিয়ে দেখেন ধর্ষনের ঘটনা। বাবুল হোসেন বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকী দেয়। পরবর্তীতে গৃহবধূ তার স্বামীকে বিষয়টি জানালে স্বামী গৃহবধূর আত্মীয় স্বজনকে নিয়ে থানায় মামলা দিতে বলে। মামলা হওয়ার পর মামলার তদন্তকারী কর্মকর্তা বাবুল হোসেনকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। শুক্রবার আদালতে সোপর্দ করে।
যশোর ইয়াবা ও বার্মিজ চাকুসহ আটক তিন
যশোর অফিস
শহরের নাজির শংকরপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের্^ এক বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও বার্মিজ চাকুসহ গ্রেফতারকৃত দুই নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীরা হচ্ছে, যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে একরামুল হক,বকচর জোড়া মন্দিও এলাকার শামীম হোসেনের মেয়ে শান্তা আক্তার আশা ও শহরের রেলরোড তেঁতুলতলার মৃত আজিজ শেখ এর মেয়ে ফারজানা আক্তার বৃষ্টি।
কোতয়ালি মডেল থানা সূত্রে জানাগেছে,বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৫ টায় উক্ত এলাকার বাসা নং ৫৪১ শামসুল হক এর বাড়ির ভাড়াটিয়া শান্তা আক্তার আশার ঘরে অভিযান চালায়। এ সময় উক্ত ঘর হতে একরামুল হক,শান্তা আক্তার আশা ও ফারজানা আক্তার বৃষ্টিকে ৫০পিস ইয়াবা ও ৭টি বার্মিজ চাকু ও একটি মোবাইলসহ গ্রেফতার দেখায় পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করে।
যশোরে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত ৯: মোট আক্রান্ত ৩৮৩৮জন
যশোর অফিস
করোনা ভাইরাসে শুক্রবার ২৫ সেপ্টেম্ববর নতুন করে ৯ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় কোভিড-১৯ রোগে আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৩৮জন। সুস্থ্য হয়েছেন ২৭৯৪ জন। মারা গেছে ৪৫জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন শুক্রবার সকালে সাংবাদিকদের কাছে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান,শুক্রবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে নমুনার রিপোর্ট প্রেরণ করেন। এর মধ্যে ৯ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ। এর মধ্যে যশোর সদর উপজেলায় ৮ জন ও একজন শার্শা উপজেলায়।
যশোর জেনারেল হাসপাতালে করোনা উপসর্গে রোগীর মৃত্যু
যশোর অফিস
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে সমীর মোল্যা (৮৩) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার সকালে করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন।
শুক্রবার দুপুরে ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার আঁখি তালুকদার সমীরকে মৃত ঘোষণা করেন। এই তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহম্মেদ। মৃত সমীর মাগুরার শালিখা উপজেলার মৃত পাচু মোল্যার ছেলে।
তার স্বজন রফিকুল ইসলাম জানান, গত সাতদিন ধরে ওই বৃদ্ধ জ্বরসহ নানা শারীরিক সমস্যা নিয়ে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকালে তার অবস্থার অবনতি হয়। দুপুর পৌনে একটার দিকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটায় তিনি মারা যান। হাসপাতালের আর এম ও
ডা. আরিফ আহম্মেদ জানান, সমীর করোনার সব উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসা শুরুর কিছু সময় পর তিনি মারা যান। স্বাস্থ্যবিধি মেনে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
নড়াইলের সাগর হত্যা মামলার আরো এক আসামি আটক
নড়াইল প্রতিনিধি
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) যশোর ইউনিটের সদস্যরা নড়াইলের সাগর হত্যা মামলার আরো এক আসামি হরিচাঁদ বিশ^াসকে (২২) আটক করেছে। আটক হরিচাঁদ নড়াইল জেলার মাছিমদিয়া গ্রামের সমর বিশ^াসের ছেলে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হরিচাঁদ বিশ^াসকে বাড়ি থেকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের এস আই দ্বৈপায়ন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে হরিচাঁদ বিশ^াসকে বাড়ি থেকে আটক করা হয়। এর আগে সাগর হত্যা মামলার আরো তিন আসামিকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে নিহত সাগরের চাচাতো ভাই তপন, প্রতিবেশি মিলন দাস ও সুজন। হরিচাঁদকে নিয়ে মোট চার জন আসামি আটক হলো। মামলার বিবরণে জানা যায়, ২৭ আগস্ট সন্ধ্যায় সাগর একটি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরে না। অনেক খোঁজাখুজির পর পরের দিন ২৮ আগস্ট সকালে নড়াইলের ধোপাখোলার একটি ফাঁকা মাঠে তার লাশ পাওয়া যায়। লাশের পাশ থেকে বাইসাইকেল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। এঘটনায় নিহত সাগরের পিতা নড়াইল উজিরপুর কড়ুইতলার বুধোইদাস বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের পর এক মাস অতিবাহিত হলেও নড়াইল থানা পুলিশ হত্যা কান্ডের কোন কু উদ্দার করতে পারে না। পরে মামলাটি তদন্তভার পিবিআইকে দেয়ার পর পিবিআই এ মামলার দুই আসামিকে আটক করে সাগর হত্যাকান্ডের কু উদ্দার করে। মামলার তদন্ত কর্মকর্তা দ্বৈপায়ন মন্ডল জানান, প্রেম সংক্রান্ত ও পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে সাগরকে হত্যা করা হয়।
রূপসায় টিএসবি ইউনিয়নে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত
রূপসা প্রতিনিধিঃ
রূপসা উপজেলার টিএসবি ইউনিয়ন যুবলীগের ১,২ও ৩নং ওর্য়াড যুবলীগের সম্মেলন ২৫ সেপ্টেম্বর বিকাল ৩ টায় তালতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক আঃ মজিদ শেখের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক খান জাহিদ হাসানের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টিএসবি ইউনিয়ন এমপির প্রতিনিধি সৈয়দ মোরশেদুল আলম বাবু।
প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য সরদার জসিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যার জাহাঙ্গির শেখ, জেলা যুবলীগের সদস্য আশিষ রায়, সাধারণ সম্পাদক বিনয় হালদার, আওরঙ্গজোব স্বর্ণ, আঃ জব্বার সরদার।
উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সৈয়দ হেলাল, আজিজুল ইসলাম.আরাফাত হোসেন, হামীম কবীর রুবেল, খায়রুজ্জামান সজল, জাহিদ খান,এহতেশামুল হক অপু, রঞ্জু দাস প্রমূখ।











































